
দক্ষিণ আফ্রিকায় এলোপাতাড়ি গুলির ঘটনায় কমপক্ষে ১১ জন নিহত হয়েছে। শনিবার স্থানীয় সময় ভোরের দিকে রাজধানী প্রিটোরিয়ার পশ্চিমে সলসভিল টাউনশিপের একটি হোস্টেলে বন্দুকধারীরা এ হামলা চালায়। এতে আহত হয় আরও ১৪ জন। নিহতদের মধ্যে তিন বছরের একটি শিশুও রয়েছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় ভোর সাড়ে ৪টার দিকে এই হামলার ঘটনা ঘটে।
পুলিশের মুখপাত্র ব্রিগেডিয়ার আথলেন্দা ম্যাথে বলেন, ‘ওই হোটেলে একদল লোক মদ্যপান করছিল। হঠাৎ তিনজন অজ্ঞাত বন্দুকধারী হোস্টেলে প্রবেশ করে এলোপাতাড়ি গুলি চালাতে শুরু করে।’
তিনি নিশ্চিত করেছেন, মোট ২৫ জনকে গুলি করা হয়েছিল। এর মধ্যে ঘটনাস্থলেই ১০ জন এবং হাসপাতালে আরও একজন মারা যায়। আহত ১৪ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মধ্যে ১২ বছর বয়সী একটি ছেলে এবং ১৬ বছর বয়সী একটি মেয়ে রয়েছে।
ব্রিগেডিয়ার আথলেন্দা ম্যাথে হোস্টেলটিকে ‘অবৈধ মদ বিক্রির আস্তানা’ হিসেবে বর্ণনা করেন। রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম এসএবিসিকে তিনি বলেন, ‘এই ধরনের অবৈধ এবং লাইসেন্সবিহীন মদের দোকান নিয়ে বিভিন্ন ধরনের নিরাপত্তা ঝুঁকি রয়েছে। এসব স্থানে প্রায়ই এমন গুলির ঘটনা ঘটে, তখন নিরীহ মানুষজনও ক্রসফায়ারে পড়ে যায়।’
তিনি জানান, হামলার উদ্দেশ্য এখনো জানা যায়নি। কাউকে গ্রেপ্তারও করা হয়নি।
সাম্প্রতিক বছরগুলোতে অপরাধে জর্জরিত দক্ষিণ আফ্রিকায় গণগুলির ঘটনা বৃদ্ধি পাওয়ার সর্বশেষ ঘটনা এটি।
জাতিসংঘের মাদক ও অপরাধ-সংক্রান্ত অফিসের ২০২৩-২৪ সালের পরিসংখ্যান অনুযায়ী, দক্ষিণ আফ্রিকায় বিশ্বের সর্বোচ্চ হত্যার হার রয়েছে (প্রতি ১ লাখ জনসংখ্যায় ৪৫ জন)। দেশটির পুলিশের তথ্য অনুযায়ী, এপ্রিল থেকে সেপ্টেম্বরের মধ্যে প্রতিদিন গড়ে প্রায় ৬৩ জন নিহত হয়েছে।

লোকসভায় দলটির ২৮ জন সংসদ সদস্যের মধ্যে ২০ জনই এবার দল ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন। আইনি জটিলতা এড়াতে বিদ্রোহী গোষ্ঠীটি ত্রিপুরার একটি স্বল্পপরিচিত রাজনৈতিক দল ন্যাশনালিস্ট সিটিজেনস পার্টির সাথে একীভূত হতে যাচ্ছে...
১০ ঘণ্টা আগে
ইরান উপকূল ও হরমুজ প্রণালির কাছাকাছি বাণিজ্যিক জাহাজে কর্মরত ভারতীয় নাবিকেরা জীবনসংকটে পড়ে জরুরি সাহায্যের আকুতি জানিয়েছেন। ওই অঞ্চলে শুধু তাঁদের ওপরই মার্কিন হামলা হচ্ছে বলে দাবি করে একটি ভিডিও বার্তা দিয়েছেন ভুক্তভোগী ভারতীয় নাবিকেরা।
১৩ ঘণ্টা আগে
বাংলাদেশের সীমান্তবর্তী ভারতীয় রাজ্যের জেলাগুলোয় জনসংখ্যার কাঠামোগত পরিবর্তন পর্যবেক্ষণ ও মূল্যায়নে জনসংখ্যাগত পরিবর্তন-বিষয়ক উচ্চপর্যায়ের কমিটিকে নির্দেশ দিয়েছেন দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। একই সময়ে ভারত-বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণে দীর্ঘ বিলম্ব এবং সীমান্ত...
১৬ ঘণ্টা আগে
ভারত-বাংলাদেশ সীমান্তে সীমান্ত সুরক্ষাব্যবস্থা বাস্তবায়নে বেড়া নির্মাণে দীর্ঘ বিলম্ব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তাঁর দাবি, পশ্চিমবঙ্গসহ সীমান্তঘেঁষা সব রাজ্যে একই সময়ে সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের উদ্যোগ না নেওয়া ছিল একটি ‘ঐতিহাসিক ভুল।’
১৬ ঘণ্টা আগে