
গাজীপুরের শ্রীপুরে একটি লেগুনা নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা খেয়ে এক নারী শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় লেগুনাচালকসহ অন্তত ১২ শ্রমিক আহত হন। আজ শুক্রবার (২২ আগস্ট) ভোরে উপজেলার তেলিহাটি ইউনিয়নের মাওনা-বরমী আঞ্চলিক সড়কের আনসার টেপিরবাড়ী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
হতাহত সব শ্রমিক মোশারফ কম্পোজিট টেক্সটাইল মিলস কারখানার শ্রমিক।
নিহত নমিতা রানী (২৭) উপজেলার বরমী ইউনিয়নের বাসিন্দা। তিনি কারখানাটির শ্রমিক ছিলেন।
প্রত্যক্ষদর্শী মো. বাবুল মিয়া বলেন, একটি লেগুনা বরমী বাজার থেকে শ্রমিকদের নিয়ে গাজীপুর সদর উপজেলার মোশারফ স্পিনিং মিলস কারখানার দিকে রওনা হয়। তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ী পৌঁছামাত্র লেগুনাটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের বৈদ্যুতিক খুঁটির সঙ্গে সজোরে ধাক্কা খায়। দমকল বাহিনীর সদস্যরা এসে লেগুনার সামনের সিটি বসা নারী শ্রমিককে মৃত অবস্থায় উদ্ধার করেন। নিহত নারী লেগুনাচালকের স্ত্রী। লেগুনায় থাকা বেশির ভাগ শ্রমিক গুরুতর আহত হয়েছেন।
শ্রীপুর ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর এ টি এম মাহমুদুল হাসান বলেন, ‘খবর পেয়ে ভোর ৫টার দিকে ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করি। লেগুনাটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে সজোরে ধাক্কা লেগে দুমড়ে-মুচড়ে যায়। এতে আটকা পড়েন নারী শ্রমিক নমিতা রানী। পরে তাঁর লাশ উদ্ধার করা হয়েছে। এ দুর্ঘটনায় কমপক্ষে ১২ জন শ্রমিক আহত হয়েছেন।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মহম্মদ আব্দুল বারিক বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নারী শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে। যত দূর নিশ্চিত হয়েছি, নিহত নারী শ্রমিক তাঁর স্বামীর লেগুনার সামনের সিটে বসে নিয়মিত যাতায়াত করতেন। এ ঘটনায় লেগুনাচালকসহ কমপক্ষে ১২ শ্রমিক আহত হয়েছেন। লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

রাশিয়ায় যাওয়া বাংলাদেশি নাগরিকদের যুদ্ধের সম্মুখভাগে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং তাঁদের একটি বড় অংশ নিহত হয়েছেন—সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন একটি ফোনালাপের অডিও ক্লিপকে কেন্দ্র করে টাঙ্গাইলের গোপালপুরে তিনটি পরিবার চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে।
৬ মিনিট আগে
দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৭ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৭ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৭ ঘণ্টা আগে