
এক দিন বন্ধ থাকার পর চট্টগ্রাম নগরীর হাজারী গলির সব ধরনের দোকান খুলে দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টা থেকে জেলা প্রশাসনের একজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে সেনাবাহিনীর সহযোগিতায় সিলগালা করা দোকানগুলো খোলা হয়।
এর আগে মঙ্গলবার সন্ধ্যায় ফেসবুকে ‘ইসকন’ নিয়ে পোস্ট দেওয়াকে কেন্দ্র করে চট্টগ্রামে উত্তেজনা প্রশমনে যাওয়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ওপর হামলায় কমপক্ষে ১২ জন আহত হন। এ ঘটনায় ৫৮২ জনকে আসামি করে মামলা হয়। এর মধ্যে ৮২ জনকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।
হামলার ঘটনায় নগরের বৃহৎ স্বর্ণ ও ওষুধের পাইকারি বাজার হাজারী গলির প্রবেশমুখসহ বেশ কিছু দোকানপাট সিলগালা করে দেওয়া হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কড়া নিরাপত্তা বসান। গ্রেপ্তারের ভয়ে ওই এলাকার ব্যবসায়ীসহ স্থানীয়রা আত্মগোপনে চলে যান।
উত্তেজনা ও হামলার ঘটনায় আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতা-কর্মীর ইন্ধন থাকার তথ্য পাওয়ার দাবি করেছেন গোয়েন্দারা। এ নিয়ে বিক্ষোভ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা।
ওই ঘটনায় ৩২ নম্বর আন্দরকিল্লা ওয়ার্ড যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সঞ্জিব বিশ্বাস সাজু ও আওয়ামী লীগের সাবেক কাউন্সিলর জহর লাল হাজারীর ব্যক্তিগত সহকারী বলরাম চক্রবর্তী বলয়ের ইন্ধন ছিল বলে সন্দেহ করছেন গোয়েন্দারা।
শক্ত পদক্ষেপ চায় ভারত
চট্টগ্রামে হিন্দুদের নিরাপত্তা নিশ্চিত করতে শক্ত পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বাংলাদেশ সরকারের প্রতি এই আহ্বান জানান। গতকাল বৃহস্পতিবার নয়াদিল্লিতে সাপ্তাহিক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। গতকাল ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরও বলেন, ‘এটি স্পষ্ট, কিছু উগ্রপন্থী গোষ্ঠী এই ধরনের পোস্ট ও অবৈধ অপরাধমূলক কার্যক্রমের পেছনে রয়েছে। এর ফলে সম্প্রদায়ের মধ্যে আরও উত্তেজনা সৃষ্টি হবে। আমরা আবারও বাংলাদেশ সরকারের কাছে হিন্দুদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং উগ্রপন্থী গোষ্ঠীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাচ্ছি।’

এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
৯ মিনিট আগে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-বরিশাল মহাসড়কে একটি মিনি ট্রাকের সঙ্গে আরেকটি বড় ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মিনি ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মিনি ট্রাকের চালক আবু নাঈম খান ঘটনাস্থলেই নিহত হন।
২৩ মিনিট আগে
খুলনায় দিনমজুর মো. ডালিম গাজী হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মামলার একমাত্র অভিযুক্ত জয়নাল আবেদীন গাইন (৩৫)। মাত্র ২০০ টাকা ধারের বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ।
১ ঘণ্টা আগে
রোববার দুপুরে উপজেলার বীর রামপুর গফাকুড়ি মোড়ে ফুলকুড়ি দাখিল মাদ্রাসার সুপার হাফেজ মাওলানা ইউনুস আলী বিপুল পরিমাণ সরকারি পাঠ্যবই একটি পিকআপে তুলে দেন। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তাঁরা গাড়িটি আটক করেন।
১ ঘণ্টা আগে