
লক্ষ্মীপুরের রায়পুরে বেতন ও ঈদ ভাতার দাবিতে বেঙ্গল সু ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শ্রমিকেরা বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছেন। আজ শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত তাঁরা এ কর্মসূচি পালন করেন। বিক্ষুব্ধ শ্রমিকেরা রায়পুর উপজেলার রাখালিয়ায় অবস্থিত ‘আন্তর্জাতিক কারখানা’র প্রধান ফটক ও রায়পুর-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে রাখেন। ওই সময় সড়কের দুই পাশে শতাধিক গাড়ি আটকা পড়ে যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হয়।
বিষয়টি নিশ্চিত করেন রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসিন মিয়া। তিনি বলেন, ঘটনাস্থলে গিয়ে শ্রমিক ও কর্তৃপক্ষের সঙ্গে আলাপ করে সড়ক থেকে অবরোধ প্রত্যাহার করানো হয়েছে। আগামীকাল (রোববার) দুপুর ১২টার মধ্যে শ্রমিকদের প্রাপ্যের একটি অংশ পরিশোধের বিষয়ে মালিকপক্ষ আশ্বাস দেয়। শ্রমিকদের আন্দোলন শান্তিপূর্ণ হওয়ায় সেখানে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
বিক্ষুব্ধ শ্রমিকেরা বলেন, ‘বুধবার জাতীয় সংসদ নির্বাচনের জন্য চার দিন ছুটি দেওয়া হয়। আজ সকালে এসে দেখি গেটে তালা মারা ও নোটিশ ছাঁটানো। কোনো পূর্বঘোষণা ও এক মাসের বেতন-ভাতা না দিয়েই কর্তৃপক্ষ গতকাল (শুক্রবার) থেকে আগামী ৩০ মার্চ পর্যন্ত কারখানা ছুটির ঘোষণা দিয়েছে।’
আন্দোলনরত ঝরনা বেগম ও আরিফ হোসেনসহ কয়েকজন শ্রমিক জানান, কারখানাটিতে ৮০০ শ্রমিক কর্মরত। তাঁদের এক মাসের বেতন বাকি রয়েছে। বেতন ও ঈদ বোনাস পরিশোধ না করেই ঈদের ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এই অবস্থায় ক্ষুব্ধ হয়ে ওঠেন শ্রমিকেরা। পরে রায়পুর-লক্ষ্মীপুর আঞ্চলিক সড়ক অবরোধ করে রাখেন তাঁরা।
বেঙ্গল সু ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সহকারী ম্যানেজার সাইফুল করিম বলেন, ‘চায়নিজ নিউ ইয়ার এবং বায়ার কর্তৃক কাঁচামাল সরবরাহ বন্ধ থাকায় কারখানা উৎপাদন সম্ভব না থাকায় তা বন্ধ রাখা হয়েছে কর্মকর্তাদের ছুটি দেওয়া হয়েছে। এ কারণে শ্রমিকদের এক মাসের বেতন ও ঈদ বোনাস পরিশোধ করা সম্ভব হয়নি। আগামীকাল রোববার বিকেলের মধ্যে তাদের পাওনা পরিশোধ করা হবে। ঈদের পর মালিকপক্ষ এলে এবং ব্যাংক চালু হলে সবার দাবিদাওয়া পূরণ করে দেওয়া হবে।’

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৪ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৪ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৭ ঘণ্টা আগে