
আইন ও বিশেষ ট্রাইব্যুনাল থাকা সত্ত্বেও দেশে ধর্ষণ প্রতিরোধ এবং দ্রুত বিচার সম্ভব হচ্ছে না বলে জানিয়েছে জাতীয় নারী নির্যাতন প্রতিরোধ ফোরাম (জেএনএনপিএফ) ও দুর্বার নেটওয়ার্ক। নরসিংদীতে কিশোরীকে ধর্ষণ, হত্যার ঘটনাসহ সাম্প্রতিক সময়ের কিছু নারী নির্যাতনের ঘটনায় নিন্দা ও উদ্বেগ প্রকাশ করে গতকাল মঙ্গলবার দেওয়া এক বিবৃতিতে এসব কথা জানায় সংগঠন দুটি।
গণমাধ্যমে প্রকাশিত খবরের তথ্য তুলে ধরে বিবৃতিতে বলা হয়, নরসিংদীতে ১৫ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের পর হত্যা করা হয়। অভিযোগ রয়েছে, ১৫ দিন আগে চাচার বাসায় যাওয়ার পথে স্থানীয় বখাটে হিসেবে পরিচিত কয়েকজন তাকে অপহরণ করে ধর্ষণ করে। এ ঘটনায় মামলা করার পর থেকে ভুক্তভোগীর পরিবারকে হুমকি দেওয়া হচ্ছিল এবং মামলা তুলে নিতে চাপ সৃষ্টি করা হচ্ছিল। পরিবারের দাবি, মামলা প্রত্যাহার না করায় কিশোরীর বাবাকে মারধর করে তুলে নিয়ে যাওয়া হয় এবং মেয়েকেও অপহরণ করা হয়। রাতভর নির্যাতনের পর সকালে একটি নির্জন স্থানে কিশোরীর লাশ পাওয়া যায়।
জাতীয় নারী নির্যাতন প্রতিরোধ ফোরামের সভাপতি মমতাজ আরা বেগম এবং দুর্বার নেটওয়ার্কের কেন্দ্রীয় সভানেত্রী মাহমুদা বেগম স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, নরসিংদীর ঘটনা বিচ্ছিন্ন ঘটনা নয়। দেশের বিভিন্ন স্থানে নারী ও কিশোরীদের ধর্ষণ, হত্যা ও নির্যাতনের ঘটনা ঘটছে। কিন্তু আইন ও বিশেষ ট্রাইব্যুনাল থাকা সত্ত্বেও এসব অপরাধের বিচার দ্রুত ও নিশ্চিত করা যাচ্ছে না।
সংগঠনগুলোর মতে, নারীর নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। শুধু নিন্দা জানিয়ে দায়িত্ব শেষ করা যাবে না; দোষীদের দ্রুত গ্রেপ্তার, নিরপেক্ষ তদন্ত এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে ভুক্তভোগী পরিবারকে নিরাপত্তা দিতে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।

সমাজে ঘৃণা-বিদ্বেষের চর্চা বাড়ছে। নারীর ওপর দায় চাপানোর প্রথাগত চর্চার বিস্তার ঘটছে। সমাজে ভয়ের পরিবেশ সৃষ্টি ও ধর্মকে নানাভাবে নারীর বিরুদ্ধে দাঁড় করিয়ে দেওয়ার অপচেষ্টাও করা হচ্ছে। একই সঙ্গে নারীর অগ্রগতিকে রোধ করার জন্য কুসংস্কারাছন্ন উগ্র বক্তব্য দেওয়া হচ্ছে। এসব কিছুই লিঙ্গভিত্তিক...
১ দিন আগে
১১ জুন পর্দা উঠছে ফিফা ফুটবল বিশ্বকাপের। বৈশ্বিক এই উন্মাদনা ঘিরে চারদিকে যখন তুমুল আলোচনা, তখন একটি সাধারণ কিন্তু গভীর প্রশ্ন সামনে চলে আসে—কেন আমাদের অবচেতনে ‘বিশ্বকাপ’ বলতেই শুধু পুরুষদের টুর্নামেন্ট ভেসে ওঠে? অথচ ফুটবল, ক্রিকেট, বাস্কেটবল থেকে শুরু করে প্রায় সব খেলাতেই নারীদেরও নিজস্ব...
৫ দিন আগে
‘এক বেলার খাবার রানতি ঘণ্টার পর ঘণ্টা পাতা কুড়াতি হয়। কোমরব্যথা, ঘাড়ব্যথা—এইগুলা তো আছেই। এরপর ঘণ্টার পর ঘণ্টা কাটাতি হয় পাকঘরে। চুলার ধোঁয়ায় শ্বাসকষ্ট, প্রেশার—আরও কত রোগ!’ বলছিলেন জামালপুরের দেওয়ানগঞ্জের চুকাইবাড়ি গ্রামের গৃহবধূ তাসলিমা বেগম। তিনি জানান, প্রতিদিনের রান্নার জন্য জ্বালানি...
৫ দিন আগে
মেক্সিকোতে প্রায় ১ লাখ ৩৫ হাজার মানুষ নিখোঁজ। এ সংখ্যা বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচের দর্শকসংখ্যার চেয়ে বেশি! তবে মেক্সিকো সরকার এই বিষয়ে উদাসীন বলে দাবি করেছে দেশটির নিখোঁজ মানুষদের সন্ধানকারী নারী সংগঠনগুলো। তাই তারা ২০২৬ ফিফা বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচকে কেন্দ্র করে একটি শান্তিপূর্ণ...
৫ দিন আগে