
২৮ বছর বয়সী ইনফ্লুয়েন্সার সোফি গ্রিন যুক্তরাষ্ট্রের নিউ জার্সির বাসিন্দা। বন্ধুদের সঙ্গে জন্মদিন উদযাপন করতে মিডটাউন ম্যানহাটনে গিয়েছিলেন। গভীর রাত হয়ে যাওয়ায় রাইড শেয়ারিং অ্যাপ উবারই ছিল ভরসা। মাত্র ৫ কিলোমিটার দূরে বাসা। উবারে ২০ মিনিটেই চলে যাওয়া যায়। তবে যানজটে সময় লাগল ২ ঘণ্টা। গন্তব্যে পৌঁছে সোফি দেখলেন ৫ কিলোমিটার রাস্তার জন্য তাঁর বিল এসেছে ৩২১ ডলার (বাংলাদেশি মুদ্রায় ৩৮ হাজার ১৯৭ টাকা)। উবার বুক করার সময় দেখানো প্রাথমিক বিলের প্রায় চার গুণ!
নিউইয়র্ক পোস্টের বরাতে এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
সোফি জানান, নিউ জার্সির উইহকেনে তাঁর বাড়ি। সেদিন একটি উবার এক্সএল বুক করেন তিনি। সাড়ে ৫ কিলোমিটার যাত্রার জন্য উবার প্রাথমিকভাবে ৮৯ ডলার (১০ হাজার ৫৯০ টাকা) চার্জ দেখায়। গন্তব্যে পৌঁছাতে ৫ কিলোমিটারের রাস্তা যানজটে প্রায় দুই ঘণ্টা লেগে যায়। গন্তব্যে পৌঁছে সোফি অ্যাপ চেক করে বিশাল চার্জ দেখে বিস্মিত হয়ে যান।
সোফি বলেন, ‘উবারের বিল দেখে আমার মুখ হা হয়ে গিয়েছিল। এর ওপর আমাদের কোনো হাত ছিল না। এমন না যে আমরা গাড়িচালককে কোথাও থামতে বলছিলাম বা গাড়ি থামিয়ে অন্য কিছু করছিলাম।’
সোফি জানান, মিডটাউনের সড়কে তীব্র যানজট ছিল। কোনো কোনো জায়গায় পথ আংশিক বন্ধও ছিল। এ কারণে সময় বেশি লাগে। এছাড়া সান্টাকন উৎসবের বিশৃঙ্খলাও এর একটি কারণ ছিল। তাঁরা নির্ধারিত গন্তব্যের বাইরে কোথাও দাঁড়াননি।
এতক্ষণ সড়কে আটকে থাকায় উবার থেকে সোফিকে বেশ কয়েকবার বার্তা পাঠানো হয়। বার্তায় বলা হয়, গাড়িটি অনেকক্ষণ স্থির দাঁড়িয়ে আছে। সোফি নিরাপদ আছে কি না জানতে চাওয়া হয়। তবে ভাড়া এত বাড়বে সে বিষয়ে কোনো সতর্কতা দেয়নি বলে জানান সোফি।
তিনি বলেন, ‘তারা (উবার) আমাকে একাধিকবার বার্তা পাঠিয়েছিল। বার্তায় বলা হয়, মনে হচ্ছে আপনার গাড়ি অনেকক্ষণ ধরে থেমে আছে। আপনি কি নিরাপদ? ’
সোফি সঙ্গে সঙ্গে এই উদ্ভট চার্জের বিষয়ে উবারকে অভিযোগ জানানোর চেষ্টা করেন, কিন্তু কোনো সমাধান পাননি। পরদিন সকালে এ নিয়ে ইনস্টাগ্রামে পোস্ট দেন তিনি। এর আধা ঘণ্টার মধ্যে উবার তাঁকে অতিরিক্ত অর্থ ফেরত দিয়ে ভাড়ার অঙ্ক ৮৯ ডলারে নামিয়ে দেয়, যা প্রথমে জানানো হয়েছিল।
সোফি অভিযোগ করেন, ‘তারা (উবার) হয়তো ভাবছে, অনেকে এটা খেয়াল করবে না। বা অনেকে মনে করে বছরের এই সময়ে ভাড়া বেশি হবে।’
বিষয়টি নিশ্চিত করে উবারের মুখপাত্র জোশ গোল্ড বলেন, ‘আমরা যাত্রীদের সমস্যাগুলো বুঝি। তাই তাদের আংশিক অর্থ ফেরত দিয়েছি।’ একই কারণে সোফির মতো আরও কয়েকজন যাত্রীর ভাড়া অনেক বেড়ে গিয়েছিল বলে জানান তিনি।

পুরোনো লোহার রেল সেতু চুরির পর এবার ভারতের বিহারে আস্ত একটি মোবাইল টাওয়ার চুরি হয়ে গেছে। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন থেকে জানা যায়, ঘটনাটি ঘটেছে বিহারের বক্সার জেলায়...
১ দিন আগে
টাকা দিয়ে ফ্ল্যাট কিনেছিলেন চীনের এক ব্যক্তি। সব প্রস্তুতি শেষে যখন ফ্ল্যাটটি বুঝে নেওয়ার সময় এল, তখনই ঘটল চরম বিস্ময়কর এক ঘটনা। ক্রেতা জানতে পারলেন, যে বহুতল ভবনের ৩৪তম তলায় তিনি ফ্ল্যাট কিনেছেন, পুরো ভবনটিই আসলে ৩২ তলা!
৬ দিন আগে
হলিউডের বিখ্যাত হরর চলচ্চিত্র ‘অরফ্যান’-এর গল্পের মতোই এক রুদ্ধশ্বাস ও অবিশ্বাস্য ঘটনা ঘটেছে ব্রাজিলে। ১২ বছর বয়সী এক অটিস্টিক শিশুকে দত্তক নেওয়ার সমস্ত প্রস্তুতি সম্পন্ন করেছিল একটি পরিবার।
৬ দিন আগে
ভারতে এক যুবকের অদ্ভুত অভিজ্ঞতা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। দাবি করা হচ্ছে, একটি রানি মৌমাছি তাঁর প্যান্টে বসে পড়ার পর হাজার হাজার মৌমাছি তাঁকে ঘিরে ফেলে। সম্ভাব্য বিপদের মুখে তিনি প্রায় ৩০ মিনিট সম্পূর্ণ স্থির হয়ে দাঁড়িয়ে থাকেন এবং শেষ পর্যন্ত কোনো হুলের আঘাত...
১৪ দিন আগে