
স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যার কিছু পর রুবেল তার প্রতিষ্ঠান ‘এফ রহমান ট্রেডিং’-এর ভেতরে কাজ করছিলেন। এসময় একদল দুর্বৃত্ত দোকানে ঢুকে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে তার ওপর হামলা চালায়। চিৎকার শুনে পাশের দোকানদার ও সিএনজি চালকরা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়।

মৌলভীবাজারের কমলগঞ্জের শমশেরনগর চা বাগানে চা কন্যা ঝর্ণা কুর্মীর হত্যাকারীর শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার সকাল ১১টায় শমশেরনগর চা বাগানের খ্রিষ্টান মিশনের সামনে এ মানববন্ধন ও প্রতিবাদ সভা করা হয়।

সড়কপথে যানজটের বিড়ম্বনা এড়াতে আকাশপথে যাতায়াতের প্রবণতা বাড়ছে প্রতিদিন। যাত্রী বাড়ায় সম্ভাবনা বাড়ছে অ্যাভিয়েশন খাতেও। এমন প্রেক্ষাপটে দীর্ঘদিন বন্ধ পড়ে থাকা দেশের ছয়টি বিমানবন্দর চালুর উদ্যোগ নেওয়া জরুরী বলে মনে করছেন সংশ্লিষ্টরা।