ইতিহাসের পাতায় ঘৃণিত ব্যক্তিদের তালিকায় নিশ্চিত ওপরের দিকেই থাকবে অ্যাডলফ হিটলারের নাম। তবে অবাক করা বিষয় হচ্ছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধে গণহত্যার জন্য কুখ্যাত হিটলারই মনোনীত হয়েছিলেন শান্তিতে নোবেল পুরস্কারের জন্য! তাও আবার বিশ্বযুদ্ধের বছরেই।
১৯৩৯ সালের ১ সেপ্টেম্বর থেকে শুরু হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ। একই বছরের শুরুতে নোবেল কমিটির কাছে এক চিঠিতে হিটলারকে শান্তি পুরস্কারের জন্য সুপারিশ করেন সুইডিশ পার্লামেন্টের সোশ্যাল ডেমোক্রেটিক মেম্বার এরিক গটফ্রিড ক্রিশ্চিয়ান ব্র্যান্ডট। এই মনোনয়নের চিঠি দেওয়ার ফলে তীব্র সমালোচনার মুখে পড়েন ব্র্যান্ডট। সমালোচনার মুখে ফেব্রুয়ারির ১ তারিখে মনোনয়ন প্রত্যাহার করে নেন তিনি। সেদিনই ছিল মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন।
পরবর্তী সময়ে সুইডিশ পত্রিকা সভেন্সকা মর্গনপোস্টেনকে দেওয়া এক সাক্ষাৎকারে ব্র্যান্ডট বলেন, কেবল বিদ্রুপ করার উদ্দেশ্যেই হিটলারকে মনোনয়ন দিয়ে কমিটির কাছে চিঠিটি পাঠিয়েছিলেন। চেম্বারলেইনের মনোনয়ন পাওয়াই মূলত খেপিয়ে দিয়েছিল ব্র্যান্ডটকে। এ জন্যই তিনি হিটলারকেও মনোনয়ন দিয়ে চিঠি লেখেন।
১৯৩৯ সালের ২৪ জানুয়ারি সুইডিশ পার্লামেন্টের ১২ জন সদস্য তৎকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রী নেভিল চেম্বারলেইনকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করেন। এর পক্ষে তাঁরা যুক্তি দেন, চেম্বারলেইন ১৯৩৮ সালের সেপ্টেম্বরে হিটলারের সঙ্গে মিউনিখ চুক্তির মাধ্যমে বিশ্ব শান্তি রক্ষা করেছিলেন।

পুরোনো লোহার রেল সেতু চুরির পর এবার ভারতের বিহারে আস্ত একটি মোবাইল টাওয়ার চুরি হয়ে গেছে। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন থেকে জানা যায়, ঘটনাটি ঘটেছে বিহারের বক্সার জেলায়...
১৯ ঘণ্টা আগে
টাকা দিয়ে ফ্ল্যাট কিনেছিলেন চীনের এক ব্যক্তি। সব প্রস্তুতি শেষে যখন ফ্ল্যাটটি বুঝে নেওয়ার সময় এল, তখনই ঘটল চরম বিস্ময়কর এক ঘটনা। ক্রেতা জানতে পারলেন, যে বহুতল ভবনের ৩৪তম তলায় তিনি ফ্ল্যাট কিনেছেন, পুরো ভবনটিই আসলে ৩২ তলা!
৬ দিন আগে
হলিউডের বিখ্যাত হরর চলচ্চিত্র ‘অরফ্যান’-এর গল্পের মতোই এক রুদ্ধশ্বাস ও অবিশ্বাস্য ঘটনা ঘটেছে ব্রাজিলে। ১২ বছর বয়সী এক অটিস্টিক শিশুকে দত্তক নেওয়ার সমস্ত প্রস্তুতি সম্পন্ন করেছিল একটি পরিবার।
৬ দিন আগে
ভারতে এক যুবকের অদ্ভুত অভিজ্ঞতা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। দাবি করা হচ্ছে, একটি রানি মৌমাছি তাঁর প্যান্টে বসে পড়ার পর হাজার হাজার মৌমাছি তাঁকে ঘিরে ফেলে। সম্ভাব্য বিপদের মুখে তিনি প্রায় ৩০ মিনিট সম্পূর্ণ স্থির হয়ে দাঁড়িয়ে থাকেন এবং শেষ পর্যন্ত কোনো হুলের আঘাত...
১৪ দিন আগে