
ভারতের মধ্যপ্রদেশ রাজ্যে স্বাধীনতা দিবস উদ্যাপনে সাধারণ মানুষের মধ্যে লাড্ডু বিতরণ করা হয়েছিল। কিন্তু একটি লাড্ডু কম পেয়ে ক্ষুব্ধ হয়ে এক গ্রামবাসী সরাসরি রাজ্যের মুখ্যমন্ত্রীর হেল্পলাইনে অভিযোগ করেন। মধ্যপ্রদেশের ভিন্দ জেলার এক গ্রামে এ ঘটনা ঘটেছে। এ ঘটনা এখন ভিন্দ গ্রাম ছাড়িয়ে সারা ভারতে আলোচনা ও হাস্যরসের বিষয় হয়ে দাঁড়িয়েছে।
ঘটনাটি ঘটে গ্রাম পঞ্চায়েত ভবনে স্বাধীনতা দিবসের পতাকা উত্তোলনের পর। অনুষ্ঠান শেষে উপস্থিত সবার মধ্যে লাড্ডু বিতরণ করা হচ্ছিল। যখন কমলেশ খুশবাহার পালা আসে, তাঁকে একটি মাত্র লাড্ডু দেওয়া হয়। তিনি আরেকটি লাড্ডু চাইলে দেওয়া হয়নি।
এতে ক্ষুব্ধ হয়ে তিনি পঞ্চায়েত ভবনের বাইরে থেকে সরাসরি মুখ্যমন্ত্রীর হেল্পলাইনে কল করে প্রতিবাদ জানান। অভিযোগে তিনি বলেন, পতাকা উত্তোলনের পর পঞ্চায়েত সঠিকভাবে মিষ্টি বিতরণ করতে ব্যর্থ হয়েছে। এ বিষয়ে পদক্ষেপ নেওয়া প্রয়োজন।
পঞ্চায়েত সচিব রবীন্দ্র শ্রীবাস্তব এ ঘটনার সত্যতা নিশ্চিত করে এনডিটিভিকে বলেন, ‘ওই গ্রামবাসী বাইরে রাস্তায় দাঁড়িয়ে ছিলেন। পিয়ন তাঁকে একটি লাড্ডু দিয়েছিল, কিন্তু তিনি দুটি লাড্ডু দেওয়ার জন্য জোরাজুরি করেন। না পেয়ে মুখ্যমন্ত্রীর হেল্পলাইনে ফোনকল করেন।’
এই অপ্রত্যাশিত ঘটনায় ড্যামেজ কন্ট্রোলের অংশ হিসেবে পঞ্চায়েত বাজার থেকে এক কেজি মিষ্টি কিনে অভিযোগকারীকে শান্ত করার সিদ্ধান্ত নিয়েছে!
তবে এ ধরনের ঘটনা এটিই প্রথম নয়, ২০২০ সালের জানুয়ারিতে একই জেলার একজন গ্রামবাসী একটি ত্রুটিপূর্ণ টিউবওয়েল নিয়ে মুখ্যমন্ত্রীর হেল্পলাইনে অভিযোগ করেছিলেন। তখন জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের একজন নির্বাহী প্রকৌশলী জবাবে সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন, ‘অভিযোগকারী পাগল, তাঁর মৃগীরোগের সমস্যা আছে। তার পুরো পরিবারেরই মৃগীরোগ আছে। টিউবওয়েলটি ত্রুটিপূর্ণ নয়, তাঁর মন ত্রুটিপূর্ণ। পুরো পিএইচই বিভাগ জানে যে এই লোক আমাদের মেকানিকের জামাও ছিঁড়ে ফেলেছিল। এখন চীনা যুদ্ধের সময় এসেছে, যা একটি গেরিলা নীতি। টিউবওয়েলটি উপড়ে ফেলে অভিযোগকারীর বুকে কবর দেওয়া হবে।’
কর্মকর্তার এমন মন্তব্যের পর ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়। পরে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। পরে তিনি দাবি করেন, আইডি হ্যাকড হয়েছিল।

পুরোনো লোহার রেল সেতু চুরির পর এবার ভারতের বিহারে আস্ত একটি মোবাইল টাওয়ার চুরি হয়ে গেছে। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন থেকে জানা যায়, ঘটনাটি ঘটেছে বিহারের বক্সার জেলায়...
১২ ঘণ্টা আগে
টাকা দিয়ে ফ্ল্যাট কিনেছিলেন চীনের এক ব্যক্তি। সব প্রস্তুতি শেষে যখন ফ্ল্যাটটি বুঝে নেওয়ার সময় এল, তখনই ঘটল চরম বিস্ময়কর এক ঘটনা। ক্রেতা জানতে পারলেন, যে বহুতল ভবনের ৩৪তম তলায় তিনি ফ্ল্যাট কিনেছেন, পুরো ভবনটিই আসলে ৩২ তলা!
৬ দিন আগে
হলিউডের বিখ্যাত হরর চলচ্চিত্র ‘অরফ্যান’-এর গল্পের মতোই এক রুদ্ধশ্বাস ও অবিশ্বাস্য ঘটনা ঘটেছে ব্রাজিলে। ১২ বছর বয়সী এক অটিস্টিক শিশুকে দত্তক নেওয়ার সমস্ত প্রস্তুতি সম্পন্ন করেছিল একটি পরিবার।
৬ দিন আগে
ভারতে এক যুবকের অদ্ভুত অভিজ্ঞতা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। দাবি করা হচ্ছে, একটি রানি মৌমাছি তাঁর প্যান্টে বসে পড়ার পর হাজার হাজার মৌমাছি তাঁকে ঘিরে ফেলে। সম্ভাব্য বিপদের মুখে তিনি প্রায় ৩০ মিনিট সম্পূর্ণ স্থির হয়ে দাঁড়িয়ে থাকেন এবং শেষ পর্যন্ত কোনো হুলের আঘাত...
১৩ দিন আগে