
নিম্নচাপের প্রভাবে পটুয়াখালীতে দুর্যোগপূর্ণ আবহাওয়া বিরাজ করছে। আজ বৃহস্পতিবার জোয়ারের পানি বিপৎসীমার ২৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়েছে। নদ-নদী ও সাগর উত্তাল থাকায় ঢাকা-রাঙ্গাবালীসহ অভ্যন্তরীণ ১৭ রুটে নৌযান চলাচল বন্ধ করে দিয়েছে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ।
পটুয়াখালী নদী বন্দরের সহকারী পরিচালক মো. জাকী শাহরিয়া জানান, পায়রা বন্দরকে ৩ নম্বর ও নদী বন্দরকে ২ নম্বর সতর্কসংকেত জারি করা হয়েছে। নদী উত্তাল থাকায় ঢাকা-রাঙ্গাবালীসহ জেলার অভ্যন্তরীণ ১৭টি রুটে লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। এ ছাড়া নদীতে যাত্রীবাহী স্পিডবোট চলাচলও বন্ধ করে দেওয়া হয়েছে।

আজ সারা দিন জড়ো হাওয়ার চলছে অবিরাম বৃষ্টি। জোয়ারের পানিতে উপকূলীয় রাঙ্গাবালীসহ উপকূলীয় এলাকা তলিয়ে গেছে। দুপুরে জোয়ারের পানি বিপৎসীমার ২৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়েছে। এতে পানির প্রবল তোড়ে বিধ্বস্ত বেড়িবাঁধ দিয়ে জোয়ারের পানি ঢুকে পড়ে লোকালয়ে এবং তলিয়ে যায় ঘরবাড়িসহ ফসলি জমি।
অন্যদিকে অবিরাম বৃষ্টি ও জোয়ারের পানিতে তলিয়ে যায় পটুয়াখালী পৌর শহরের অধিকাংশ রাস্তাঘাট। পুরোনো হাসপাতাল রোড, মহিলা কলেজ রোড, মুন্সেফপাড়া, জুবিলী স্কুল রোড ও লঞ্চঘাট এলাকাসহ শহরের অধিকাংশ সড়ক। বৃষ্টি, ঝড়-বাতাস ও জোয়ারের পানিতে স্থবির হয়ে পড়েছে উপকূল অঞ্চলের মানুষের জীবনযাত্রা।

স্থানীয় আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তা মোসা. আখতার জাহান বলেন, বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি নিম্নচাপে রূপ দিয়েছে। এ কারণে দুর্যোগপূর্ণ আবহাওয়া বিরাজ করছে এবং দমকা ঝোড়ো বাতাসের সঙ্গে বৃষ্টিও হচ্ছে। গত ২৪ ঘণ্টায় পটুয়াখালীতে ১১৬ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

মাভাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ বলেন, ছাত্রশিবিরের এক নেতার বিরুদ্ধে নারী নির্যাতন ও ভ্রূণ হত্যার মতো গুরুতর অভিযোগ থাকলেও সেগুলো আড়াল করার উদ্দেশ্যে অপহরণের গল্প প্রচার করা হয়েছে।
১২ মিনিট আগে
এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
৪৪ মিনিট আগে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-বরিশাল মহাসড়কে একটি মিনি ট্রাকের সঙ্গে আরেকটি বড় ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মিনি ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মিনি ট্রাকের চালক আবু নাঈম খান ঘটনাস্থলেই নিহত হন।
১ ঘণ্টা আগে
খুলনায় দিনমজুর মো. ডালিম গাজী হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মামলার একমাত্র অভিযুক্ত জয়নাল আবেদীন গাইন (৩৫)। মাত্র ২০০ টাকা ধারের বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ।
১ ঘণ্টা আগে