
আগামী সোমবার থেকে দুই দিনের সফরে উত্তর কোরিয়া যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট সি চিনপিং। ২০১৯ সালের পর এটি তাঁর প্রথম পিয়ংইয়ং সফর। কিম জং উনের সঙ্গে বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক, আঞ্চলিক স্থিতিশীলতা এবং সম্ভাব্য ট্রাম্প-কিম কূটনীতি নিয়ে আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ইউক্রেন যুদ্ধ বন্ধে কিয়েভকে আপসের আহ্বান জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি দাবি করেছেন, রুশ বাহিনী প্রতিদিন অগ্রসর হচ্ছে এবং ট্রাম্পের আলোচিত শান্তি প্রস্তাব বাস্তবায়িত হলে দ্রুত সংঘাতের অবসান হতে পারে।

যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের সম্পর্ক দীর্ঘদিন ধরে কৌশলগত অংশীদারত্বের উদাহরণ হিসেবে বিবেচিত হয়েছে। তবে সাম্প্রতিক এক বিশ্লেষণে দাবি করা হয়েছে, দক্ষিণ এশিয়ায় যুক্তরাষ্ট্রের নীতিগত অবস্থান ক্রমেই ভারতের আঞ্চলিক স্বার্থের সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়ছে।

বর্তমান বিশ্বের ভূরাজনীতি, বৈশ্বিক সংঘাত, দ্রুত পরিবর্তনশীল অর্থনীতি এবং জলবায়ু পরিবর্তনের মতো চ্যালেঞ্জগুলো মোকাবিলায় ‘আন্তর্জাতিক সম্পর্ক’ বিষয়টি দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে। কূটনীতি, নীতিনির্ধারণী পর্যায়, বিশ্ববাণিজ্য কিংবা আন্তর্জাতিক সংস্থায় ক্যারিয়ার গড়তে আগ্রহী শিক্ষার্থীদের জন্য বিষয়টি বিশেষ...