
গোপালগঞ্জ পৌর এলাকায় একটি কেন্দ্রে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। এতে দুই আনসার সদস্য ও এক কিশোরীসহ তিনজন আহত হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল সোয়া ৯টার দিকে রেশমা ইন্টারন্যাশনাল স্কুল কেন্দ্রে এই ঘটনা ঘটে। খবর পেয়ে দ্রুত গোপালগঞ্জ সদরের সহকারী কমিশনার (ভূমি) বাবলী শবনমসহ মোবাইল টিমের সদস্যরা আহত ব্যক্তিদের চিকিৎসা নিশ্চিত করেন।
আহত ব্যক্তিরা হলেন ব্যাটালিয়ন আনসার সদস্য ফরিদপুরের মধুখালী উপজেলার বামনদি গ্রামের আ. খালেক মোল্লার ছেলে মো. জামাল মোল্লা ও সদর উপজেলার তেতুলিয়া গ্রামের সুনীল মজুমদারের ছেলে সুকান্ত মজুমদার (২৮) এবং শহরের আরামবাগ এলাকার আশরাফ আলী খানের মেয়ে আমেনা খানম (১৩)। এর মধ্যে আমেনা খানমের বাঁ পায়ে এবং আনসার সদস্যদের চোখের ওপরে হালকা জখম হয়।
আরামবাগ এলাকার ভোটার অবিনাশ সরকার বলেন, ‘হঠাৎ কেন্দ্রের মধ্যে বিকট শব্দ ও ধোঁয়া সৃষ্টি হয়। মনে হলো, দূর থেকে কেউ ককটেল-জাতীয় কিছু একটা ছুড়ে মেরেছে। পরে দেখলাম একটি কিশোরী মেয়ের বাঁ পায়ে ও দুজন আনসার সদস্যের চোখের ওপরে কিছু একটা লেগে জখম হয়েছে। ভোটাররা যেন কেন্দ্রে না আসে, সেই ভীতি সৃষ্টি করতে এই ঘটনা ঘটানো হয়েছে।’
রেশমা ইন্টারন্যাশনাল স্কুল কেন্দ্রে প্রিসাইডিং কর্মকর্তা জহিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সকাল থেকে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছিল। সকাল সোয়া ৯টার দিকে একটি বিকট শব্দ হয়। রুম থেকে বের হয়ে দেখি কেন্দ্রের মেইন গেটে ওপর একটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে। এতে কেন্দ্রের ভেতরে দায়িত্বরত দুই আনসার সদস্য ও এক কিশোরী সামান্য আহত হয়েছে। তবে ভোট গ্রহণ স্বাভাবিক রয়েছে।
এর আগে গতকাল বুধবার সন্ধ্যার পর থেকে গোপালগঞ্জ পৌর এলাকার নিলারমাঠ শহীদ মাহাবুব প্রাথমিক বিদ্যালয়, শহরের বীণাপাণি স্কুল, রঘুনাথপুর দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়, দুর্গাপুর হাইস্কুল, মাঝিগাতী হাইস্কুল এবং টুঙ্গিপাড়া উপজেলার গুয়াদানা বিন্দুবাসিনী উচ্চবিদ্যালয় ভোটকেন্দ্রসহ অন্তত ১০টি ভোটকেন্দ্র ও এর আশপাশে ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা।
এসব ঘটনায় গতকাল বুধবার রাতে সেনাবাহিনীর একটি দল গোপালগঞ্জ সদর উপজেলার বোড়াশী পূর্বপাড়া এলাকা থেকে খালেদ মোল্লার ছেলে জিসান মোল্লাকে (২৪) আটক করে পুলিশে সোপর্দ করেছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত গোপালগঞ্জে ৩৯৭টি ভোটকেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে। তবে সকাল থেকে ভোটার উপস্থিতি কম লক্ষ করা গেছে।

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৪ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৪ ঘণ্টা আগে
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় (রামেবি) স্থাপন প্রকল্পের প্রায় ১ হাজার কোটি টাকার কাজ দিতে উপাচার্য (ভিসি) ৯ শতাংশ টাকা ঘুষ চেয়েছেন বলে অভিযোগ উঠেছে। জেনিট করপোরেশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে এ নিয়ে দর-কষাকষি চলছিল। শেষ পর্যন্ত প্রতিষ্ঠানটি কাজ নেবে না বলে জানিয়ে দিয়েছে।
৪ ঘণ্টা আগে
শিক্ষা-সংস্কৃতির নগরী ময়মনসিংহ এখন ছিনতাইয়ের জনপদে পরিণত হয়েছে বলে মনে করেন নগরবাসী। দিন কিংবা রাত কোনো সময়েই বাদ যাচ্ছে না ছিনতাই। অনেক সময় ছিনতাইয়ের কবলে পড়া প্রতিবাদকারীদের দিতে হচ্ছে প্রাণ। পুলিশ বলছে, ২০২৫ সালে জেলায় মোট ১১১টি খুনের ঘটনা ঘটেছে। এর মধ্যে অন্তত ১৮-২০টি কোনো না কোনোভাবে ছিনতাইকারী
৫ ঘণ্টা আগে