ফাল্গুন মাসের অর্ধেকও পার হয়নি। কিন্তু প্রতিদিনই সারা দেশে তাপমাত্রা বাড়ছে। ফাল্গুনের প্রথম দিকে সকালবেলায় প্রকৃতিতে কিছুটা শীতের অনুভূতি ছিল। দুপুরে বেশ গরম পড়ছিল। তবে দু-এক দিন ধরে সকালের তাপমাত্রাও বাড়তে শুরু করেছে।
গতকাল সোমবার সকাল ৯টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। আজ মঙ্গলবার সেটি বেড়ে ১৫ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়েছে, যা ছিল কুড়িগ্রামের রাজারহাট ও পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। অন্যদিকে সর্বোচ্চ তাপমাত্রা বেশ কদিন আগে থেকেই ৩০ ডিগ্রি সেলসিয়াসের ওপরে থাকছে।
এর মধ্যে আজ রাজশাহী, রংপুর, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আজ সকাল ৯টায় আগামী ৫ দিনের এই পূর্বাভাসে আরও বলা হয়েছে, দেশের অন্যান্য অঞ্চল অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
পূর্বাভাসে জানানো হয়, আজ সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। দেশের পশ্চিমাঞ্চলে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং অন্যান্য অঞ্চলে তা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। ২৫ ফেব্রুয়ারি অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
পূর্বাভাসে আরও উল্লেখ করা হয়, ২৬ ফেব্রুয়ারি সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে, ২৭ ফেব্রুয়ারি রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। চলতি মাসের শেষ দিন ২৮ ফেব্রুয়ারি সারা দেশে রাতের এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

সদ্য বিদায় নেওয়া ফেব্রুয়ারি মাসে তুলনামূলক বৃষ্টি কম হয়েছে। ফলে এই মাস স্বাভাবিকের তুলনায় উষ্ণও ছিল। চলতি মার্চ মাসেও স্বাভাবিকের তুলনায় গরম বেশি থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শুধু তা-ই নয়, এ মাসের শেষদিকে দু’একটি তাপপ্রবাহও বয়ে যেতে পারে। সেই সঙ্গে ধেয়ে আসতে পারে একাধিক কালবৈশাখী ঝড়ও।
৭ ঘণ্টা আগে
রাজধানী ঢাকায় আজ শনিবার সকালে তাপমাত্রা আগের দিন শুক্রবারের চেয়ে ১ ডিগ্রি সেলসিয়াসের বেশি কমেছে। গতকাল সকাল ৬টায় তাপমাত্রা ছিল ১৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস, যা আজ একই সময় হয়েছে ১৮ দশমিক ৫। তবে আজ দিনের বেলা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
২ দিন আগে
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থান আবারও কেঁপে উঠল ভূমিকম্পে। গতকাল শুক্রবার বেলা ১টা ৫২ মিনিটের দিকে ৫ দশমিক ৪ মাত্রার এই কম্পন অনুভূত হয়। এ নিয়ে চলতি মাসের ২৭ দিনেই দেশে ১০ বার ভূমিকম্প অনুভূত হয়েছে বলে জানা গেছে। এগুলোর মাত্রা মৃদু থেকে মাঝারি ছিল।
২ দিন আগে
রাজধানী ঢাকাসহ দেশের অধিকাংশ অঞ্চলে ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ শুক্রবার বেলা ১টা ৫৩ মিনিটের দিকে ভূকম্পন অনুভূত হয়। আবহাওয়া অধিদপ্তরের হিসাবে রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৪।
৩ দিন আগে