স্কাই ডাইভিং দারুণ রোমাঞ্চকর এক খেলা। এমনকি সাহসী মানুষদের এটা করতে বুক কাঁপে। আর সেখানে কিনা ১০৬ বছর ৩২৭ দিন বয়সে এক ব্যক্তি স্কাই ডাইভিং করেছেন। এর মাধ্যমে যুক্তরাষ্ট্রের এই নাগরিক সবচেয়ে বেশি বয়স্ক মানুষ হিসেবে স্কাই ডাইভিং করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নিজের জায়গা পুনরুদ্ধার করেছেন।
টেক্সাসের আলফ্রেড ‘এল’ ব্লাসচক ২০২০ সালে ১০৩ বছর বয়সে প্লেন থেকে লাফ দিয়ে অর্থাৎ স্কাই ডাইভ করার জন্য সবচেয়ে বয়স্ক স্কাই ডাইভারের খেতাব অর্জন করেন। কিন্তু তাঁর রেকর্ডটি ভেঙেছিলেন সুইডিশ নারী রুত লিনিয়া ইঙগিগার্দ লারসন ১০৩ বছর ২৫৯ দিন বয়সে স্কাই ডাইভিং করে।
এসব তথ্য জানা যায় মার্কিন সংবাদমাধ্যম ইউনাইটেড প্রেস ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে।
ব্লাসচক রেকর্ডটি পুনরুদ্ধার করলেন ১০৬ বছর ৩২৭ দিন বয়সে স্কাই ডাইভিং করে। টেক্সাসের গ্রেগ অ্যাবটের সঙ্গে জোড় বেঁধে স্কাই ডাইভিং করেন তিনি। অ্যাবটের এটাই প্রথম স্কাই ডাইভিং।
গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসকে ব্লাসচক বলেন, ‘আপনি যদি মনে করেন যে আপনি পারবেন না, তাহলে নিজেকে অবমূল্যায়ন করছেন। প্রত্যেকেই তাদের ধারণার চেয়ে বেশি সক্ষম। তাদের চেষ্টা করার সিদ্ধান্ত নিতে হবে।’
সুত্র: গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস

পুরোনো লোহার রেল সেতু চুরির পর এবার ভারতের বিহারে আস্ত একটি মোবাইল টাওয়ার চুরি হয়ে গেছে। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন থেকে জানা যায়, ঘটনাটি ঘটেছে বিহারের বক্সার জেলায়...
২০ ঘণ্টা আগে
টাকা দিয়ে ফ্ল্যাট কিনেছিলেন চীনের এক ব্যক্তি। সব প্রস্তুতি শেষে যখন ফ্ল্যাটটি বুঝে নেওয়ার সময় এল, তখনই ঘটল চরম বিস্ময়কর এক ঘটনা। ক্রেতা জানতে পারলেন, যে বহুতল ভবনের ৩৪তম তলায় তিনি ফ্ল্যাট কিনেছেন, পুরো ভবনটিই আসলে ৩২ তলা!
৬ দিন আগে
হলিউডের বিখ্যাত হরর চলচ্চিত্র ‘অরফ্যান’-এর গল্পের মতোই এক রুদ্ধশ্বাস ও অবিশ্বাস্য ঘটনা ঘটেছে ব্রাজিলে। ১২ বছর বয়সী এক অটিস্টিক শিশুকে দত্তক নেওয়ার সমস্ত প্রস্তুতি সম্পন্ন করেছিল একটি পরিবার।
৬ দিন আগে
ভারতে এক যুবকের অদ্ভুত অভিজ্ঞতা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। দাবি করা হচ্ছে, একটি রানি মৌমাছি তাঁর প্যান্টে বসে পড়ার পর হাজার হাজার মৌমাছি তাঁকে ঘিরে ফেলে। সম্ভাব্য বিপদের মুখে তিনি প্রায় ৩০ মিনিট সম্পূর্ণ স্থির হয়ে দাঁড়িয়ে থাকেন এবং শেষ পর্যন্ত কোনো হুলের আঘাত...
১৪ দিন আগে