
রাজধানীর যাত্রাবাড়ীতে নূরে আলম ইসলাম ওরফে খায়রুল নামের এক লেগুনাচালককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। মামলায় সোহান মুন্সী নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব-১০। গতকাল শনিবার সন্ধ্যায় কুতুবখালী মাছের আড়ত এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

রাজধানীর যাত্রাবাড়ীর মীর হাজারীবাগ এলাকায় লেগুনাতে মিনিবাসের ধাক্কায় দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ রোববার (২২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে মীর হাজিরবাগের ঘুন্টিঘর এলাকায় ঘটনাটি ঘটে। এ ঘটনায় আহত হয়েছে একজন। নিহতরা হলেন আজিজুল ইসলাম (৫৮) ও সাইফুল ইসলাম (৫৫)।

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানার ডাম্পিংয়ে থাকা একটি লেগুনায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার (১৬ নভেম্বর) রাত ১০টার দিকে থানার পাশে পরিত্যক্ত একটি লেগুনায় দুষ্কৃতকারীরা আগুন দেয় বলে অভিযোগ।

গাজীপুরের শ্রীপুরে একটি লেগুনা নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা বৈদ্যুতিক খুটিতে ধাক্কা খেয়ে এক নারী শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় লেগুনা চালকসহ অন্তত ১২ শ্রমিক আহত হন। আজ শুক্রবার (২২ আগস্ট) ভোরে উপজেলার তেলিহাটি ইউনিয়নের মাওনা বরমী আঞ্চলিক সড়কের আনসার টেপিরবাড়ি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।