
লক্ষ্মীপুর-৩ আসনের দক্ষিণ টুমচর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের সহকারী প্রিসাইডিং কর্মকর্তা এম এ ওসমান এবং গন্ধব্যপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পোলিং কর্মকর্তা ইকবাল হোসেনকে আটক করেছেন ভ্রাম্যমাণ আদালত।
জানা গেছে, গতকাল বুধবার রাতে কেন্দ্র রেখে এক জামায়াত নেতার বাসায় ভাত খেতে যান এম এ ওসমান ও ইকবাল হোসেন। এ সময় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিযান চালিয়ে তাঁদের আটক করেন।
বিষয়টি নিশ্চিত করে আজ বৃহস্পতিবার সকালে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন-অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী বলেন, আটক দুজন পুলিশি হেফাজতে রয়েছেন। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
লক্ষ্মীপুরের চারটি আসনে ৪৯৬টি ভোটকেন্দ্রে সকাল সাড়ে ৭টা থেকে উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ শুরু হয়েছে। একটানা চলবে বিকেলে সাড়ে ৪টা পর্যন্ত। ভোটার উপস্থিতি চোখে পড়ার মতো। তবে পুরুষের চেয়ে নারী ভোটারের উপস্থিতি অনেক বেশি। চারটি আসনে বিএনপি-জামায়াত, এনসিপিসহ ২৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোটার সংখ্যা ১৬ লাখ ৩৭ হাজার ৯৫৬ জন। নির্বাচনকে সুষ্ঠু করতে মাঠে রয়েছে পুলিশ, র্যাব, বিজিবি, আনসারসহ প্রায় ১০ হাজার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য। এ ছাড়া ২৮ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বাংলাদেশ সেনাবাহিনী মাঠে রয়েছে।

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৪ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৪ ঘণ্টা আগে
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় (রামেবি) স্থাপন প্রকল্পের প্রায় ১ হাজার কোটি টাকার কাজ দিতে উপাচার্য (ভিসি) ৯ শতাংশ টাকা ঘুষ চেয়েছেন বলে অভিযোগ উঠেছে। জেনিট করপোরেশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে এ নিয়ে দর-কষাকষি চলছিল। শেষ পর্যন্ত প্রতিষ্ঠানটি কাজ নেবে না বলে জানিয়ে দিয়েছে।
৪ ঘণ্টা আগে
শিক্ষা-সংস্কৃতির নগরী ময়মনসিংহ এখন ছিনতাইয়ের জনপদে পরিণত হয়েছে বলে মনে করেন নগরবাসী। দিন কিংবা রাত কোনো সময়েই বাদ যাচ্ছে না ছিনতাই। অনেক সময় ছিনতাইয়ের কবলে পড়া প্রতিবাদকারীদের দিতে হচ্ছে প্রাণ। পুলিশ বলছে, ২০২৫ সালে জেলায় মোট ১১১টি খুনের ঘটনা ঘটেছে। এর মধ্যে অন্তত ১৮-২০টি কোনো না কোনোভাবে ছিনতাইকারী
৫ ঘণ্টা আগে