
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) এলাকায় অভিনব কৌশলে ৭৬টি সেগুন ও গামারি গাছ পাচারের চেষ্টার সময় তা উদ্ধার করেছে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা বাহিনীর সদস্যরা। গতকাল বুধবার (৪ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের বোটানিক্যাল গার্ডেন সংলগ্ন পাহাড়িছড়া থেকে এসব গাছ জব্দ করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যার দিকে মো. মিঠু ইসলাম নামের এক শিক্ষার্থী ফেসবুকে ‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পরিবার’ নামক গ্রুপে একটি ভিডিও আপলোড করেন। ভিডিওতে দেখা যায়, বোটানিক্যাল গার্ডেন এলাকার পেছনের ঝর্ণার ছড়া দিয়ে বিপুল পরিমাণ কাটা গাছ ভাসিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। বিষয়টি জানাজানি হলে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে অভিযানে যান। প্রাথমিকভাবে ছড়াটি শুকনো অবস্থায় পাওয়া গেলেও ভিডিওর আলামত ধরে প্রায় ২ কিলোমিটার ভেতরে তল্লাশি চালায় নিরাপত্তা দল। পরবর্তীতে ‘ইনস্টিটিউট অব ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস’ সংলগ্ন বাঁশ বাগানের পেছনে ছড়া থেকে ছড়িয়ে-ছিটিয়ে থাকা অবস্থায় মোট ৭৬ টুকরো গাছ জব্দ করা হয়। জব্দ করা গাছের মধ্যে গামারি থাকলেও অধিকাংশ মূল্যবান সেগুন।
নিরাপত্তা সংশ্লিষ্টরা ধারণা করছেন, পাচারকারীরা ছড়ার উজানে কৃত্রিম বাঁধ দিয়ে পানি জমিয়ে রেখেছিল। পরে সেই বাঁধ ছেড়ে দিয়ে পানির তীব্র স্রোত তৈরি করে গাছের টুকরোগুলো ভাটির দিকে ভাসিয়ে দেয়। মূলত পরিবহন জটিলতা এড়াতে এবং লোকচক্ষুর আড়ালে কাঠ সরাতে এই কৌশল অবলম্বন করা হয়।
ঘটনাস্থলে উপস্থিত নিরাপত্তা দপ্তরের সুপারভাইজার শাহেদুল ইসলাম বলেন, ফেসবুকে ভিডিওটি দেখে আমরা তাৎক্ষণিক অভিযানে নামি। প্রায় ২ কিলোমিটার সামনে অগ্রসর হয়ে আমরা ৭৬টি গাছের টুকরো উদ্ধার করি। প্রশাসনের নির্দেশক্রমে রাতে পাহারা জোরদার করা হয়েছে। পরবর্তীতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা নেবেন।

রাশিয়ায় যাওয়া বাংলাদেশি নাগরিকদের যুদ্ধের সম্মুখভাগে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং তাঁদের একটি বড় অংশ নিহত হয়েছেন—সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন একটি ফোনালাপের অডিও ক্লিপকে কেন্দ্র করে টাঙ্গাইলের গোপালপুরে তিনটি পরিবার চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে।
১৬ মিনিট আগে
দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৭ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৭ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৭ ঘণ্টা আগে