
সাকিব আল হাসানকে দলে ফেরানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই চেষ্টায় বিসিবি সফল হতে পারে কি না, সেটা সময় বলে দেবে। শেষ পর্যন্ত তারকা অলরাউন্ডারকে ফেরাতে পারলে সেটা দলের জন্যই ভালো হবে বলে মনে করছেন নাজমুল হোসেন শান্ত।
২০২৪ সালের অক্টোবরে সবশেষ বাংলাদেশের জার্সিতে খেলেছেন সাকিব। গণ-অভ্যুত্থান ইস্যুতে হত্যা মামলার আসামি হওয়ায় লম্বা সময় ধরে দেশের বাইরে অবস্থান করছেন সাবেক অধিনায়ক। তবে নতুন সরকার ক্ষমতায় আসার পর সাকিবকে ফেরাতে তৎপর বিসিবি। এরই মধ্যে সাকিবের বিরুদ্ধে থাকা মামলার নথিপত্র সরকারের কাছে জমা দেওয়া হয়েছে। আইনগত জটিলতা দূর হলে আবারও দেশের জার্সিতে খেলতে পারবেন সাকিব।
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে ৯ মার্চ ঢাকায় পা রাখার কথা রয়েছে পাকিস্তান দলের। সেই সিরিজে সাকিবকে পেতে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে বলা জানিয়েছে বিসিবির একটি দায়িত্বশীল সূত্র। বিসিএলের ফাইনাল শেষে সাকিব সম্পর্কে জানতে চাওয়া হলে বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক শান্ত বলেন, ‘সাকিব ভাই থাকলে দলের কম্বিনেশন ভালো হয়। যদি আসেন, খেলেন, অবশ্যই আমি বিশ্বাস করি কম্বিনেশন ভালো হবে এবং সেই প্রভাব রাখতে পারবেন দলের হয়ে। যদি আসেন খুবই ভালো। তবে যদি না আসেন, তাহলে আমাদের যে খেলোয়াড় আছে, তাদের ওপরই বিশ্বাস রাখতে হবে।’
বিসিএলে ব্যাটারদের ব্যর্থতা নিয়ে হতাশ শান্ত। পাকিস্তান সিরিজকে সামনে রেখে উন্নতির তাগিদ দিয়েছেন তিনি, ‘ব্যাটিং ইউনিট হিসেবে গত ১০-১২ ম্যাচে ৫০ ওভার ব্যাট করতে পারিনি। এটা চিন্তার জায়গা, কীভাবে মিডল ওভারে ভালো ব্যাট করে ইনিংসটা শেষ করতে পারি। খুবই হতাশাজনক, চার দলেই, বিশেষ করে আমার দলে (উত্তরাঞ্চল)। চার দলের সবারই ৫০-৬০টা করে লিস্ট এ ম্যাচ খেলা খেলোয়াড় রয়েছে। ব্যাটিং ইউনিট হিসেবে আরও ধারাবাহিক এবং আরও কিছু সেঞ্চুরি হওয়া দরকার ছিল, যেটা হয়নি। এটা হতাশাজনক। আন্তর্জাতিক ক্রিকেটেও এমন হচ্ছে। পাকিস্তান সিরিজে কীভাবে উন্নতি করা যায় এটাই এখন জরুরি।’

খেলা শেষের বাঁশি বাজার মিনিট দশেকের মধ্যেই জাপানি সমর্থকেরা তাঁদের উদযাপনের গতি থামিয়ে দিলেন। ব্যাগ থেকে বেরোল নীল আর সাদা রঙের বড় বড় প্লাস্টিকের প্যাকেট। এরপর শুরু হলো এক অদ্ভুত নীরবতা। হাজার হাজার মানুষের ফেলে যাওয়া চিপসের ঠোঙা, ওয়ানটাইম ফুড ট্রে, কোমল পানীয়ের খালি কাপ—সব একটা একটা করে কুড়িয়ে ব্যা
১ ঘণ্টা আগে
ক্ষোভ প্রকাশের অংশ হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) উরুগুয়ের সাবেক তারকা স্ট্রাইকার দিয়েগো ফোরলানের ২০১০ সালের একটি পুরোনো পোস্ট শেয়ার করে এইউএফ। সেবারও দলের প্রথম বিশ্বকাপ ম্যাচের আগের দিন চার্টার্ড ফ্লাইট এক ঘণ্টা বিলম্বিত হয়েছিল।
১ ঘণ্টা আগে
ম্যাচের বয়স তখন ৮৯ মিনিট। জয়ের সুবাস নিয়ে মাঠ ছাড়ার প্রস্তুতি নিচ্ছিল ডাচরা। ঠিক তখনই টেক্সাস স্টেডিয়ামে ব্লু সামুরাইদের প্রাণ ফেরালেন দাইচি কামাদা। শেষ মুহূর্তে তাঁর নাটকীয় গোলে নেদারল্যান্ডসের হাত থেকে জয় ছিনিয়ে নেয় জাপান। ৪ গোলের থ্রিলারে তাই ২-২ ব্যবধানের ড্র নিয়ে মাঠ ছেড়েছে দুই দল।
২ ঘণ্টা আগে
নিউজিল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে যুক্তরাষ্ট্রে পৌঁছেছে ইরান। মেক্সিকোর টিজুয়ানা বেসক্যাম্প থেকে একটি সংক্ষিপ্ত ফ্লাইটের পর রোববার লস অ্যাঞ্জেলেস আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন দলটির ফুটবলাররা।
৩ ঘণ্টা আগে