যুক্তরাষ্ট্রর কলোরাডোর এক লাইব্রেরি সম্প্রতি একটি বই ফেরত পেয়েছে। অবিশ্বাস্য হলেও এটি ফেরত দেওয়ার তারিখ ছিল ১৯১৯ সালের ১৩ ফেব্রুয়ারি। অর্থাৎ, নির্ধারিত সময়ের ১০৫ বছর পর বইটি ফেরত পেয়েছে লাইব্রেরিটি।
ঘটনাটি ফোর্ড কলিনস পাবলিক লাইব্রেরি অ্যান্ড ফ্রি রিডিং রুমের। স্বাভাবিকভাবে বইটির নাম আপনার জানতে ইচ্ছা করতেই পারে। এটি স্যার ওয়াল্টার স্কটের বিখ্যাত উপন্যাস আইভানহো।
লাইব্রেরির ওয়েবসাইট সূত্রে এসব তথ্য জানিয়েছে মার্কিন সংবাদ সংস্থা ইউনাইটেড প্রেস ইন্টারন্যাশনাল (ইউপিআই)।
এক নারী লাইব্রেরিতে ফেরত দেন বইটি। তিনি জানান, তাঁর ভাই ক্যানসাসে তাঁদের মায়ের জিনিসপত্রের মধ্যে এটা পেয়েছেন।
লাইব্রেরি সূত্রে জানা গেছে, ১৯১৯ সালে যখন বইটি নেওয়া হয়, তখন প্রতিদিন বিলম্বের জন্য ২ সেন্ট হারে জরিমানা নেওয়ার নিয়ম ছিল। কিন্তু লাইব্রেরিটি ২০২০ সালে বিলম্বের জন্য জরিমানা রাখার নিয়ম বাদ দেয়। অর্থাৎ, ওই নারী কিংবা তাঁর ভাইকে ১০৫ বছর পরে ফেরত দেওয়া বইয়ের জন্য কোনো জরিমানা গুনতে হচ্ছে না।

সিসিটিভি ক্যামেরার চোখ ফাঁকি দিয়ে রাস্তার ধারে ময়লা ফেলতে পোষা কুকুরকে প্রশিক্ষণ দেওয়ার অভিযোগ উঠেছে এক মালিকের বিরুদ্ধে। ইতালির সিসিলি দ্বীপের কাতানিয়া শহরের সান জর্জিও জেলায় এই অদ্ভুত ঘটনাটি ঘটেছে। এ নিয়ে স্থানীয় প্রশাসনে চলছে তোলপাড়, আলোচনায় মজেছে নেটিজেনরা।
৩ দিন আগে
একসময় সাম্রাজ্যের লোকজন গর্ব করে বলত, তাদের সাম্রাজ্যে সূর্য কখনো অস্ত যায় না। কিন্তু মধ্যপ্রদেশের ছোট শহর শেহোরের এক ভুলে যাওয়া কাগজ যেন অন্য গল্প বলে। সেখানে ইঙ্গিত আছে, সেই শক্তিশালী সাম্রাজ্যকেও একসময় ভোরের আলো দেখতে এক স্থানীয় ধনী ব্যবসায়ীর কাছ থেকে ঋণ নিতে হয়েছিল।
৪ দিন আগে
বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি হিসেবে স্বীকৃত ইলন মাস্ক প্রায় ৭০০ বিলিয়ন ডলারের মালিক। ধারণা করা হচ্ছে, বিশ্বের প্রথম ব্যক্তি হিসেবে তিনি সবার আগেই ট্রিলিয়ন ডলারের (১০০০ বিলিয়ন) মালিক হবেন। কিন্তু তাঁর আগেই কি না ৬৩ ‘কোয়াড্রিলিয়ন’ পাউন্ডের (৮০ কোয়াড্রিলিয়ন ডলারের বেশি) মালিক হয়ে গেলেন অখ্যাত এক নারী!
৮ দিন আগে
উত্তর মেসিডোনিয়ার প্রেপা হ্রদের মাঝখানে অবস্থিত এক নির্জন দ্বীপ গোলেম গ্রাদ। একসময় এই দ্বীপ কচ্ছপদের স্বর্গরাজ্য হিসেবে পরিচিত থাকলেও বর্তমানে সেখানে চলছে এক অদ্ভুত ও করুণ সংকট। গবেষকেরা জানিয়েছেন, দ্বীপের পুরুষ কচ্ছপদের মাত্রাতিরিক্ত যৌন আগ্রাসনের কারণে সেখানকার স্ত্রী কচ্ছপেরা বিলুপ্তির পথে।
৯ দিন আগে