
ছোটবেলায় চাঁদের বুড়ির কথা অনেকে শুনেছেন। ঘুমপাড়ানি মাসি-পিসি গল্পের সঙ্গে চাঁদের বুড়ির চরকায় সুতা কাটার গল্প শুনে কেটেছে অনেকের শৈশব। ছোটবেলায় অনেকে তা সত্য ভাবলেও বড় হওয়ার সঙ্গে সঙ্গে সেই ভ্রম কেটে গেছে সবারই। অনেকে আবার বিশ্বাস করতেন, ইঁদুরের গর্তে দাঁত রাখলে পরবর্তী সময়ে দাঁত ইঁদুরের মতো শক্ত ও ছোট হবে। ছোটদের ক্ষেত্রে এসব মনভোলানো গল্প মেনে নেওয়া গেলেও বড়রা যখন এসবে বিশ্বাস করেন, তখন তার সাধারণ জ্ঞান নিয়ে সন্দেহ জাগে।
ছেলেভোলানো গল্প যে শুধু আমাদের দেশেই চলে তা নয়। আমাদের চাঁদের বুড়ির মতো সুদূর মার্কিন মুলুকে চলে সান্তাক্লজের গল্প। এই বিশ্বাস পর্যন্ত ঠিক ছিল। তবে এক জরিপ বলছে, যুক্তরাষ্ট্রের প্রায় ১ কোটি ৬৪ লাখ মানুষই বিশ্বাস করেন, চকলেট মিল্ক বাদামি গরু থেকে আসে! মজার বিষয় হলো, জরিপে অংশ নেওয়া সবাই প্রাপ্তবয়স্ক।
চকলেট মিল্ক কোথা থেকে আসে তা জানে কি না, জানতে যুক্তরাষ্ট্রের প্রাপ্তবয়স্কদের ওপর জরিপ চালায় ইনোভেশন সেন্টার অব ইউএস ডেইরি ও গবেষণা প্রতিষ্ঠান এডেলম্যান ইন্টেলিজেন্স। কোনো বৈজ্ঞানিক গবেষণার উদ্দেশ্যে নয়, বরং দুগ্ধজাতীয় খাবার সম্পর্কে ভোক্তাদের মজাদার সব ধারণা জানার উদ্দেশ্যে এই জরিপ চালানো হয়।
২০১৭ সালের ৫ মে থেকে ৯ মে পর্যন্ত ১ হাজার মার্কিন নাগরিকের ওপর অনলাইনে এই জরিপ চালানো হয়। জরিপে যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্য থেকেই অংশ নেয় মানুষ। অংশগ্রহণকারীদের জিজ্ঞেস করা হয়, ‘চকলেট মিল্ক কোথা থেকে আসে?’
মজার বিষয় হলো, যুক্তরাষ্ট্রের ৭ শতাংশ অর্থাৎ ১ কোটি ৬৪ লাখ মানুষই মনে করেন, চকলেট মিল্ক সরাসরি বাদামি রঙের গরু থেকে আসে। বাস্তবতা হলো, চকলেট মিল্ক তৈরি হয় কোকোয়া, চিনি ও গরুর দুধ দিয়ে।
১ কোটি ৬৪ লাখ মানুষ এমনটি বিশ্বাস করেন! তার মানে কম্বোডিয়া, চাদ বা সেনেগালের মোট জনসংখ্যার সমান প্রাপ্তবয়স্ক জনগোষ্ঠী এমন ভুল ধারণা নিয়ে বসে আছেন।
৭ শতাংশ মানুষ যেখানে মনে করেন চকলেট মিল্ক বাদামি গরু থেকে আসে, ৪৮ শতাংশ মানুষ সেখানে জানেনই না চকলেট মিল্ক আসে কোথা থেকে!
খাবার নিয়ে আমেরিকানদের ভুল ধারণা এখানেই শেষ নয়; ১৯৯৩ সালে যুক্তরাষ্ট্রের কৃষি মন্ত্রণালয়ের এক জরিপে উঠে আসে, মার্কিনদের প্রায় পাঁচ ভাগের এক ভাগই জানেন না হ্যাম বার্গারের মূল উপাদান হলো গরুর মাংস।
অলাভজনক প্রতিষ্ঠান ফুড কর্পসের সহপ্রতিষ্ঠাতা সিসিলি আপটন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্টকে বলেন, ‘দিন শেষে এটা চোখ খুলে দেওয়ার মতো বিষয়। এখন আমাদের শেখানো হয়, খাবারের প্রয়োজন হলে দোকানে গিয়ে কিনে নিতে। তবে এই খাবার কোথা থেকে আসে তা আমাদের শিক্ষাব্যবস্থায় শেখানো হয় না। আমরা এখনো এমন শিশু পাই, যারা জানেই না ফ্রেঞ্চফ্রাই আলু থেকে হয়!’

সিসিটিভি ক্যামেরার চোখ ফাঁকি দিয়ে রাস্তার ধারে ময়লা ফেলতে পোষা কুকুরকে প্রশিক্ষণ দেওয়ার অভিযোগ উঠেছে এক মালিকের বিরুদ্ধে। ইতালির সিসিলি দ্বীপের কাতানিয়া শহরের সান জর্জিও জেলায় এই অদ্ভুত ঘটনাটি ঘটেছে। এ নিয়ে স্থানীয় প্রশাসনে চলছে তোলপাড়, আলোচনায় মজেছে নেটিজেনরা।
৩ দিন আগে
একসময় সাম্রাজ্যের লোকজন গর্ব করে বলত, তাদের সাম্রাজ্যে সূর্য কখনো অস্ত যায় না। কিন্তু মধ্যপ্রদেশের ছোট শহর শেহোরের এক ভুলে যাওয়া কাগজ যেন অন্য গল্প বলে। সেখানে ইঙ্গিত আছে, সেই শক্তিশালী সাম্রাজ্যকেও একসময় ভোরের আলো দেখতে এক স্থানীয় ধনী ব্যবসায়ীর কাছ থেকে ঋণ নিতে হয়েছিল।
৪ দিন আগে
বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি হিসেবে স্বীকৃত ইলন মাস্ক প্রায় ৭০০ বিলিয়ন ডলারের মালিক। ধারণা করা হচ্ছে, বিশ্বের প্রথম ব্যক্তি হিসেবে তিনি সবার আগেই ট্রিলিয়ন ডলারের (১০০০ বিলিয়ন) মালিক হবেন। কিন্তু তাঁর আগেই কি না ৬৩ ‘কোয়াড্রিলিয়ন’ পাউন্ডের (৮০ কোয়াড্রিলিয়ন ডলারের বেশি) মালিক হয়ে গেলেন অখ্যাত এক নারী!
৮ দিন আগে
উত্তর মেসিডোনিয়ার প্রেপা হ্রদের মাঝখানে অবস্থিত এক নির্জন দ্বীপ গোলেম গ্রাদ। একসময় এই দ্বীপ কচ্ছপদের স্বর্গরাজ্য হিসেবে পরিচিত থাকলেও বর্তমানে সেখানে চলছে এক অদ্ভুত ও করুণ সংকট। গবেষকেরা জানিয়েছেন, দ্বীপের পুরুষ কচ্ছপদের মাত্রাতিরিক্ত যৌন আগ্রাসনের কারণে সেখানকার স্ত্রী কচ্ছপেরা বিলুপ্তির পথে।
৯ দিন আগে