সোশ্যাল মিডিয়ায় ভিউ বাড়ানোর নেশা ও বিভিন্ন ধরনের খাবারের স্বাদ নিতে গিয়ে প্রাণ হারালেন ফিলিপাইনের ৫১ বছর বয়সী ফুড ভ্লগার এমা অমিত। ৪ ফেব্রুয়ারি ফিলিপাইনের পুয়ের্তো প্রিন্সেসার একটি ম্যানগ্রোভ ফরেস্ট থেকে কিছু সামুদ্রিক প্রাণী সংগ্রহ করেন তিনি। এর মধ্যে ছিল অত্যন্ত বিষাক্ত ‘ডেভিল কাঁকড়া’ (বৈজ্ঞানিক নাম: Zosimus aeneus)। সেই কাঁকড়া রান্নার ভিডিও টিকটক ও ফেসবুকে লাইভ করার কয়েক ঘণ্টার মধ্যেই তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন এবং ৬ ফেব্রুয়ারি হাসপাতালে তাঁর মৃত্যু হয়।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কাঁকড়াটি খাওয়ার পরদিন থেকেই এমার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। তাঁর ঠোঁট নীল হয়ে যায় এবং তাঁর বারবার খিঁচুনি হচ্ছিল। পরবর্তীকালে অচেতন অবস্থায় তাঁকে হাসপাতালে নেওয়া হয়। কিন্তু চিকিৎসকেরা তাঁকে বাঁচাতে পারেননি। স্থানীয় গ্রামপ্রধান ল্যাডি গেমাং বলেন, ‘এমা এবং তাঁর স্বামী দুজনেই অভিজ্ঞ মাছ শিকারি ছিলেন। সমুদ্রের পাশে বাস করেও কেন তিনি এই ভয়ংকর বিষাক্ত কাঁকড়াটি খেলেন, তা আমাদের কাছে বড় রহস্য।’
কেন এই ‘ডেভিল কাঁকড়া’ এত বিপজ্জনক
বিজ্ঞানীদের মতে, ডেভিল কাঁকড়া বা ‘টক্সিক রিফ ক্র্যাব’ বিশ্বের অন্যতম বিষাক্ত সামুদ্রিক প্রাণী। এর শরীর ও মাংসে ‘স্যাক্সিটক্সিন’ (Saxitoxin) এবং ‘টেট্রোডোটক্সিন’ (Tetrodotoxin) নামক মারাত্মক নিউরোটক্সিন থাকে, যা সাধারণত পটকা মাছের (Pufferfish) বিষে পাওয়া যায়। এই বিষ রান্না করলে বা উচ্চ তাপেও নষ্ট হয় না।
নিউইয়র্ক পোস্টের প্রতিবেদন থেকে জানা গেছে, ফিলিপাইনে এই কাঁকড়া খেয়ে আক্রান্তদের মধ্যে মৃত্যুর হার প্রায় ৫০ শতাংশ। সামান্য পরিমাণ বিষও একজন প্রাপ্তবয়স্ক মানুষের শ্বাসযন্ত্র ও স্নায়ুতন্ত্র অচল করে দিতে পারে।
এ ঘটনার পর পুয়ের্তো প্রিন্সেসা শহর কর্তৃপক্ষ বাসিন্দাদের জন্য জরুরি সতর্কতা জারি করেছে। কোনো অবস্থাতেই উজ্জ্বল রঙের এই কাঁকড়া শিকার ও খাওয়া নিষিদ্ধ করা হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, বিষাক্ত এই কাঁকড়াটি দেখতে ‘সুন্দর’ হলেও এর স্পর্শ বা খাওয়ার কয়েক ঘণ্টার মৃত্যু হতে পারে।

পুরোনো লোহার রেল সেতু চুরির পর এবার ভারতের বিহারে আস্ত একটি মোবাইল টাওয়ার চুরি হয়ে গেছে। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন থেকে জানা যায়, ঘটনাটি ঘটেছে বিহারের বক্সার জেলায়...
১ দিন আগে
টাকা দিয়ে ফ্ল্যাট কিনেছিলেন চীনের এক ব্যক্তি। সব প্রস্তুতি শেষে যখন ফ্ল্যাটটি বুঝে নেওয়ার সময় এল, তখনই ঘটল চরম বিস্ময়কর এক ঘটনা। ক্রেতা জানতে পারলেন, যে বহুতল ভবনের ৩৪তম তলায় তিনি ফ্ল্যাট কিনেছেন, পুরো ভবনটিই আসলে ৩২ তলা!
৬ দিন আগে
হলিউডের বিখ্যাত হরর চলচ্চিত্র ‘অরফ্যান’-এর গল্পের মতোই এক রুদ্ধশ্বাস ও অবিশ্বাস্য ঘটনা ঘটেছে ব্রাজিলে। ১২ বছর বয়সী এক অটিস্টিক শিশুকে দত্তক নেওয়ার সমস্ত প্রস্তুতি সম্পন্ন করেছিল একটি পরিবার।
৬ দিন আগে
ভারতে এক যুবকের অদ্ভুত অভিজ্ঞতা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। দাবি করা হচ্ছে, একটি রানি মৌমাছি তাঁর প্যান্টে বসে পড়ার পর হাজার হাজার মৌমাছি তাঁকে ঘিরে ফেলে। সম্ভাব্য বিপদের মুখে তিনি প্রায় ৩০ মিনিট সম্পূর্ণ স্থির হয়ে দাঁড়িয়ে থাকেন এবং শেষ পর্যন্ত কোনো হুলের আঘাত...
১৪ দিন আগে