লোকে বলে, মেয়ে হয়ে জন্মালে নাকি অনেক কিছু সহ্য করতে হয়। মানিয়ে নিতে হয় পুরুষতান্ত্রিক সমাজব্যবস্থার সঙ্গে। জন্মলগ্ন থেকে একটি কন্যাশিশুকে আবদ্ধ করা হয় বৈষম্যের বাক্সে। সেটি শুরু হয় পোশাক কিংবা খাবারের থালা থেকে। সমাজের আধুনিকায়ন নিয়ে উঠেপড়ে লাগলেও আমাদের পুরুষতান্ত্রিক সমাজ মস্তিষ্ক ও মননে কন্যাশিশুদের বিষয়ে কতটা আধুনিক, সেটিই এক বিরাট প্রশ্ন।
একুশ শতকে কন্যাশিশুরা বিশ্বে বাধাহীন গতিতে এগিয়ে যাচ্ছে। ঠিক এ সময়েও আমাদের সমাজে কন্যাদের মানুষ হিসেবে বেড়ে ওঠার গতি যেন খানিক ধীরই রয়ে গেছে। পুত্রসন্তানকাঙ্ক্ষী সংসারে জন্ম নেওয়া অধিকাংশ কন্যাশিশু এখনো অবহেলার শিকার। অসচ্ছল পরিবারগুলোতে তারা হয়ে ওঠে বোঝা। কন্যাসন্তান পরিবারের জন্য অভিশাপ—সমাজের এ ধারণা এখনো বদলায়নি। এর দায় প্রথমত পরিবারের। সমাজের বিভিন্ন ট্যাবুর কারণে বাবা-মা থেকে শুরু হয় পুত্র-কন্যার মধ্যে পার্থক্য। ভালো স্কুলে পড়ানো কিংবা উৎসবে ভালো পোশাক—এসবে গুরুত্ব পায় পুত্ররা। একুশ শতকে এসেও কন্যাকে যে পর্যন্ত না পাত্রস্থ করা হচ্ছে, সে পর্যন্ত যেন মা-বাবার স্বস্তি নেই।
শুধু কি তাই! এ সমাজে আজও ‘বাবার বাড়ির’ সম্পদে শতভাগ অধিকার পুত্রের। সেখানে কন্যারা করুণারই পাত্র হয়ে থাকে এখনো।
আইনকানুন সবই এখানে হেরে যায় শুধু পুরুষতান্ত্রিক মানসিকতার কারণে। শুধু পুরুষ মস্তিষ্ক যে এমন চিন্তার উৎস, এমনটা নয়। নারীরাও এ ক্ষেত্রে একই নৌকার মাঝি। যে মায়ের তার মেয়ের অধিকার নিয়ে কথা বলার কথা, তিনি সমাজের শেখানো বুলিতে নিজের কন্যার বিপক্ষে অবস্থান নেন। এ ক্ষেত্রেও কারণ কিন্তু ওই—পুরুষতন্ত্র। পুত্রই পরিবারের কর্তা হয়ে উঠবে, আর মেয়ে যাবে অন্য পুরুষের বাড়ি।
নারীদের ক্ষমতায়ন বেড়েছে। অর্থনীতিতে তাদের দখল এসেছে আগের তুলনায় বেশি। সবই ঠিক আছে। কিন্তু মননে? এখনো সেই আদিম তিমিরেই পড়ে আছি আমরা। সবকিছুই বাড়ছে। শুধু বাড়ছে না কন্যার সঙ্গে মানিয়ে নেওয়ার, কন্যাকে মেনে নেওয়ার প্রবণতা।
‘কন্যাশিশুর স্বপ্নে গড়ি আগামীর বাংলাদেশ’ প্রতিপাদ্যে ৩০ সেপ্টেম্বর জাতীয় কন্যা শিশু দিবস পালিত হবে। অতীতের মতো এ প্রতিপাদ্যও কি সেমিনারের আলোচনায় আটকে থাকবে?

সমাজে ঘৃণা-বিদ্বেষের চর্চা বাড়ছে। নারীর ওপর দায় চাপানোর প্রথাগত চর্চার বিস্তার ঘটছে। সমাজে ভয়ের পরিবেশ সৃষ্টি ও ধর্মকে নানাভাবে নারীর বিরুদ্ধে দাঁড় করিয়ে দেওয়ার অপচেষ্টাও করা হচ্ছে। একই সঙ্গে নারীর অগ্রগতিকে রোধ করার জন্য কুসংস্কারাছন্ন উগ্র বক্তব্য দেওয়া হচ্ছে। এসব কিছুই লিঙ্গভিত্তিক...
২ দিন আগে
১১ জুন পর্দা উঠছে ফিফা ফুটবল বিশ্বকাপের। বৈশ্বিক এই উন্মাদনা ঘিরে চারদিকে যখন তুমুল আলোচনা, তখন একটি সাধারণ কিন্তু গভীর প্রশ্ন সামনে চলে আসে—কেন আমাদের অবচেতনে ‘বিশ্বকাপ’ বলতেই শুধু পুরুষদের টুর্নামেন্ট ভেসে ওঠে? অথচ ফুটবল, ক্রিকেট, বাস্কেটবল থেকে শুরু করে প্রায় সব খেলাতেই নারীদেরও নিজস্ব...
৫ দিন আগে
‘এক বেলার খাবার রানতি ঘণ্টার পর ঘণ্টা পাতা কুড়াতি হয়। কোমরব্যথা, ঘাড়ব্যথা—এইগুলা তো আছেই। এরপর ঘণ্টার পর ঘণ্টা কাটাতি হয় পাকঘরে। চুলার ধোঁয়ায় শ্বাসকষ্ট, প্রেশার—আরও কত রোগ!’ বলছিলেন জামালপুরের দেওয়ানগঞ্জের চুকাইবাড়ি গ্রামের গৃহবধূ তাসলিমা বেগম। তিনি জানান, প্রতিদিনের রান্নার জন্য জ্বালানি...
৫ দিন আগে
মেক্সিকোতে প্রায় ১ লাখ ৩৫ হাজার মানুষ নিখোঁজ। এ সংখ্যা বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচের দর্শকসংখ্যার চেয়ে বেশি! তবে মেক্সিকো সরকার এই বিষয়ে উদাসীন বলে দাবি করেছে দেশটির নিখোঁজ মানুষদের সন্ধানকারী নারী সংগঠনগুলো। তাই তারা ২০২৬ ফিফা বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচকে কেন্দ্র করে একটি শান্তিপূর্ণ...
৫ দিন আগে