
প্রথম ধাপেই ফ্যামিলি কার্ড পাচ্ছে রাজবাড়ীর পাংশা উপজেলার অসচ্ছল ও নিম্ন আয়ের পরিবারগুলো। এই কার্ডের মাধ্যমে উপকারভোগীরা ন্যায্যমূল্যে খাদ্যসামগ্রী ও প্রয়োজনীয় সহায়তা পাবেন। আজ বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এসব কথা জানান রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য (এমপি) হারুন অর রশিদ।
হারুন অর রশিদ বলেন, নির্বাচনী ইশতেহার ও ‘৩১ দফা’র মধ্যে ফ্যামিলি কার্ডের বিষয়টি উল্লেখ ছিল। তার ধারাবাহিকতায় সারা দেশের ১৪টি উপজেলার মধ্যে রাজবাড়ী জেলার পাংশা উপজেলাকে পাইলট প্রকল্পের প্রথম ধাপে অন্তর্ভুক্ত করা হয়েছে। পর্যায়ক্রমে যোগ্য পরিবারগুলোর হাতে ফ্যামিলি কার্ড তুলে দেওয়া হবে।
হারুন অর রশিদ আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় কাজ শুরু হয়েছে। এলাকায় জুয়া, মাদক, সন্ত্রাস, দখলবাজি ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথাও জানান তিনি। এই ধরনের কার্যক্রম থেকে সরে না এলে দেশের প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

রাশিয়ায় যাওয়া বাংলাদেশি নাগরিকদের যুদ্ধের সম্মুখভাগে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং তাঁদের একটি বড় অংশ নিহত হয়েছেন—সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন একটি ফোনালাপের অডিও ক্লিপকে কেন্দ্র করে টাঙ্গাইলের গোপালপুরে তিনটি পরিবার চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে।
৪ মিনিট আগে
দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৭ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৭ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৭ ঘণ্টা আগে