
ডেপুটি স্পিকার কায়সার কামালের নির্বাচনী এলাকার হাসপাতালের উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে জাতীয় সংসদ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনায় নিজের সময় ৪ মিনিট বাড়িয়ে নিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল। এদিকে ডেপুটি স্পিকারের এলাকায় বাদ্যযন্ত্র দেওয়ার প্রতিশ্রুতিতে কথা বলার সময় বাড়িয়েছেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরীর।
আজ বুধবার রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনার জন্য স্বাস্থ্যমন্ত্রীকে আহ্বান জানান ডেপুটি স্পিকার। আলোচনার জন্য তাঁকে ৮ মিনিট সময় দেওয়া হয়।
ফ্লোর পেয়ে ইতিপূর্বে একাধিক সংসদ সদস্যদের সময় বাড়িয়ে দেওয়ার প্রসঙ্গ টেনে ডেপুটি স্পিকারকে উদ্দেশ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘মাননীয় স্পিকার, অনেককে আপনি সময় বাড়িয়ে দিয়েছেন। কেউ আপনাকে চা খাইয়েছেন, সময় বাড়িয়ে দিয়েছেন। কেউ আপনার সাথে ওকালতি করেন, কোর্টের বারান্দায় ঘুরেছেন, সময় দিয়েছেন। মাননীয় স্পিকার আমি একজন মুক্তিযোদ্ধা। একাত্তরের মুক্তিযোদ্ধা, কমান্ডার ছিলাম। মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ডাকে দেশের জন্য যুদ্ধ করেছি। কাজেই আমাকে উনার (জিয়াউর রহমান) বদৌলতে সময় ডাবল দিতে হবে মাননীয় স্পিকার।’
এ সময় ডেপুটি স্পিকার হেসে ফেলেন। বলেন, ‘মাননীয় সদস্য, আপনি যদি আমার থানার দুই হাসপাতালকে ইকুইপ করেন তাহলে দুই মিনিট বাড়াব। জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘ওকে। আমি প্রতিশ্রুতি দিলাম। আমাকে অতিরিক্ত সময় দিলে এটা করে দেব।’ পরে স্বাস্থ্যমন্ত্রীকে নির্ধারিত সময়ের চেয়ে ৪ মিনিট বাড়িয়ে দেওয়া হয়।
এদিকে সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরীকে রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনার জন্য সময় দেওয়া হয়। সময় শেষ হয়ে যাওয়ার পর নিতাই রায় চৌধুরী ডেপুটি স্পিকারকে উদ্দেশ করে বলেন, ‘আমি বয়স্ক মানুষ, আমাকে দিলেন ৫ মিনিট। আর হাসপাতালের উন্নয়নের প্রতিশ্রুতি দেওয়ার কথা বলায় আমাদের স্বাস্থ্যমন্ত্রীকে দিলেন প্রায় ১৫ মিনিট। এত বৈষম্য আমরা চাই না মাননীয় স্পিকার।’
এ সময় সংসদে হাসির রোল পড়ে যায়। ডেপুটি স্পিকারও হেসে বলেন, ‘মাননীয় সদস্য, বৈষম্য হচ্ছে না। আমার দুই থানায় শিল্পকলা একাডেমি নেই। ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য কিছু নেই। তারপরও দুই মিনিট।’ ডেপুটি স্পিকারের বক্তব্য চলাকালে সংস্কৃতিমন্ত্রী বলেন, ‘আমি আপনাকে শিল্পকলা একাডেমি দেব। বাদ্যযন্ত্র দেব।’

ভারতের নয়াদিল্লির বিমানবন্দর থেকে দেশে ফিরে এসেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। ইন্ডিয়ান ওশেন রিম অ্যাসোসিয়েশন (আইওআরএ) সম্মেলনে অংশ নিতে তিনি গতকাল রোববার ঢাকা থেকে দিল্লির উদ্দেশে রওনা হয়েছিলেন।
১৫ মিনিট আগে
কমিশন নয়, গুমের অভিযোগ তদন্ত করবে পুলিশ তথা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কোনো বাহিনীর বিরুদ্ধে এমন অভিযোগের তদন্তও করবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গুম প্রতিরোধ ও প্রতিকার আইনের খসড়ায় এমন বিধান রাখা হয়েছে। আইন মন্ত্রণালয় এই খসড়া করেছে।
৭ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন গুম-খুনের শিকার ব্যক্তিদের স্বজনদের সংগঠন ‘মায়ের ডাক’-এর সদস্যরা। আজ রোববার সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষের বাইরে সাক্ষাৎ করেন তাঁরা।
১০ ঘণ্টা আগে
রাজধানীর পল্লবীতে আট বছরের শিশুকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার মামলায় মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আসামি সোহেল রানা ও তাঁর স্ত্রী স্বপ্না আক্তারের পৃথক দুটি জেল আপিল শুনানির জন্য গ্রহণ করেছেন হাইকোর্ট। আজ রোববার বিচারপতি মোহাম্মদ আলী ও বিচারপতি মো. সাইফুল ইসলামের বেঞ্চ এ আদেশ দেন।
১১ ঘণ্টা আগে