বাংলাদেশের জাতীয় সংসদে ডেপুটি স্পিকার একটি গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদ। সাধারণত স্পিকার অনুপস্থিত থাকলে ডেপুটি স্পিকার সংসদের কার্যক্রম পরিচালনা করেন এবং বিভিন্ন সংসদ অধিবেশন পরিচালনার দায়িত্ব পালন করেন। সংসদীয় কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা, আইন প্রণয়ন প্রক্রিয়ায় সহায়তা এবং সংসদের কার্যসূচি বাস্তবায়নে ডেপুটি স্পিকারের ভূমিকা গুরুত্বপূর্ণ

ত্রয়োদশ জাতীয় সংসদে স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে অধিবেশন পরিচালনার জন্য সভাপতিমণ্ডলীর সদস্যদের নাম ঘোষণা করা হয়েছে। আজ বৃহস্পতিবার সংসদে এ-সংক্রান্ত ঘোষণা দেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তিনি বলেন, সভাপতিমণ্ডলীর তালিকায় যাঁদের নাম রাখা হয়েছে, স্পিকার ও ডেপুটি স্পিকার অনুপস্থিত...

ত্রয়োদশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার পদে নির্বাচিত হয়েছেন ব্যারিস্টার কায়সার কামাল। অধিবেশনের সভাপতি খন্দকার মোশাররফ হোসেন ডেপুটি স্পিকার হিসেবে তাঁর নাম প্রস্তাব করলে সংসদ সদস্যদের সর্বসম্মতিতে তিনি নির্বাচিত হন। ব্যারিস্টার কায়সার কামাল নেত্রকোনা-১ (কলমাকান্দা-দুর্গাপুর) আসন থেকে...

ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার নির্ধারণে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানকে দায়িত্ব দিয়েছেন সরকারি সংসদীয় দল। আজ বুধবার জাতীয় সংসদের এলডি হলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান চিফ হুইপ নূরুল ইসলাম মনি। এর আগে, জাতীয় সংসদের সরকারি দলের সভা কক্ষে বিএনপির সংসদীয় দলের সভা অনুষ্ঠিত হয়

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, জুলাই সনদ বিবেচনায় রেখে বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার নিয়োগের মৌখিক প্রস্তাব দেওয়া হয়েছে। সচিবালয়ে আজ সোমবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই তথ্য জানান তিনি।