
ইউনিকো হসপিটাল আন্তর্জাতিক নারী দিবস-২০২৬ উপলক্ষে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিবসটি উদ্যাপন করেছে। ‘অধিকার, ন্যায়বিচার, পদক্ষেপ: সকল নারী ও মেয়েদের জন্য’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সকালে একটি বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়। পরে আয়োজিত আলোচনা সভায় আমন্ত্রিত অতিথি, ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মীরা অংশগ্রহণ করে সমাজে নারীদের অবদানকে সম্মান এবং স্বীকৃতি জানান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিরিন আক্তার শিলা, যিনি মিস ইউনিভার্স অব বাংলাদেশ ২০১৯-এর বিজয়ী। বিশেষ অতিথি ছিলেন মুনিরা খান, প্রেসিডেন্ট, ফেয়ার ইলেকশন মনিটরিং অ্যালায়েন্স (FEMA)। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ইউনিকো হসপিটালের সিইও আর্দ্রা কুরিয়েনসহ অন্য কর্মকর্তারা।
এই উপলক্ষে নারীদের প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা উৎসাহিত করতে বিশেষ ছাড়সহ ‘SHE’ নামে একটি ক্যানসার স্ক্রিনিং প্যাকেজ চালু করা হয়েছে। প্যাকেজটিতে সিবিসি উইথ ইএসআর (CBC with ESR), সিইএ (CEA), টিএসএইচ (TSH), এইচবিএ১সি (HbA1c), ব্রেস্ট ইউএসজি (Breast USG) এবং বিনা মূল্যে চিকিৎসক পরামর্শের সুবিধা রাখা হয়েছে।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, সমাজে অনুপ্রেরণা জোগানো, নেতৃত্বদানকারী ও সেবায় নিবেদিত সব নারীর প্রতি সম্মান জানাতেই এই আয়োজন করা হয়েছে। একই সঙ্গে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সবাইকে শুভেচ্ছা জানিয়েছে ইউনিকো হসপিটাল।

সমাজে ঘৃণা-বিদ্বেষের চর্চা বাড়ছে। নারীর ওপর দায় চাপানোর প্রথাগত চর্চার বিস্তার ঘটছে। সমাজে ভয়ের পরিবেশ সৃষ্টি ও ধর্মকে নানাভাবে নারীর বিরুদ্ধে দাঁড় করিয়ে দেওয়ার অপচেষ্টাও করা হচ্ছে। একই সঙ্গে নারীর অগ্রগতিকে রোধ করার জন্য কুসংস্কারাছন্ন উগ্র বক্তব্য দেওয়া হচ্ছে। এসব কিছুই লিঙ্গভিত্তিক...
২ দিন আগে
১১ জুন পর্দা উঠছে ফিফা ফুটবল বিশ্বকাপের। বৈশ্বিক এই উন্মাদনা ঘিরে চারদিকে যখন তুমুল আলোচনা, তখন একটি সাধারণ কিন্তু গভীর প্রশ্ন সামনে চলে আসে—কেন আমাদের অবচেতনে ‘বিশ্বকাপ’ বলতেই শুধু পুরুষদের টুর্নামেন্ট ভেসে ওঠে? অথচ ফুটবল, ক্রিকেট, বাস্কেটবল থেকে শুরু করে প্রায় সব খেলাতেই নারীদেরও নিজস্ব...
৫ দিন আগে
‘এক বেলার খাবার রানতি ঘণ্টার পর ঘণ্টা পাতা কুড়াতি হয়। কোমরব্যথা, ঘাড়ব্যথা—এইগুলা তো আছেই। এরপর ঘণ্টার পর ঘণ্টা কাটাতি হয় পাকঘরে। চুলার ধোঁয়ায় শ্বাসকষ্ট, প্রেশার—আরও কত রোগ!’ বলছিলেন জামালপুরের দেওয়ানগঞ্জের চুকাইবাড়ি গ্রামের গৃহবধূ তাসলিমা বেগম। তিনি জানান, প্রতিদিনের রান্নার জন্য জ্বালানি...
৫ দিন আগে
মেক্সিকোতে প্রায় ১ লাখ ৩৫ হাজার মানুষ নিখোঁজ। এ সংখ্যা বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচের দর্শকসংখ্যার চেয়ে বেশি! তবে মেক্সিকো সরকার এই বিষয়ে উদাসীন বলে দাবি করেছে দেশটির নিখোঁজ মানুষদের সন্ধানকারী নারী সংগঠনগুলো। তাই তারা ২০২৬ ফিফা বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচকে কেন্দ্র করে একটি শান্তিপূর্ণ...
৫ দিন আগে