
ভারতের মধ্যপ্রদেশের জব্বলপুরে এক নাটকীয় দৃশ্যের অবতারণা হয়েছিল। মাঝ রাস্তায় দুই ঘোড়ার লড়াইয়ে ব্যাপক ধ্বংসযজ্ঞের সৃষ্টি হয়। এই তাণ্ডবের মধ্যে একটি ঘোড়া একটি অটো রিকশার ওপর লাফিয়ে পড়ে। এতে দুজন গুরুতর আহত হন। এরপর ঘোড়াটি প্রায় ২০ মিনিট রিকশার ভেতরে আটকে ছিল।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, গতকাল বুধবার জব্বলপুরের নাগরাথ চকের ব্যস্ত সড়কে দুটি ঘোড়ার প্রচণ্ড লড়াই শুরু হয়। স্থানীয়রা ঘোড়া দুটিকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করলেও সেদিকে কোনো ভ্রুক্ষেপ ছিল না এই দুটি প্রাণীর। বিশৃঙ্খলার মধ্যে ঘোড়া দুটি রাস্তার পাশের একটি শোরুমে ঢুকে পড়ে এবং ব্যাপক ক্ষয়ক্ষতি করে। এরপর ঘোড়া দুটি আবার রাস্তায় ফিরে লড়াই শুরু করে।
এ সময় যাত্রীসহ একটি অটোরিকশা ওই রাস্তা দিয়েই যাচ্ছিল। সে সময় উত্তেজিত ঘোড়া দুটির একটি সরাসরি চলন্ত গাড়িটির ওপর লাফিয়ে পড়ে। এই ঘটনায় অটোচালক এবং এক যাত্রী গুরুতর আহত হন। ঘটনাস্থলে উপস্থিত জনতা আহতদের গাড়ি থেকে বের করে আনতে এবং অ্যাম্বুলেন্স ডেকে দ্রুত এগিয়ে আসে।
তবে ঘোড়াটি অটোর ভেতরে আটকে যায় এবং প্রায় ২০ মিনিট ধরে সেখানেই আটকা পড়ে ছিল। পরে স্থানীয়রা এটিকে মুক্ত করতে সক্ষম হয়। এই ঘটনায় ঘোড়াটি আহত হয়েছে বলে মনে হচ্ছে।
স্থানীয় বাসিন্দারা জানান, তারা গত দুই-তিন দিন ধরে ঘোড়া দুটিকে এই মোড়ে লড়াই করতে দেখেছেন এবং কর্তৃপক্ষকে জানিয়েছিলেন, কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। স্থানীয় বাসিন্দা মাহমুদ বলেন, ‘ঘোড়ার মালিকদের জবাবদিহির আওতায় আনা জরুরি। তিনি ভবিষ্যতে এমন বিপর্যয় রোধ করতে শহর থেকে বিপথগামী ঘোড়াগুলোকে উদ্ধারের আহ্বান জানান।

সিসিটিভি ক্যামেরার চোখ ফাঁকি দিয়ে রাস্তার ধারে ময়লা ফেলতে পোষা কুকুরকে প্রশিক্ষণ দেওয়ার অভিযোগ উঠেছে এক মালিকের বিরুদ্ধে। ইতালির সিসিলি দ্বীপের কাতানিয়া শহরের সান জর্জিও জেলায় এই অদ্ভুত ঘটনাটি ঘটেছে। এ নিয়ে স্থানীয় প্রশাসনে চলছে তোলপাড়, আলোচনায় মজেছে নেটিজেনরা।
৩ দিন আগে
একসময় সাম্রাজ্যের লোকজন গর্ব করে বলত, তাদের সাম্রাজ্যে সূর্য কখনো অস্ত যায় না। কিন্তু মধ্যপ্রদেশের ছোট শহর শেহোরের এক ভুলে যাওয়া কাগজ যেন অন্য গল্প বলে। সেখানে ইঙ্গিত আছে, সেই শক্তিশালী সাম্রাজ্যকেও একসময় ভোরের আলো দেখতে এক স্থানীয় ধনী ব্যবসায়ীর কাছ থেকে ঋণ নিতে হয়েছিল।
৪ দিন আগে
বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি হিসেবে স্বীকৃত ইলন মাস্ক প্রায় ৭০০ বিলিয়ন ডলারের মালিক। ধারণা করা হচ্ছে, বিশ্বের প্রথম ব্যক্তি হিসেবে তিনি সবার আগেই ট্রিলিয়ন ডলারের (১০০০ বিলিয়ন) মালিক হবেন। কিন্তু তাঁর আগেই কি না ৬৩ ‘কোয়াড্রিলিয়ন’ পাউন্ডের (৮০ কোয়াড্রিলিয়ন ডলারের বেশি) মালিক হয়ে গেলেন অখ্যাত এক নারী!
৭ দিন আগে
উত্তর মেসিডোনিয়ার প্রেপা হ্রদের মাঝখানে অবস্থিত এক নির্জন দ্বীপ গোলেম গ্রাদ। একসময় এই দ্বীপ কচ্ছপদের স্বর্গরাজ্য হিসেবে পরিচিত থাকলেও বর্তমানে সেখানে চলছে এক অদ্ভুত ও করুণ সংকট। গবেষকেরা জানিয়েছেন, দ্বীপের পুরুষ কচ্ছপদের মাত্রাতিরিক্ত যৌন আগ্রাসনের কারণে সেখানকার স্ত্রী কচ্ছপেরা বিলুপ্তির পথে।
৯ দিন আগে