
বসন্ত আসছে। খেতে রংবেরঙের জারবেরা ফুল ফুটে দোল খাচ্ছে বাতাসে। সেই খেতের এক পাশ থেকে ফুল তুলছেন শুধু বসন্তে নয়, বারো মাস ফুল ফোটানোর কারিগর রেশমা খাতুন। এই ফুলের চাষ তাঁর সংসারে বসন্ত এনে দিয়েছে।
২০১০ সালে বিয়ের সময় স্বামী মো. নুর হোসেন দরজির কাজ করতেন। তখন শ্বশুরের জমিজমা না পাওয়ায় সংসারে ছিল অনটন। স্বামীর অনুপ্রেরণা, সহায়তা আর স্বল্প পুঁজির জোগানে ২০১২ সালে ১০ কাঠা জমিতে ফুলের চাষ শুরু করেন রেশমা। তখন তিনি চাষ করেছিলেন গ্লাডিওলাস ও গাঁদা ফুল। ফুল বিক্রির টাকায় দুই বিঘা জমি বন্ধক নেন। স্বামী মোটরসাইকেল কেনেন। এরপর করোনা ও আম্ফান ঝড়ে নিঃস্ব হয়ে যান।
একপর্যায়ে নিরুপায় হয়ে রেশমা একটি এনজিও থেকে ৫০ হাজার টাকা ঋণ নিয়ে ফুল চাষ করে আবারও ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেন। কিন্তু সে সময়ে বাংলাদেশ পরিবেশ ও উন্নয়ন সমিতি (বিইডিএস) নামের একটি স্বেচ্ছাসেবী সংস্থা জারবেরা ফুলের চারাসহ শেড তৈরির জন্য দেড় লাখ টাকার বিদেশি পলিথিন দিয়ে সহায়তার হাত বাড়িয়ে দেয় রেশমাকে। জারবেরা ফুলের সেই শেড তাঁর পথচলা সহজ করে দিয়েছে অনেকটা। এখন রেশমার জারবেরা ফুলের শেডসহ গ্লাডিওলাস, গাঁদা, চন্দ্রমল্লিকা এবং জিপসির চাষ রয়েছে। তিনি প্রতি মাসে অন্তত দেড় লাখ টাকার ফুল বিক্রি করেন। বর্তমানে দুই সন্তান এবং স্বামীকে নিয়ে রেশমার সুখের সংসার।
রেশমার ঘরে এখন আর কোনে অভাব নেই। ফুল চাষের টাকা দিয়ে যশোরের ঝিকরগাছা উপজেলার হাড়িয়া গ্রামে স্কুলপাড়ায় একতলা বাড়ি বানিয়েছেন তিনি। রেশমা জানান, প্রতি বছরের জানুয়ারি থেকে এপ্রিল মাস পর্যন্ত ফুলের দাম বেশি পাওয়া যায়। এই মৌসুমকে ঘিরে ফুল চাষে বিশেষ ব্যস্ত থাকতে হয়। তাই এই চার মাস সামনে রেখে নিয়মিত ফুলখেত পরিচর্যা করেন।
যশোর ফুল উৎপাদন ও বিপণন সমবায় সমিতি লিমিটেডের সভাপতি মো. আবদুর রহিম জানিয়েছেন, রেশমা খাতুন খুব পরিশ্রমী, উদ্যমী ও আত্মবিশ্বাসী। নারী উদ্যোক্তা হিসেবে তাঁকে এগিয়ে নিয়ে যেতে ফুল সমিতি সার্বিক সহযোগিতা করেছে।

সমাজে ঘৃণা-বিদ্বেষের চর্চা বাড়ছে। নারীর ওপর দায় চাপানোর প্রথাগত চর্চার বিস্তার ঘটছে। সমাজে ভয়ের পরিবেশ সৃষ্টি ও ধর্মকে নানাভাবে নারীর বিরুদ্ধে দাঁড় করিয়ে দেওয়ার অপচেষ্টাও করা হচ্ছে। একই সঙ্গে নারীর অগ্রগতিকে রোধ করার জন্য কুসংস্কারাছন্ন উগ্র বক্তব্য দেওয়া হচ্ছে। এসব কিছুই লিঙ্গভিত্তিক...
১ দিন আগে
১১ জুন পর্দা উঠছে ফিফা ফুটবল বিশ্বকাপের। বৈশ্বিক এই উন্মাদনা ঘিরে চারদিকে যখন তুমুল আলোচনা, তখন একটি সাধারণ কিন্তু গভীর প্রশ্ন সামনে চলে আসে—কেন আমাদের অবচেতনে ‘বিশ্বকাপ’ বলতেই শুধু পুরুষদের টুর্নামেন্ট ভেসে ওঠে? অথচ ফুটবল, ক্রিকেট, বাস্কেটবল থেকে শুরু করে প্রায় সব খেলাতেই নারীদেরও নিজস্ব...
৫ দিন আগে
‘এক বেলার খাবার রানতি ঘণ্টার পর ঘণ্টা পাতা কুড়াতি হয়। কোমরব্যথা, ঘাড়ব্যথা—এইগুলা তো আছেই। এরপর ঘণ্টার পর ঘণ্টা কাটাতি হয় পাকঘরে। চুলার ধোঁয়ায় শ্বাসকষ্ট, প্রেশার—আরও কত রোগ!’ বলছিলেন জামালপুরের দেওয়ানগঞ্জের চুকাইবাড়ি গ্রামের গৃহবধূ তাসলিমা বেগম। তিনি জানান, প্রতিদিনের রান্নার জন্য জ্বালানি...
৫ দিন আগে
মেক্সিকোতে প্রায় ১ লাখ ৩৫ হাজার মানুষ নিখোঁজ। এ সংখ্যা বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচের দর্শকসংখ্যার চেয়ে বেশি! তবে মেক্সিকো সরকার এই বিষয়ে উদাসীন বলে দাবি করেছে দেশটির নিখোঁজ মানুষদের সন্ধানকারী নারী সংগঠনগুলো। তাই তারা ২০২৬ ফিফা বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচকে কেন্দ্র করে একটি শান্তিপূর্ণ...
৫ দিন আগে