
বাংলাদেশে নিজেদের উপস্থিতি আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে শীর্ষস্থানীয় ইলেকট্রনিকস রিটেইল চেইন ট্রান্সকম ডিজিটালের সঙ্গে স্ট্র্যাটেজিক রিটেইল পার্টনারশিপ শুরু করেছে এলজি ইলেকট্রনিকস। আজ বুধবার (২৫ ফেব্রুয়ারি) গুলশান-১-এ অবস্থিত ট্রান্সকম ডিজিটালের আউটলেটে এক ব্র্যান্ড লঞ্চিং অনুষ্ঠানের মাধ্যমে এই নতুন যাত্রার সূচনা হয়।
এই অংশীদারত্বের মূল লক্ষ্য হলো ট্রান্সকম ডিজিটালের দেশব্যাপী বিস্তৃত শোরুম নেটওয়ার্ক ও অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে এলজির উদ্ভাবনী এবং বিদ্যুৎসাশ্রয়ী হোম অ্যাপ্লায়েন্স পণ্যগুলো সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া।
অনুষ্ঠানে এলজির হোম সলিউশনস প্রোডাক্ট ডিরেক্টর মি. হান চাংহো বলেন, ‘দৈনন্দিন জীবনকে আরও সহজ ও উন্নত করতে উদ্ভাবনী প্রযুক্তি পৌঁছে দিতে এলজি প্রতিশ্রুতিবদ্ধ। ট্রান্সকম ডিজিটালের সঙ্গে আমাদের এই অংশীদারত্বের মাধ্যমে আমরা বাংলাদেশি গ্রাহকদের কাছে বিশ্বস্ত বৈশ্বিক প্রযুক্তি আরও কাছে নিয়ে যেতে পারব।’
অন্যদিকে, ট্রান্সকম ডিজিটালের হেড অব বিজনেস মি. রাশেদুল ইসলাম বলেন, ‘বিশ্বখ্যাত ব্র্যান্ড এলজির সঙ্গে অংশীদার হতে পেরে আমরা গর্বিত। এই সহযোগিতার মাধ্যমে আমাদের প্রিমিয়াম পণ্যের পরিসর আরও সমৃদ্ধ হবে এবং গ্রাহকেরা উন্নত প্রযুক্তি ও নির্ভরযোগ্য সার্ভিস সাপোর্ট উপভোগ করতে পারবেন।’
লঞ্চিং অনুষ্ঠানে এলজি ও ট্রান্সকম ডিজিটালের নতুন পণ্যগুলোর আনুষ্ঠানিক উন্মোচন ও প্রদর্শনী করা হয়। অনুষ্ঠানে এলজি বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর মি. জেরাল্ড ছোন, ট্রান্সকম ডিজিটালের চিফ অপারেটিং অফিসার মি. শহিদুল ইসলামসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে গণমাধ্যমের সঙ্গে এক মতবিনিময় সভায় কর্মকর্তারা দেশের বাজারে এলজির অবস্থান শক্তিশালী করার লক্ষ্য নিয়ে আলোচনা করেন।
উল্লেখ্য, এলজি ইলেকট্রনিকস বিশ্বের ১০০টির বেশি দেশে কার্যক্রম পরিচালনা করা অন্যতম শীর্ষস্থানীয় হোম অ্যাপ্লায়েন্স প্রতিষ্ঠান। অন্যদিকে, ট্রান্সকম ডিজিটাল বাংলাদেশের অন্যতম বৃহত্তম মাল্টি-ব্র্যান্ড ইলেকট্রনিকস রিটেইল চেইন, যারা দীর্ঘকাল ধরে অরিজিনাল পণ্য ও উন্নত গ্রাহকসেবা নিশ্চিত করে আসছে।
এই উদ্যোগের ফলে বাংলাদেশের ইলেকট্রনিকস বাজারে এলজি ব্র্যান্ডের অবস্থান আরও সুসংহত হবে এবং গ্রাহকেরা বিশ্বমানের রিটেইল অভিজ্ঞতা পাবেন বলে আশা করা হচ্ছে।

তেলের দাম বাড়ার পেছনে প্রধান কারণ হলো কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি কার্যত বন্ধ হয়ে যাওয়া। বিশ্বের মোট জ্বালানি তেলের ২০ শতাংশেরও বেশি এই সরু জলপথ দিয়ে পরিবাহিত হয়। তেহরানের পক্ষ থেকে জাহাজ চলাচলে সতর্কবার্তা দেওয়ার পর অধিকাংশ বড় তেল কোম্পানি, ট্যাংকার মালিক এবং ট্রেডিং হাউজ এই রুট দিয়ে
৯ ঘণ্টা আগে
জাহাজ ট্র্যাকিং প্ল্যাটফর্ম মেরিন ট্রাফিকের তথ্যের ভিত্তিতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, অন্তত ১৫০টি বিশালাকার ট্যাংকার এখন হরমুজ প্রণালির বাইরে খোলা সমুদ্রে নোঙর ফেলে অবস্থান করছে। এর মধ্যে অপরিশোধিত তেল এবং এলএনজি বাহী জাহাজের সংখ্যাই বেশি। এ ছাড়া প্রণালির অপর প্রান্তেও কয়েক ডজন জাহাজ স্থির
১৩ ঘণ্টা আগে
তেলসমৃদ্ধ ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় নিহত হয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। বিশ্ববাজারে তেলের দামে এ ঘটনার বড় ধরনের প্রভাবের আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। তাঁরা বলছেন, আগামীকাল সোমবার সপ্তাহের প্রথম দিন বিশ্ববাজারে লেনদেন শুরু হতেই তেলের দাম ৯ শতাংশ পর্যন্ত বেড়ে যেতে পারে।
১৩ ঘণ্টা আগে
রাজশাহী বিভাগ সমিতি ঢাকার উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার বাদ আসর রাজধানীর বিআইএম হলরুমে আনন্দঘন পরিবেশে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে ঢাকায় বসবাসরত রাজশাহী বিভাগের আট জেলার বিভিন্ন শ্রেণি-পেশার দেড় শতাধিক মানুষ অংশ নেন।
১৩ ঘণ্টা আগে