ম্যারিল্যান্ডের কেমব্রিজে ১৯৫০ এবং ১৯৬০-এর দিকে বর্ণবাদবিরোধী আন্দোলন গড়ে ওঠে। এর নেতৃত্বে ছিলেন গ্লোরিয়া রিচার্ডসন। তিনি কেমব্রিজ নন-ভায়োলেন্ট অ্যাকশন কমিটির নেতৃত্ব দেন। গ্লোরিয়া আইনি পরিবর্তনের চেয়ে কৃষ্ণাঙ্গদের দৈনন্দিন জীবনের বাস্তব উন্নয়নের ওপর বেশি জোর দিতেন।
১৯৬৩ সালে কেমব্রিজে দাঙ্গা দমনে ন্যাশনাল গার্ড মোতায়েন করা হয়। সেখানে এক সৈন্যের বেয়নেট বা বন্দুকের সঙিন সরিয়ে দেওয়ার একটি স্থিরচিত্র তাঁকে বৈপ্লবিক নেত্রী হিসেবে অমর করে রেখেছে। নারীর অধিকার ও ক্ষমতায়নের পক্ষে লড়াইয়ের ক্ষেত্রে ইতিহাসে ‘মার্চ অন ওয়াশিংটন’ একটি গুরুত্বপূর্ণ আয়োজন। ১৯৬৩ সালের সেই ঐতিহাসিক মঞ্চে যে কয়েকজন নারীনেত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছিল, গ্লোরিয়া ছিলেন তাঁদের অন্যতম। তবে তাঁকে দীর্ঘ বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া হয়নি। শুধু পরিচয় করিয়ে দিয়েই আড়াল করতে চাওয়া হয়। এর প্রতিবাদে তিনি আন্দোলনের পুরুষতান্ত্রিক মানসিকতার কাঠামোর সমালোচনা করেছিলেন।
গ্লোরিয়া রিচার্ডসন তাঁর নিজের আদর্শে চলতেন। অহিংস আন্দোলনের চেয়ে আত্মরক্ষার অধিকারের প্রতি তাঁর সমর্থনের কারণে অনেক সময় মূলধারার নেতাদের সঙ্গে তাঁর মতপার্থক্য তৈরি হতো। তাঁকে অনেকেই নাগরিক অধিকার আন্দোলনের ‘বিস্মৃত নেত্রী’ হিসেবে উল্লেখ করেন। কারণ, তিনি প্রচলিত প্রচারণার চেয়ে মাঠপর্যায়ের কঠোর সংগ্রামে বেশি বিশ্বাসী ছিলেন। গ্লোরিয়া রিচার্ডসনের জন্ম ১৯২২ সালের ৬ মে। ২০২১ সালের ১৫ জুলাই তিনি মৃত্যুবরণ করেন।

সমাজে ঘৃণা-বিদ্বেষের চর্চা বাড়ছে। নারীর ওপর দায় চাপানোর প্রথাগত চর্চার বিস্তার ঘটছে। সমাজে ভয়ের পরিবেশ সৃষ্টি ও ধর্মকে নানাভাবে নারীর বিরুদ্ধে দাঁড় করিয়ে দেওয়ার অপচেষ্টাও করা হচ্ছে। একই সঙ্গে নারীর অগ্রগতিকে রোধ করার জন্য কুসংস্কারাছন্ন উগ্র বক্তব্য দেওয়া হচ্ছে। এসব কিছুই লিঙ্গভিত্তিক...
১ দিন আগে
১১ জুন পর্দা উঠছে ফিফা ফুটবল বিশ্বকাপের। বৈশ্বিক এই উন্মাদনা ঘিরে চারদিকে যখন তুমুল আলোচনা, তখন একটি সাধারণ কিন্তু গভীর প্রশ্ন সামনে চলে আসে—কেন আমাদের অবচেতনে ‘বিশ্বকাপ’ বলতেই শুধু পুরুষদের টুর্নামেন্ট ভেসে ওঠে? অথচ ফুটবল, ক্রিকেট, বাস্কেটবল থেকে শুরু করে প্রায় সব খেলাতেই নারীদেরও নিজস্ব...
৫ দিন আগে
‘এক বেলার খাবার রানতি ঘণ্টার পর ঘণ্টা পাতা কুড়াতি হয়। কোমরব্যথা, ঘাড়ব্যথা—এইগুলা তো আছেই। এরপর ঘণ্টার পর ঘণ্টা কাটাতি হয় পাকঘরে। চুলার ধোঁয়ায় শ্বাসকষ্ট, প্রেশার—আরও কত রোগ!’ বলছিলেন জামালপুরের দেওয়ানগঞ্জের চুকাইবাড়ি গ্রামের গৃহবধূ তাসলিমা বেগম। তিনি জানান, প্রতিদিনের রান্নার জন্য জ্বালানি...
৫ দিন আগে
মেক্সিকোতে প্রায় ১ লাখ ৩৫ হাজার মানুষ নিখোঁজ। এ সংখ্যা বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচের দর্শকসংখ্যার চেয়ে বেশি! তবে মেক্সিকো সরকার এই বিষয়ে উদাসীন বলে দাবি করেছে দেশটির নিখোঁজ মানুষদের সন্ধানকারী নারী সংগঠনগুলো। তাই তারা ২০২৬ ফিফা বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচকে কেন্দ্র করে একটি শান্তিপূর্ণ...
৫ দিন আগে