
সিঙ্গাপুরের কঠোর আইনব্যবস্থার মধ্যে এক নজিরবিহীন ঘটনার জন্ম দিয়েছেন তিন তরুণী—সিতি আমিরাহ মোহাম্মদ আসররি, কোকিলা আন্নামালাই ও মোসাম্মদ সবিকুন নাহার। ফিলিস্তিনের পক্ষে একটি শান্তিপূর্ণ মিছিল আয়োজনের অভিযোগে তাঁদের বিরুদ্ধে মামলা হয়েছিল।
রোববার (২ নভেম্বর) যুক্তরাজ্যভিত্তিক ইনডিপেনডেন্ট জানিয়েছে, দেশটির ‘পাবলিক অর্ডার অ্যাক্ট’ অনুযায়ী, অনুযায়ী তাঁরা সর্বোচ্চ ছয় মাসের কারাদণ্ড ও ১০ হাজার সিঙ্গাপুর ডলার জরিমানার মুখে পড়তে পারতেন। কিন্তু বিচারক জন এনজি সম্প্রতি তাঁদের নির্দোষ ঘোষণা করেছেন। এই রায় পুরো সিঙ্গাপুরকেই অবাক করে দিয়েছে।
এই তিন নারী ফেব্রুয়ারি ২০২৪ সালে প্রায় ৭০ জনকে নিয়ে প্রেসিডেন্টের দপ্তর অভিমুখে এক শান্তিপূর্ণ পদযাত্রা করেন। তাঁদের দাবি ছিল—ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে অবস্থান নিয়ে সিঙ্গাপুর যেন তেলআবিবের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে। গাজার চলমান যুদ্ধে হাজারো ফিলিস্তিনির মৃত্যু তাঁদের গভীরভাবে নাড়া দিয়েছিল।
এদিকে প্রসিকিউশন পক্ষ অভিযোগ তোলে, তাঁরা অনুমতি ছাড়া একটি ‘অবৈধ মিছিল’ আয়োজন করেছেন, যা প্রেসিডেন্টের ভবন ‘ইস্তানা’ এর সংরক্ষিত এলাকার পাশ দিয়ে গেছে।
কিন্তু বিচারক এনজি তাঁর রায়ে বলেছেন—রাস্তার কোথাও সংরক্ষিত এলাকার কোনো চিহ্ন ছিল না এবং প্রসিকিউশন প্রমাণ করতে ব্যর্থ হয়েছে যে, অভিযুক্তরা জানতেন তাঁরা কোনো নিষিদ্ধ এলাকায় প্রবেশ করছেন। এই প্রযুক্তিগত দিকই মামলার মোড় ঘুরিয়ে দেয়।
৩৭ বছর বয়সী আন্নামালাই বলেন, ‘আমি প্রায় নিশ্চিত ছিলাম আমরা দোষী সাব্যস্ত হব। এমনকি রায় ঘোষণার পর আদালতে প্রতিবাদী বক্তব্য পড়ার প্রস্তুতিও নিয়েছিলাম।’ খালাসের ঘোষণায় আদালতকক্ষে নেমে আসে এক অপ্রত্যাশিত স্বস্তি, নিঃশব্দ উল্লাস।
২৬ বছর বয়সী সবিকুন নাহার জানান, প্রচার পাওয়া নয়, বরং নৈতিক দায়বোধ থেকেই ওই মিছিলের আয়োজন করেছিলেন তাঁরা। তিনি বলেন, ‘গাজার মানুষের যন্ত্রণা দেখে মনে হয়েছে কিছু না কিছু করা জরুরি।’
তাঁদের মতে, সিঙ্গাপুরে সাধারণ মানুষ রাজনীতি বা প্রতিবাদে অংশ নিতে ভয় পায়। তাই এই রায় সমাজে সাহস জোগাবে।
রায়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বহু তরুণ তাঁদের ‘আশার প্রতীক’ হিসেবে বরণ করেছেন। অনেকেই মনে করেন, এই রায় সিঙ্গাপুরে ভিন্নমত প্রকাশের সংস্কৃতিতে এক ক্ষুদ্র কিন্তু তাৎপর্যপূর্ণ পরিবর্তনের সূচনা করেছে।
আন্নামালাই বলেন, ‘এই জয় শুধু তিনজনের নয়; এটা সেই সব মানুষের বিজয় যারা ভয়কে অতিক্রম করে সাহসের পক্ষে দাঁড়াতে চায়। সিস্টেম আমাদের বিরুদ্ধে হলেও, লড়াই চালিয়ে যাওয়াই আসল শক্তি।’

সম্প্রতি ‘ফোর্বস’ যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় ২৫ দানবীরের তালিকা প্রকাশ করেছে। সেই তালিকার ২৫ জনের মধ্যে আছেন ছয়জন নারী। এই নারীরা কোনো আড়ম্বর ছাড়াই বিলিয়ন বিলিয়ন ডলার সমাজসংস্কারে ব্যয় করছেন।
৫ দিন আগে
বাসার বাইরে এটাই আমার প্রথম রোজা। আমি এ বছর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি। আমার গ্রামের বাড়ি খুলনায়। ঢাকায় একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। রমজান মাসে ক্লাস বন্ধ না দেওয়ার কারণে আমি বাড়িতে যেতে পারছি না। কিন্তু আমার অনেক কষ্ট হচ্ছে, মানসিকভাবে। কখনোই পরিবার ছাড়া এভাবে থাকা হয়নি কিংবা...
৫ দিন আগে
অষ্টম শ্রেণিতে পড়াশোনার সময় নুসরাত জাহান নুহার শরীরে আক্রমণ করে মরণব্যাধি ক্যানসার। যে বয়সে একজন কিশোরীর জীবন এগিয়ে যাওয়ার কথা, সেই সময়ে তাঁর জীবন থেমে যাওয়ার আশঙ্কা তৈরি হয়। কিন্তু নিজের অদম্য মনোবল আর পরিবারের পাশে থাকার শক্তি তাঁকে ক্যানসারের সঙ্গে যুদ্ধে নেমে পড়ার শক্তি জোগায়।
৫ দিন আগে
১৩ দিন আগে সৌদি আরব থেকে মানসিক ভারসাম্যহীন অবস্থায় দেশে ফিরেছিলেন রিজিয়া বেগম (৪০)। হাতে ছিল না পাসপোর্ট বা কোনো পরিচয়পত্র। চিনতে পারছিলেন না কাউকেই। অবশেষে ব্র্যাক অভিবাসন ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) প্রযুক্তির সহায়তায় মিলেছে তাঁর পরিচয়।
৫ দিন আগে