
লন্ডনের একটি আর্ট গ্যালারি থেকে মাত্র ৩৬ সেকেন্ডে চুরি হয়ে গেছে প্রায় ২ লাখ ৭০ হাজার পাউন্ড (বাংলাদেশি টাকায় ৩ কোটি ৬৭ লাখ টাকা) মূল্যের একটি ব্যাঙ্কসি আর্টের শিল্পকর্ম। ২০২৪ সালের ৮ সেপ্টেম্বর রাত ১১টার দিকে লন্ডনের ফিটজরোভিয়াতে গ্রোভ গ্যালারির সামনের কাচের দরজা ভেঙে চোর ভেতরে প্রবেশ করে স্ট্রিট আর্টিস্ট ব্যাঙ্কসির ‘গার্ল উইথ বেলুন’ সিরিজের একটি লিমিটেড এডিশন প্রিন্ট চুরি করে বেরিয়ে যান।
কিংস্টন ক্রাউন কোর্টে এই চুরির দায় স্বীকার করেন ৪৮ বছর বয়সী ল্যারি ফ্রেজার নামের এক ব্যক্তি। ৫৪ বছর বয়সী জেমস লাভ নামের আরও এক ব্যক্তির বিরুদ্ধে একই অভিযোগে বিচার চলছে।
গ্যালারির মালিক জেমস রায়ান এক বিবৃতিতে জানান, সিসিটিভি ফুটেজে দেখা গেছে, একজন মুখোশধারী ব্যক্তি দরজা ভাঙা থেকে শুরু করে শিল্পকর্মটি নিয়ে বেরিয়ে যাওয়া পর্যন্ত মাত্র ৩৬ সেকেন্ড সময় লেগেছে।
প্রসিকিউটরদের অভিযোগ, জেমস লাভ চুরির দিন সকালে গ্যালারির সামনে গাড়ি চালিয়ে গিয়েছিলেন এবং চুরির পর সেই প্রিন্টটি লুকিয়ে রাখতে সাহায্য করেছিলেন। এ ছাড়া চুরির দিন তিনি ফ্রেজারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখেছিলেন।

আদালতে আরও জানা যায়, ব্যাঙ্কসির ১৩টি আসল শিল্পকর্ম গ্রোভ গ্যালারিতে প্রদর্শনের জন্য রাখা হয়েছিল। যার মধ্যে কয়েকটিতে স্বাক্ষর করাও ছিল।
রায়ান জানান, চুরি হওয়া ছবিটি ২০০৪ সালে তৈরি করা হয়েছিল এবং এটি মাত্র ১৫০টি লিমিটেড এডিশনের মধ্যে একটি। এর নম্বর ছিল ৭২।
রায়ান বলেন, এটি একজন ব্যক্তিগত সংগ্রাহকের মালিকানাধীন ছিল এবং এর মূল্য ২ লাখ ৭০ হাজার পাউন্ড।
চুরির পর ফ্রেজার ওই ছবিটি নিয়ে একটি কাছাকাছি ভবনে রেখে আসেন।
সেই ভবনের নাইট ওয়াচম্যান সুখবিন্দর সিং আদালতকে জানান, ৮ সেপ্টেম্বর রাতে দুজন লোক তাঁকে ধাক্কা দিয়ে ভেতরে ঢুকে যান। এতে তিনি হতবাক হয়ে যান। তারপর তিনি টয়লেটে একটি ছবি দেখতে পান, যা আগে সেখানে ছিল না। তিনি ছবিটির বর্ণনা দেন এভাবে, ‘একটি পুতুলের মতো বাচ্চা মেয়ে, যে ঘুড়ির মতো কিছু উড়াচ্ছে।’
সুখবিন্দর আরও বলেন, ‘আমি সামনের দরজায় আওয়াজ শুনতে পাই। কেউ দরজা খোলার চেষ্টা করছিল।’
দরজা খুললে দুই ব্যক্তিকে দেখেন তিনি। ওই ব্যক্তিরা তাঁকে ধাক্কা দিয়ে ভেতরে ঢুকে যান। তাঁরা টয়লেটে গিয়ে ছবিটি নিয়ে চলে যান।
সুখবিন্দর বলেন, তাঁরা মাত্র দুই থেকে তিন মিনিট সেখানে ছিলেন, ছবিটা নিয়ে চলে যান। সরি ছাড়া আর কোনো কথা বলেননি তাঁরা।
তবে এসেক্সের নর্থ স্টিফোর্ড এলাকার বাসিন্দা জেমস লাভ তাঁর বিরুদ্ধে আনা চুরির অভিযোগ অস্বীকার করেছেন।

পুরোনো লোহার রেল সেতু চুরির পর এবার ভারতের বিহারে আস্ত একটি মোবাইল টাওয়ার চুরি হয়ে গেছে। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন থেকে জানা যায়, ঘটনাটি ঘটেছে বিহারের বক্সার জেলায়...
১১ ঘণ্টা আগে
টাকা দিয়ে ফ্ল্যাট কিনেছিলেন চীনের এক ব্যক্তি। সব প্রস্তুতি শেষে যখন ফ্ল্যাটটি বুঝে নেওয়ার সময় এল, তখনই ঘটল চরম বিস্ময়কর এক ঘটনা। ক্রেতা জানতে পারলেন, যে বহুতল ভবনের ৩৪তম তলায় তিনি ফ্ল্যাট কিনেছেন, পুরো ভবনটিই আসলে ৩২ তলা!
৬ দিন আগে
হলিউডের বিখ্যাত হরর চলচ্চিত্র ‘অরফ্যান’-এর গল্পের মতোই এক রুদ্ধশ্বাস ও অবিশ্বাস্য ঘটনা ঘটেছে ব্রাজিলে। ১২ বছর বয়সী এক অটিস্টিক শিশুকে দত্তক নেওয়ার সমস্ত প্রস্তুতি সম্পন্ন করেছিল একটি পরিবার।
৬ দিন আগে
ভারতে এক যুবকের অদ্ভুত অভিজ্ঞতা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। দাবি করা হচ্ছে, একটি রানি মৌমাছি তাঁর প্যান্টে বসে পড়ার পর হাজার হাজার মৌমাছি তাঁকে ঘিরে ফেলে। সম্ভাব্য বিপদের মুখে তিনি প্রায় ৩০ মিনিট সম্পূর্ণ স্থির হয়ে দাঁড়িয়ে থাকেন এবং শেষ পর্যন্ত কোনো হুলের আঘাত...
১৩ দিন আগে