
দেশের বাজারে বেশ কয়েকদিন ধরে টানা বাড়ছিল সোনার দাম। তবে আজ শুক্রবার তিন লাখ টাকার দিকে ছুটতে থাকা সোনার দামে কিছুটা লাগাম পড়েছে। বড় পতনের পর ভরিপ্রতি দাম কমেছে ১৪ হাজার ৬৩৮ টাকা।
আজ সকালে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) নতুন এই দর নির্ধারণ করেছে। এর আগে, গতকাল বৃহস্পতিবারও দাম বেড়েছিল আকাশচুম্বী। সেদিন সোনার দাম ভরিপ্রতি সর্বোচ্চ ১৬ হাজার ২১৩ টাকা বেড়েছিল। তাতে ভালো মানের এক ভরি সোনার দাম দাঁড়িয়েছিল ২ লাখ ৮৬ হাজার টাকা, যা দেশের ইতিহাসে এ যাবৎকালের সর্বোচ্চ। সব মিলিয়ে চলতি মাসেই সোনার দাম ভরিতে বেড়েছে প্রায় ৬১ হাজার টাকা।
করোনা মহামারি পরবর্তীস সময়ে গত পাঁচ বছরে দেশে ও বিদেশে সোনার দাম দ্রুতগতিতে বেড়েছে। পরিসংখ্যান বলছে, দেশের বাজারে ২০২৩ সালের ২১ জুলাই সোনার ভরি প্রথমবার ১ লাখ টাকায় পৌঁছায়। এরপর গত বছরের ফেব্রুয়ারিতে দেড় লাখ এবং অক্টোবরে দুই লাখ টাকার মাইলফলক স্পর্শ করে দাম। সর্বশেষ গত বৃহস্পতিবার তা আড়াই লাখ টাকার সীমাও ছাড়িয়ে যায়।
আজ দাম কমায় ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম দাঁড়িয়েছে ২ লাখ ৭১ হাজার ৩৬৩ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের সোনার দাম ১৩ হাজার ৯৯৭ টাকা কমে ভরি দাঁড়িয়েছে ২ লাখ ৫৮ হাজার ৯৯৯ টাকা। ১৮ ক্যারেটের সোনার দাম ১১ হাজার ৯৫৬ টাকা কমে বর্তমানে দাঁড়িয়েছে ২ লাখ ২২ হাজার ২৪ টাকায়।
বাজুসের ভাষ্যমতে, স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) দাম কমার পরিপ্রেক্ষিতেই এই সিদ্ধান্ত। তবে নেপথ্যের মূল কারণ বৈশ্বিক বাজারের দরপতন। গতকাল বিশ্ববাজারে প্রতি আউন্স সোনার দাম একপর্যায়ে ৫ হাজার ৫৮২ ডলারে উঠলেও আজ তা ৫ হাজার ২০০ ডলারের ঘরে নেমে এসেছে। আন্তর্জাতিক বাজারের এই নিম্নমুখী প্রবণতা দেখার পরই দেশের বাজারে দাম কমানোর ঘোষণা দেয় সমিতি।

দেশে সোনার দাম আবারও বেড়েছে। এবার সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা দাম বেড়েছে ৫ হাজার ৪২৪ টাকা। এতে এক ভরি সোনার দাম হয়েছে ২ লাখ ৭৪ হাজার ১০৪ টাকা।
১ ঘণ্টা আগে
পদত্যাগ করেছেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যান ড. এম আসলাম আলম পদত্যাগ করেছেন। ব্যক্তিগত কারণ দেখিয়ে এই পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন বলে পদত্যাগপত্রে উল্লেখ করেছেন তিনি।
২ ঘণ্টা আগে
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ধাক্কা এখনো সামলে উঠতে পারেনি বিশ্ব। এরই মধ্যে ইরানকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক পদক্ষেপে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ও অনিশ্চয়তা ছড়িয়ে পড়েছে। এ সংঘাত এখন শুধু এই তিন দেশের মধ্যে সীমাবদ্ধ নেই; বরং উপসাগরীয় আরব রাষ্ট্রগুলোও জড়িয়ে পড়ায় পুরো অঞ্চল...
২ ঘণ্টা আগে
ইরানের বিরুদ্ধে মার্কিন-ইসরায়েলি হামলার প্রভাব পড়তে শুরু করেছে। বিনিয়োগকারীদের মধ্যে অনিশ্চয়তার কারণে অপরিশোধিত জ্বালানি তেলের দাম ব্যাপকভাবে বেড়েছে। অন্যদিকে শেয়ার বাজারের পতন ঘটেছে।
৩ ঘণ্টা আগে