
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠক শেষে প্রেস ব্রিফিং করেছেন প্রধান উপদেষ্টার প্রেস উইং। এ সময় আজকের সংবাদ সম্মেলনই সম্ভবত শেষ ব্রিফিং বলে মন্তব্য করেন প্রেস সচিব শফিকুল আলম।
আজ সোমবার (৯ ফেব্রুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন। এ সময় উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার, সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ।
সংবাদ সম্মেলনের শুরুতে প্রেস সচিব সাংবাদিকদের উদ্দেশে বলেন, ‘আজকে সম্ভবত আমাদের শেষ সংবাদ সম্মেলন। যত দ্রুত আপনাদেরকে (সাংবাদিক) কাছে দ্রুত সংবাদ পৌঁছে দেওয়ার চেষ্টা আমাদের সবার ছিল। আমাদের চেষ্টাটা ছিল আপনাদের সাহায্য করা যায়, কাজ সহজ করা যায়। আমরা সেই চেষ্টা করেছি।’
প্রেস সচিব বলেন, ‘প্রতিটি ঘটনার সঙ্গে সরকারের অবস্থান বিবৃতির মাধ্যমে জানিয়েছি। সবাই একই সময়ে আমাদের সংবাদগুলো পেয়েছেন। সংবাদ সম্মেলনে সব প্রশ্নই আমরা নিয়েছি। মাঝে মাঝে মধ্যে দুই/একটা সময় ব্যর্থ হয়েছি তথ্য না থাকায়, সময় স্বল্পতার কারণে।’
প্রেস সচিব বলেন, ‘আমিও ক্ষমাপ্রার্থী, যদি আমার আচরণে কেউ আপনারা দুঃখ পেয়ে থাকেন তাহলে দুঃখপ্রকাশ করছি। আশা করব, আগামী প্রেস উইং আপনারা (সাংবাদিক) আমাদের কাছ থেকে যা পেয়েছেন, তার এক ইঞ্চিও কম নেবেন না। এ ধারাটা যেন বজায় থাকে। প্রজাতন্ত্রের সরকার প্রধান কি কাজ করছে, তা জানার অধিকার সবার। সাংবাদিকদের দায়িত্ব হচ্ছে সংবাদ সবার কাছে নিয়ে যাওয়া।’
আবুল কালাম আজাদ মজুমদার বলেন, ‘আপনারা (সাংবাদিক) সবাই সহযোগিতা করেছেন, আপনাদের দিক থেকেও সহযোগিতা পেয়েছি। বিশেষ করে যখনই আপনাদের স্বল্প সময়ের মধ্যে আসতে (সংবাদ সম্মেলন) বলেছি, আপনারা সহযোগিতা করেছেন। আমরা চেষ্টা করেছি প্রশ্নের উত্তর দিতে। আশা করি, আগামী সপ্তাহ বা এরপরে আমরা টেবিলে ওপারেই আপনাদের সঙ্গে থাকব।’
ফয়েজ আহম্মদ বলেন, ‘সাংবাদিকদের সঙ্গে প্রেস উইংয়ের যোগাযোগ আরও শক্ত করার চেষ্টা করেছি। আমরা সম্পূর্ণ পেশাদারিত্বের সঙ্গে চেষ্টা করেছি। সময়কালে আপনাদের সঙ্গে কোনো আচরণে কথাবার্তায় কষ্ট পেয়ে থাকলে দুঃখিত।’

কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ানকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। এই কর্মকর্তার চাকরিকাল ২৫ বছর পূর্ণ হওয়ায় তাঁকে জনস্বার্থে সরকারি চাকরি থেকে অবসর দিয়ে আজ রোববার প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। সরকারি চাকরি আইনের ৪৫ ধারা অনুযায়ী তাঁকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে।
১২ ঘণ্টা আগে
মধ্যপ্রাচ্যের আকাশসীমায় চলমান অস্থিরতার প্রভাবে গত তিন দিনে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দেশি-বিদেশি বিভিন্ন এয়ারলাইনসের মোট ৭৪টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এতে হাজার হাজার প্রবাসী ও আন্তর্জাতিক যাত্রী চরম অনিশ্চয়তা এবং ভোগান্তির মুখে পড়েছেন।
১৩ ঘণ্টা আগে
বৈষম্যবিরোধী আন্দোলনে কুষ্টিয়ায় সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফসহ চার আসামির বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন দুজন শহীদের স্ত্রী। জবানবন্দিতে দুজনই নিজেদের স্বামী হত্যার বিচার চান এবং হত্যাকাণ্ডের জন্য...
১৩ ঘণ্টা আগে
গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের ৪৯ ধারা অনুযায়ী, নির্বাচনে কোনো ধরনের অনিয়ম বা কারচুপির ঘটনা ঘটলে তা চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করার বিধান রয়েছে। এসব আবেদনের ওপর শুনানির জন্য বিচারপতি মো. জাকির হোসেনের নেতৃত্বে একটি একক বেঞ্চকে ‘নির্বাচনী ট্রাইব্যুনাল’ হিসেবে গঠন করে দিয়েছেন প্রধান বিচারপতি।
১৩ ঘণ্টা আগে