
ইয়েমেনে ‘স্পাইডারম্যান’ নামে পরিচিত এক দুঃসাহসী তরুণ আগ্নেয়গিরির জ্বালামুখে আরোহণের সময় নিচে পড়ে গিয়ে প্রাণ হারিয়েছেন। দেশটির উদ্ধারকারী কর্তৃপক্ষ জানিয়েছে, কোনো ধরনের নিরাপত্তা সরঞ্জাম ছাড়াই খাড়া পাথুরে দেয়াল বেয়ে ওঠার সময় ভারসাম্য হারিয়ে এই দুর্ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম আল-কাকা ইবনে আনতার (৩০)। গত শুক্রবার দেশটির দক্ষিণাঞ্চলীয় ধালে প্রদেশের ‘হারদাহ বাঁধ’ নামক একটি আগ্নেয়গিরির জ্বালামুখের খাড়া পাহাড় বেয়ে ওঠার সময় তিনি নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ১২০ মিটার (৩৯৩ ফুট) গভীর জ্বালামুখে পড়ে যান। দেশটির সিভিল ডিফেন্স অথরিটি তাঁর পড়ে যাওয়ার মুহূর্তের একটি সংক্ষিপ্ত ভিডিও প্রকাশ করেছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ১০ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, আনতার কোনো প্রকার নিরাপত্তা সরঞ্জাম ছাড়াই খাড়া পাহাড় বেয়ে উঠছেন। সেই পাহাড়ের পাথুরে গায়ে সাদা রঙে আরবিতে কিছু নাম লেখা ছিল। একপর্যায়ে তিনি ডান হাত দিয়ে পাহাড়টি আঁকড়ে ধরে বাঁ হাতটি শূন্যে মেলে ধরেন। এর কিছুক্ষণ পরই তিনি ডান হাতের নিয়ন্ত্রণ হারান এবং সরাসরি নিচে পড়ে যান।
দুর্ঘটনার পরপরই সিভিল ডিফেন্সের ডুবুরি এবং উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছায়। অত্যন্ত খাড়া এবং পাথুরে এলাকা হওয়ায় উদ্ধার অভিযানটি বেশ কঠিন ও ঝুঁকিপূর্ণ ছিল বলে জানিয়েছে কর্তৃপক্ষ। প্রায় চার ঘণ্টার এক জটিল অভিযানের পর ডুবুরিরা জ্বালামুখের হ্রদের পানির ৩০ মিটার (১০০ ফুট) গভীর থেকে আনতারের মরদেহ উদ্ধার করতে সক্ষম হন।
ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্যের কারণে ‘হারদাহ বাঁধ’ (যা হরধাত দামত নামেও পরিচিত) ইয়েমেনের একটি অন্যতম পরিচিত পর্যটনস্থল। ধালে প্রদেশের দামত শহরের কাছে অবস্থিত এই অনন্য আগ্নেয়গিরির জ্বালামুখটির চারপাশে রয়েছে খাড়া পাথুরে দেয়াল এবং তলদেশে রয়েছে একটি উষ্ণ সালফারযুক্ত হ্রদ।
নিহত আল-কাকা ইবনে আনতার ইয়েমেনের অত্যন্ত দুর্গম ও ঝুঁকিপূর্ণ পাহাড়ে আরোহণের ভিডিও পোস্ট করে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক পরিচিতি অর্জন করেছিলেন। নিরাপত্তা সরঞ্জাম ছাড়াই তাঁর ঝুঁকিপূর্ণ পর্বত আরোহণের ভিডিওগুলো প্রায়ই ভাইরাল হতো। এর আগে প্রকাশিত একটি ভিডিওতে তাঁকে খালি হাতে একটি খাড়া পাহাড়ের কিনারে ঝুলে থাকতে দেখা গিয়েছিল, তাঁর পুরো শরীর শূন্যে ভাসছিল।
এই মর্মান্তিক দুর্ঘটনার পর দেশটির সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ অ্যাডভেঞ্চার স্পোর্টস এবং পর্বত আরোহণের সঙ্গে যুক্ত ব্যক্তিদের কঠোরভাবে নিরাপত্তা বিধি মেনে চলার আহ্বান জানিয়েছে। ভবিষ্যতে এই ধরনের দুর্ঘটনা এড়াতে সবাইকে উপযুক্ত সুরক্ষামূলক সরঞ্জাম ব্যবহারের জন্য সতর্কবার্তা জারি করেছে সংস্থাটি।

পুরোনো লোহার রেল সেতু চুরির পর এবার ভারতের বিহারে আস্ত একটি মোবাইল টাওয়ার চুরি হয়ে গেছে। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন থেকে জানা যায়, ঘটনাটি ঘটেছে বিহারের বক্সার জেলায়...
২ দিন আগে
টাকা দিয়ে ফ্ল্যাট কিনেছিলেন চীনের এক ব্যক্তি। সব প্রস্তুতি শেষে যখন ফ্ল্যাটটি বুঝে নেওয়ার সময় এল, তখনই ঘটল চরম বিস্ময়কর এক ঘটনা। ক্রেতা জানতে পারলেন, যে বহুতল ভবনের ৩৪তম তলায় তিনি ফ্ল্যাট কিনেছেন, পুরো ভবনটিই আসলে ৩২ তলা!
৮ দিন আগে
হলিউডের বিখ্যাত হরর চলচ্চিত্র ‘অরফ্যান’-এর গল্পের মতোই এক রুদ্ধশ্বাস ও অবিশ্বাস্য ঘটনা ঘটেছে ব্রাজিলে। ১২ বছর বয়সী এক অটিস্টিক শিশুকে দত্তক নেওয়ার সমস্ত প্রস্তুতি সম্পন্ন করেছিল একটি পরিবার।
৮ দিন আগে
ভারতে এক যুবকের অদ্ভুত অভিজ্ঞতা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। দাবি করা হচ্ছে, একটি রানি মৌমাছি তাঁর প্যান্টে বসে পড়ার পর হাজার হাজার মৌমাছি তাঁকে ঘিরে ফেলে। সম্ভাব্য বিপদের মুখে তিনি প্রায় ৩০ মিনিট সম্পূর্ণ স্থির হয়ে দাঁড়িয়ে থাকেন এবং শেষ পর্যন্ত কোনো হুলের আঘাত...
১৫ দিন আগে