বলছেন শান্ত

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চলছে ঘোর অনিশ্চয়তা। বিষয়টি নিয়ে দ্রুতই সিদ্ধান্ত নেবে আইসিসি। শেষ পর্যন্ত সিদ্ধান্ত কী আসে সেটা পরের বিষয়। তার আগে আলোচিত ইস্যুতে নিজের অবস্থান পরিষ্কার করেছেন বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে জায়গা হয়নি শান্তর। এবারের বিপিএলে রাজশাহী ওয়ারিয়র্সের অধিনায়কত্ব করছেন তিনি। প্রথম কোয়ালিফায়ারে চট্টগ্রাম রয়্যালসের কাছে হেরেছে তাঁর দল। এরপর সংবাদ সম্মেলনে টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে প্রশ্ন করা হয়েছিল শান্তকে। এই ব্যাটার জানিয়েছেন, একজন ক্রিকেটার হিসেবে অবশ্যই বিশ্বকাপ খেলতে চান তিনি।
শান্ত বলেন, ‘ক্রিকেটার হিসেবে আমরা সব সময় চাই ক্রিকেট খেলতে। আর বিশ্বকাপের মতো ইভেন্ট হলে তো অবশ্যই… কেন নয়? কারণ এই ধরনের টুর্নামেন্ট দুই বছর পর পর আসে। ৫০ ওভারের বিশ্বকাপ চার বছর পর পর আসে। আমার মনে হয়, আমাদের জন্য এটা সুযোগ ওখানে ভালো ক্রিকেট খেলার।’
আইসিসির সঙ্গে সুরাহার পর বাংলাদেশ বিশ্বকাপ খেলুক সেটাই চান শান্ত, ‘এখানে অনেক ইস্যু আছে, সেই বিষয়গুলো ব্যক্তিগতভাবে আমি শতভাগ জানি না। বিশ্বাস করি যে, এই বিষয়গুলো সুন্দরভাবে সমাধান করে যদি সুযোগ হয়, বিশ্বকাপে ক্রিকেটাররা যদি যেতে পারে সেটা অবশ্যই ভালো হবে। ভেতরের আসলে কী হচ্ছে না হচ্ছে, এ বিষয় আমি যেহেতু জানি না, মন্তব্য করা কঠিন। ক্রিকেটার হিসেবে তো অবশ্যই আমরা খেলতে চাই।’
মোস্তাফিজুর রহমান আইপিএল থেকে বাদ পড়ার পর নিরাপত্তা শঙ্কার কথা জানিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারত যাবে না বলে আইসিসিকে চিঠি দিয়েছে বিসিবি। কয়েক দফা সংস্থাটিকে বুঝিয়ে এই অবস্থান থেকে সরাতে পারেনি আইসিসি। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থাও নিজেদের অবস্থানে অনড়। বাংলাদেশের বিশ্বকাপের ভেন্যু পরিবর্তন করতে চাই না আইসিসি। চলমান অচলাবস্থা কাটাতে আজ বোর্ড সভার আয়োজন করেছে সংস্থাটি। সেখানেই বাংলাদেশের বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে সিদ্ধান্ত আসবে বলে জানা গেছে।

একটা সময় ইকুয়েডর-আইভরি কোস্ট ম্যাচের পরিণতি গোলশূন্য ড্রই মনে হচ্ছিল। সেই ম্যাচে একেবারে শেষ মুহূর্তে এসে জিতল আইভরি কোস্ট।
২০ মিনিট আগে
খেলা শেষের বাঁশি বাজার মিনিট দশেকের মধ্যেই জাপানি সমর্থকেরা তাঁদের উদযাপনের গতি থামিয়ে দিলেন। ব্যাগ থেকে বেরোল নীল আর সাদা রঙের বড় বড় প্লাস্টিকের প্যাকেট। এরপর শুরু হলো এক অদ্ভুত নীরবতা। হাজার হাজার মানুষের ফেলে যাওয়া চিপসের ঠোঙা, ওয়ানটাইম ফুড ট্রে, কোমল পানীয়ের খালি কাপ—সব একটা একটা করে কুড়িয়ে ব্যা
৩ ঘণ্টা আগে
ক্ষোভ প্রকাশের অংশ হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) উরুগুয়ের সাবেক তারকা স্ট্রাইকার দিয়েগো ফোরলানের ২০১০ সালের একটি পুরোনো পোস্ট শেয়ার করে এইউএফ। সেবারও দলের প্রথম বিশ্বকাপ ম্যাচের আগের দিন চার্টার্ড ফ্লাইট এক ঘণ্টা বিলম্বিত হয়েছিল।
৩ ঘণ্টা আগে
ম্যাচের বয়স তখন ৮৯ মিনিট। জয়ের সুবাস নিয়ে মাঠ ছাড়ার প্রস্তুতি নিচ্ছিল ডাচরা। ঠিক তখনই টেক্সাস স্টেডিয়ামে ব্লু সামুরাইদের প্রাণ ফেরালেন দাইচি কামাদা। শেষ মুহূর্তে তাঁর নাটকীয় গোলে নেদারল্যান্ডসের হাত থেকে জয় ছিনিয়ে নেয় জাপান। ৪ গোলের থ্রিলারে তাই ২-২ ব্যবধানের ড্র নিয়ে মাঠ ছেড়েছে দুই দল।
৪ ঘণ্টা আগে