
ওয়েজ বোর্ডকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত সময়োপযোগী করার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেছেন, গণমাধ্যম খাতের সমস্যা সমাধানে সরকার ইতিমধ্যে কাজ শুরু করেছে।
আজ শনিবার মহান শহীদ দিবস উপলক্ষে বরিশাল জেলা প্রশাসনের আয়োজনে শিল্পকলা একাডেমি হলরুমে আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘গণমাধ্যমের সমস্যা নিয়ে আমরা হাত দিয়েছি। ওয়েজ বোর্ডকে গুরুত্বপূর্ণের সাথে বিবেচনা করছি। যত দ্রুত সম্ভব এটাকে আমরা সময় উপযোগী করতে চাই। সাংবাদিকদের যেকোনো সমস্যা আমরা দ্রুত সমাধান করতে চাই।’
চলতি মাসেই ফ্যামিলি কার্ড দেওয়া হবে জানিয়ে মন্ত্রী বলেন, অগ্রাধিকার ভিত্তিতে সরকারের এই ঘোষণা বাস্তবায়নে কাজ চলছে।
এ সময় মবের বিষয়ে মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, ‘একটি মহলকে আমরা দেখি তারা মবকে প্রশ্রয় দেওয়ার চেষ্টা করছে। এমনকি প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে থেকে গোপনে অনেকে মবকে পৃষ্ঠপোষকতা করেন। সমস্ত ধরনের সংবাদ আমাদের কাছে আছে। তারেক রহমানের নেতৃত্বে কীভাবে দেশ পরিচালনা করতে হয় তা আমরা জানি। আমরা জনগণের কাছে দায়বদ্ধ।’
এদিকে বরিশাল প্রেসক্লাবে এক মতবিনিময় সভায় মন্ত্রী বলেন, ‘কোয়ালিটি জার্নালিস্টরা জানেন কোনটা পাবলিক করতে হয়, আর কোনটা প্রাইভেসিতে রাখতে হয়। যে সাংবাদিক তাঁর সোর্সের কাছে এই কনফিডেন্ট একবার অর্জন করে, তাঁর পেশার উন্নতি হবেই। কিছু রিপোর্টার আছে ছোটখাটো কিছু জিনিস পেলেই ওটাকে প্রকাশ করে। কোনটুকো নিউজের মধ্যে নিবেন আর কোন টুকো নিবেন না, সে বিষয়ে দায়িত্বশীল হওয়ার জন্য পরামর্শ দিয়ে রাখছি।’

ভারতের দিল্লি বিমানবন্দরে অভিবাসন (ইমিগ্রেশন) কর্তৃপক্ষের ‘অসৌজন্যমূলক আচরণ’ এবং দীর্ঘক্ষণ বসিয়ে রাখার প্রতিবাদে সরকারি সফর বাতিল করে দেশে ফিরে আসছেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি এবং তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
১ ঘণ্টা আগে
ভারতের নয়াদিল্লির বিমানবন্দর থেকে দেশে ফিরে এসেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। ইন্ডিয়ান ওশেন রিম অ্যাসোসিয়েশন (আইওআরএ) সম্মেলনে অংশ নিতে তিনি গতকাল রোববার ঢাকা থেকে দিল্লির উদ্দেশে রওনা হয়েছিলেন।
১ ঘণ্টা আগে
কমিশন নয়, গুমের অভিযোগ তদন্ত করবে পুলিশ তথা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কোনো বাহিনীর বিরুদ্ধে এমন অভিযোগের তদন্তও করবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গুম প্রতিরোধ ও প্রতিকার আইনের খসড়ায় এমন বিধান রাখা হয়েছে। আইন মন্ত্রণালয় এই খসড়া করেছে।
৭ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন গুম-খুনের শিকার ব্যক্তিদের স্বজনদের সংগঠন ‘মায়ের ডাক’-এর সদস্যরা। আজ রোববার সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষের বাইরে সাক্ষাৎ করেন তাঁরা।
১১ ঘণ্টা আগে