
প্রতিবন্ধীদের স্বাস্থ্যসেবা ও পুনর্বাসন কার্যক্রমের অংশ হিসেবে রাজধানীর কড়াইল বস্তিতে ‘শিশু স্বর্গ মডেল’ কর্মসূচির উদ্বোধন করেছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের সহসভাপতি ও বিশিষ্ট হৃদ্রোগ বিশেষজ্ঞ ডা. জুবাইদা রহমান। আজ দুপুরে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে এই ব্যতিক্রমধর্মী কর্মসূচি...

মায়ের দুধের পুষ্টিগুণের কোনো বিকল্প নেই উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, ‘শুধু ভিটামিন বা সম্পূরক খাদ্য দিয়ে একটি সুস্থ জাতি গঠন সম্ভব নয়। শিশুর শারীরিক ও মানসিক বিকাশে মায়ের দুধের ভূমিকা অনন্য এবং দীর্ঘমেয়াদি।’

পটুয়াখালীর বাউফলে একসঙ্গে জন্মানো পাঁচ সন্তানকে দেখভাল করতে গিয়ে কঠিন বাস্তবতার মুখে পড়েছেন মা লামিয়া বেগম (২৩)। শিশুর পরিচর্যা করতে গিয়ে নিজের ঘুম-খাওয়ার ফুরসত মেলে না তাঁর।

প্রথম ধাপেই ফ্যামিলি কার্ড পাচ্ছে রাজবাড়ীর পাংশা উপজেলার অসচ্ছল ও নিম্ন আয়ের পরিবারগুলো। এই কার্ডের মাধ্যমে উপকারভোগীরা ন্যায্যমূল্যে খাদ্যসামগ্রী ও প্রয়োজনীয় সহায়তা পাবেন। আজ বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এসব কথা জানান রাজবাড়ী-২ আসনের...