‘খাচুয়া মানে খচ্চর, জানিস তো?’
‘কয়েক লাখবার শুনেছি আপনার মুখেই। ডায়লগ চেঞ্জ করেন এবার।’
মুখের ওপরের মাছি তাড়াবার মতো করে হাত নেড়ে একটা তাচ্ছিল্যের হাসি হাসলেন তিনি। তারপর আমার দিকে তাকিয়ে থাকলেন। মনে হলো, মাথার ভেতরের রক্ত চলাচলও দেখতে পাচ্ছেন তিনি। এ রকম সময় এক ধরনের অস্বস্তি হয়। আমারও হলো।
‘এমনে তাকানোর মানে কী? আমার অস্বস্তি হয়।’
‘গভীর অভিমান হচ্ছে রে। বয়সের সাথে পাল্লা দিয়ে বাড়ছে অভিমান।’
‘কত হবে এই শ্রাবণে?’
আমার পূর্বপুরুষ পূর্ণচন্দ্র খাচুয়া বহুবার আমাকে বলেছেন, তাঁর বয়স দেড় শ বছর। আমি প্রবলভাবে প্রতিবাদ করেছি প্রতিবারই। কোনো কাজ হয়নি। অবশেষে কয়েক দিন আগে আমাকে বলেছেন, ‘তোকে খুশি করার জন্য কিছু তথ্য গোপন করেছি। তাতে কী হলো?’ সেদিন থেকে তাঁর বয়স নিয়ে আমি আর কিছু বলি না। তিনি আমাকে জানিয়েছিলেন, কোনো এক শ্রাবণ মাসের ঘোর বৃষ্টিবাদলের ঠিক মধ্যরাতে তাঁর জন্ম হয়েছিল। দিবাগত রাত শেষে পুরুত ঠিকুজি করতে এলে বেদম চমকে যান শিশু পূর্ণচন্দ্রের ভাগ্যরেখা দেখে। পুরুত নাকি বলেছিলেন, এ ছেলের জীবনে প্রচুর ফিফটি–ফিফটি আসবে।
পূর্ণচন্দ্র খাচুয়া বললেন, ‘বললে কি আর বিশ্বাস করবি? এই শ্রাবণে এক শ বাহান্ন হবে।’ আমি মনে মনে হাসি। তিনি এবার হিসাব কষতে বসলেন। ‘তোর বাপের বয়স কত?’ বললাম, ‘বাহাত্তর।’ তিনি বললেন, ‘তোর ঠাকুরদা বেঁচে থাকলে কত বছর হতো?’ একটু হিসাব করে বললাম, ‘নব্বই।’ তিনি বললেন, ‘নব্বই দুকুনে এক শ আশি। আমি তার কয়েক বছর বাদ দিয়ে বলছি এক শ বাহান্ন। তাতেও তোর সমস্যা? মাইনাস তো করলাম আটাশ বছর।’ বললাম, ‘না, ঠিক আছে। মাইনাস করতে হবে না।’
পূর্ণচন্দ্র খাচুয়া মুখ ঘুরিয়ে রইলেন। বুঝলাম, ভীষণ অভিমান করেছেন তিনি। এবার একটু পটানো দরকার। বললাম, ‘জ্যেঠু। তোমার এত অভিমান করে কেন, বল তো?’ আমাকে বিস্মিত করে দিয়ে আমার পূর্বপুরুষ পূর্ণচন্দ্র খাচুয়া আমার দিকে ফিরে তাকালেন। তাঁর চোখের কোণে চিকচিক করছে জল। আমি কিংকর্তব্যবিমূঢ় হয়ে বসে আছি এক ইতিহাসের সামনে। জানি, এবার তিনি মুখ খুলবেন। আর আমার সামনে টুপটাপ ঝরে পড়বে ইতিহাসের কোনো গল্প, যে গল্প কোথাও লেখা নেই, যে গল্প মানুষের মুখে মুখে ফেরে জনপদ থেকে জনপদে, যে গল্প আসলে মহাকালের। আমি সে গল্প বলব আমার সন্তানকে, সে তার সন্তানকে, তার সন্তানও বলবে তার সন্তানকে।
‘ব্রিটিশ, পাকিস্তান, বাংলাদেশ—তিন আমলই দেখলাম। আজও একটা জিনিস বুঝলাম না।’
‘কী?’
‘দেশ আর রাষ্ট্র। দেশে মানুষ থাকে, বুঝলি। তারা সম্পর্কে আত্মীয়, পড়শি। তাদের মধ্যে এজমালি ছাদের রোদের ভাগাভাগি নিয়ে ঝগড়া হয়, বিবাদ হয়। তাতে কারও ঠিক অপমান হয় না। রাষ্ট্রে থাকে জনগণ। এদের কপালে থাকে অপমান। ব্রিটিশ আমল, পাকিস্তান আমল। বাংলাদেশও… দেখ। আচ্ছা, জনগণ অপমানিত হলে তার দায় কে নেবে?’
আরও পড়ুন

পুরোনো লোহার রেল সেতু চুরির পর এবার ভারতের বিহারে আস্ত একটি মোবাইল টাওয়ার চুরি হয়ে গেছে। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন থেকে জানা যায়, ঘটনাটি ঘটেছে বিহারের বক্সার জেলায়...
১ দিন আগে
টাকা দিয়ে ফ্ল্যাট কিনেছিলেন চীনের এক ব্যক্তি। সব প্রস্তুতি শেষে যখন ফ্ল্যাটটি বুঝে নেওয়ার সময় এল, তখনই ঘটল চরম বিস্ময়কর এক ঘটনা। ক্রেতা জানতে পারলেন, যে বহুতল ভবনের ৩৪তম তলায় তিনি ফ্ল্যাট কিনেছেন, পুরো ভবনটিই আসলে ৩২ তলা!
৬ দিন আগে
হলিউডের বিখ্যাত হরর চলচ্চিত্র ‘অরফ্যান’-এর গল্পের মতোই এক রুদ্ধশ্বাস ও অবিশ্বাস্য ঘটনা ঘটেছে ব্রাজিলে। ১২ বছর বয়সী এক অটিস্টিক শিশুকে দত্তক নেওয়ার সমস্ত প্রস্তুতি সম্পন্ন করেছিল একটি পরিবার।
৬ দিন আগে
ভারতে এক যুবকের অদ্ভুত অভিজ্ঞতা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। দাবি করা হচ্ছে, একটি রানি মৌমাছি তাঁর প্যান্টে বসে পড়ার পর হাজার হাজার মৌমাছি তাঁকে ঘিরে ফেলে। সম্ভাব্য বিপদের মুখে তিনি প্রায় ৩০ মিনিট সম্পূর্ণ স্থির হয়ে দাঁড়িয়ে থাকেন এবং শেষ পর্যন্ত কোনো হুলের আঘাত...
১৪ দিন আগে