পারমাণবিক যুদ্ধের মুখে বসে থাকা সাধারণ মানুষ এ যুদ্ধের ভয়াবহতার কথা জানে। কিন্তু যুদ্ধ থেকে নিজেদের অস্তিত্ব রক্ষার সক্ষমতা রাখে না। এখানেই গুরুত্বপূর্ণ চরিত্র হয়ে ওঠেন স্যালি লিলিয়েন্থাল। পারমাণবিক অস্ত্রের বিপদ সম্পর্কে সচেতনতা বৃদ্ধির মতো গুরুত্বপূর্ণ কাজ করেছেন তিনি। পারমাণবিক বিপদকে শুধু রাজনৈতিক সমস্যা হিসেবে না দেখে এটিকে মানবজাতির নৈতিক সমস্যা হিসেবে দেখতেন তিনি। সাধারণ মানুষকে এর সমাধানে এগিয়ে আসার জন্য অনুপ্রাণিত করতেন স্যালি।
১৯৮২ সালে সেন্টার ফর নিউক্লিয়ার ইয়াংজিনিয়াস প্রতিষ্ঠা করেন স্যালি। এই সংস্থা প্রতিষ্ঠার মূল লক্ষ্য ছিল পারমাণবিক যুদ্ধের ঝুঁকি এবং অস্ত্রের বিস্তার সম্পর্কে সাধারণ মানুষকে অবগত করা; বিশেষ করে নীতিনির্ধারকদের কাছে এই বিষয় সম্পর্কে সঠিক তথ্য পৌঁছে দেওয়া। স্যালি বিশ্বাস করতেন, সাধারণ মানুষের মধ্যে পারমাণবিক অস্ত্র সম্পর্কে ভয় বা হতাশার পরিবর্তে সক্ষমতা বোধ তৈরি করা প্রয়োজন; যাতে তারা এই বিষয়ে কার্যকরভাবে পদক্ষেপ নিতে পারে।
স্নায়ুযুদ্ধের সময় যখন পারমাণবিক উত্তেজনা তুঙ্গে ছিল, স্যালি তখন বিভিন্ন ধরনের জনসচেতনতামূলক ক্যাম্পেইন, সেমিনার এবং শিক্ষা কার্যক্রম পরিচালনা করেন। তাঁর কাজের মাধ্যমে সাধারণ মানুষ পারমাণবিক নিরস্ত্রীকরণের আন্দোলনে অংশ নিতে উৎসাহিত হয়েছিল। শান্তির পক্ষে তাঁর দীর্ঘদিনের অঙ্গীকার এবং কাজের জন্য তিনি একাধিক সম্মাননা ও পুরস্কার লাভ করেন।
স্যালির জন্ম ১৯১৯ সালের ১৯ মার্চ, মার্কিন যুক্তরাষ্ট্রের পোর্টল্যান্ডে। তিনি মৃত্যুবরণ করেন ২০০৬ সালের ২৪ অক্টোবর।

সম্প্রতি ‘ফোর্বস’ যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় ২৫ দানবীরের তালিকা প্রকাশ করেছে। সেই তালিকার ২৫ জনের মধ্যে আছেন ছয়জন নারী। এই নারীরা কোনো আড়ম্বর ছাড়াই বিলিয়ন বিলিয়ন ডলার সমাজসংস্কারে ব্যয় করছেন।
৫ দিন আগে
বাসার বাইরে এটাই আমার প্রথম রোজা। আমি এ বছর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি। আমার গ্রামের বাড়ি খুলনায়। ঢাকায় একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। রমজান মাসে ক্লাস বন্ধ না দেওয়ার কারণে আমি বাড়িতে যেতে পারছি না। কিন্তু আমার অনেক কষ্ট হচ্ছে, মানসিকভাবে। কখনোই পরিবার ছাড়া এভাবে থাকা হয়নি কিংবা...
৫ দিন আগে
অষ্টম শ্রেণিতে পড়াশোনার সময় নুসরাত জাহান নুহার শরীরে আক্রমণ করে মরণব্যাধি ক্যানসার। যে বয়সে একজন কিশোরীর জীবন এগিয়ে যাওয়ার কথা, সেই সময়ে তাঁর জীবন থেমে যাওয়ার আশঙ্কা তৈরি হয়। কিন্তু নিজের অদম্য মনোবল আর পরিবারের পাশে থাকার শক্তি তাঁকে ক্যানসারের সঙ্গে যুদ্ধে নেমে পড়ার শক্তি জোগায়।
৫ দিন আগে
১৩ দিন আগে সৌদি আরব থেকে মানসিক ভারসাম্যহীন অবস্থায় দেশে ফিরেছিলেন রিজিয়া বেগম (৪০)। হাতে ছিল না পাসপোর্ট বা কোনো পরিচয়পত্র। চিনতে পারছিলেন না কাউকেই। অবশেষে ব্র্যাক অভিবাসন ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) প্রযুক্তির সহায়তায় মিলেছে তাঁর পরিচয়।
৬ দিন আগে