চাঁদপুরের ফরিদগঞ্জ থেকে অস্ত্রসহ সৈয়দ আহমেদ ব্যাপারী (৪৫) নামের এক সাবেক বিএনপি নেতাকে আটক করেছে যৌথ বাহিনী। সৈয়দ আহমেদ উপজেলার ১২ নম্বর চরদুখিয়া পশ্চিম ইউনিয়ন বিএনপির সাবেক (কমিটি স্থগিত) যুগ্ম সাধারণ সম্পাদক। আজ মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে এ তথ্য নিশ্চিত করেন চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অবস্) মো. লুৎফর রহমান।
এর আগে গতকাল সোমবার (২৬ জানুয়ারি) দিবাগত রাত সোয়া ২টার দিকে সৈয়দ আহমেদকে পাশের হাইমচর উপজেলার হাওলাদার বাজার এলাকা থেকে আটক করে যৌথ বাহিনী। পরে তাঁর নিজ বাড়ি থেকে অস্ত্র উদ্ধার করা হয়।
সৈয়দ আহমেদের বাড়ি ফরিদগঞ্জ চরদুখিয়া পশ্চিম ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের লড়াইরচর গ্রামে।
উদ্ধার করা অস্ত্রের মধ্যে ছিল তিনটি চায়নিজ কুড়াল, দুটি রামদা, একটি লোহার চাকু, দেশীয় দা একটি, স্টিল পাইপ চারটি, হাতুড়ি একটি, চেইন একটি, বেইচ গিয়ার একটি ও স্টিলের চাকু তিনটি।
চরদুখিয়া পশ্চিম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. শাহজাহান বলেন, ‘সৈয়দ আহমেদ ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ছিল। আমাদের আসনে উপজেলা বিএনপির আহ্বায়ক এম এ হান্নান বহিষ্কার এবং স্বতন্ত্র এমপি প্রার্থী হওয়ায় উপজেলা ও ইউনিয়ন বিএনপির সকল কমিটির কার্যক্রম বর্তমানে স্থগিত রয়েছে।’
হাইমচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হোসেন বলেন, গতকাল রাতে যৌথ বাহিনী সৈয়দকে গ্রেপ্তারের পর প্রথমে হাইমচর থানায় সোপর্দ করে। তবে তাঁর বাড়ি ফরিদগঞ্জ উপজেলায় হওয়ার কারণে আজ দুপুরে তাঁকে ফরিদগঞ্জ থানায় সোপর্দ করা হয়।
চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অবস্) মো. লুৎফর রহমান বলেন, সৈয়দ আহমেদ হাইমচরে গ্রেপ্তার হলেও অস্ত্র উদ্ধার হয় তাঁর বাড়ি থেকে। যে কারণে তাঁর বিরুদ্ধে ফরিদগঞ্জ থানায় মামলার প্রস্তুতি চলছে। আইনিপ্রক্রিয়া শেষে তাঁকে আদালতে সোপর্দ করা হবে।

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৬ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৬ ঘণ্টা আগে
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় (রামেবি) স্থাপন প্রকল্পের প্রায় ১ হাজার কোটি টাকার কাজ দিতে উপাচার্য (ভিসি) ৯ শতাংশ টাকা ঘুষ চেয়েছেন বলে অভিযোগ উঠেছে। জেনিট করপোরেশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে এ নিয়ে দর-কষাকষি চলছিল। শেষ পর্যন্ত প্রতিষ্ঠানটি কাজ নেবে না বলে জানিয়ে দিয়েছে।
৬ ঘণ্টা আগে
শিক্ষা-সংস্কৃতির নগরী ময়মনসিংহ এখন ছিনতাইয়ের জনপদে পরিণত হয়েছে বলে মনে করেন নগরবাসী। দিন কিংবা রাত কোনো সময়েই বাদ যাচ্ছে না ছিনতাই। অনেক সময় ছিনতাইয়ের কবলে পড়া প্রতিবাদকারীদের দিতে হচ্ছে প্রাণ। পুলিশ বলছে, ২০২৫ সালে জেলায় মোট ১১১টি খুনের ঘটনা ঘটেছে।
৭ ঘণ্টা আগে