ফরিদপুরের ভাঙ্গায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত এবং অন্তত পাঁচজন আহত হয়েছেন। আজ শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে ফরিদপুরের ভাঙ্গার মনসুরাবাদে ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে তিনজনের পরিচয় মিলেছে। তাঁরা হলেন ভাঙ্গা উপজেলার আড়ুয়াকান্দির আবু সাঈদের পুত্র মেহেদি মাতুব্বর (২৫), নোয়াকান্দার মোয়াজ্জেমের পুত্র হাফিজুল ইসলাম হাবু (৪০) ও মধুখালী উপজেলার বাসস্ট্যান্ড এলাকার সিরাজুল ইসলাম।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সন্ধ্যা ৭টার দিকে গোপালগঞ্জ থেকে ছেড়ে আসা সোহাগ পরিবহনের একটি বাস ঢাকা যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা একটি লেগুনার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় লেগুনাটি দুমড়ে-মুচড়ে যায়।
ভাঙ্গা হাইওয়ে থানার ওসি আবু সাঈদ মো. খায়রুল আনাম দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘এ দুর্ঘটনায় আহত দুইজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’
এ বিষয়ে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুনুর রশিদ আজকের পত্রিকাকে বলেন, সবুজ বাংলা লেগুনার সঙ্গে বাসটির সংঘর্ষ হলে ঘটনাস্থলেই লেগুনার ৪ যাত্রী নিহত হন। নিহতদের লাশ ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। স্বজনরা এলে পরিচয় নিশ্চিত করে লাশ হস্তান্তর করা হবে।

এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
২৩ মিনিট আগে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-বরিশাল মহাসড়কে একটি মিনি ট্রাকের সঙ্গে আরেকটি বড় ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মিনি ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মিনি ট্রাকের চালক আবু নাঈম খান ঘটনাস্থলেই নিহত হন।
৩৬ মিনিট আগে
খুলনায় দিনমজুর মো. ডালিম গাজী হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মামলার একমাত্র অভিযুক্ত জয়নাল আবেদীন গাইন (৩৫)। মাত্র ২০০ টাকা ধারের বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ।
১ ঘণ্টা আগে
রোববার দুপুরে উপজেলার বীর রামপুর গফাকুড়ি মোড়ে ফুলকুড়ি দাখিল মাদ্রাসার সুপার হাফেজ মাওলানা ইউনুস আলী বিপুল পরিমাণ সরকারি পাঠ্যবই একটি পিকআপে তুলে দেন। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তাঁরা গাড়িটি আটক করেন।
১ ঘণ্টা আগে