
পিরোজপুর সদর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মহিউদ্দিন মল্লিক নাসির (৭০) ও তাঁর সঙ্গে থাকা শংকরপাশা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রিয়াজউদ্দিন মল্লিক নিপুকে (৪৫) কুপিয়ে মারাত্মকভাবে জখম করেছে দুর্বৃত্তরা। গতকাল রোববার রাত ১১টার দিকে ইন্দুরকানি উপজেলার পাড়েরহাট থেকে মোটরসাইকেলে ফেরার পথে তাঁরা এ হামলার শিকার হন। পুলিশ জানিয়েছে, অভ্যন্তরীণ কোন্দলের জেরে এ হামলা হতে পারে।
আহত নিপু বলেন, তিনি মোটরসাইকেল চালিয়ে নাসির মল্লিককে নিয়ে বাড়িতে ফিরছিলেন। তাঁদের মোটরসাইকেল পাড়েরহাট বাসস্ট্যান্ড ও চালনা সেতুর মাঝামাঝি পৌঁছানোর পর ৮-১০টি মোটরসাইকেলে দুর্বৃত্তরা তাঁদের পথ রোধ করে। এরপর ধারালো অস্ত্র দিয়ে তাঁদের কুপিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। তাঁর মাথায় ধারালো অস্ত্রের আঘাত লাগে। নাসিরের দুই পা, হাত ও ঘাড় জখম হয়।
পিরোজপুর সদর হাসপাতালের মেডিকেল কর্মকর্তা রাজীব পাইক বলেন, আহতদের প্রাথমিক চিকিৎসা শেষে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
খবর পেয়ে পিরোজপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার নাসরিন জাহান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি বলেন, কারা এ হামলার ঘটনা ঘটিয়েছে তা তদন্ত শেষে বলা যাবে। তবে ধারণা করা হচ্ছে, দলের অভ্যন্তরীণ কোন্দলের জেরে এ হামলার ঘটনা ঘটে থাকতে পারে।

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৪ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৪ ঘণ্টা আগে
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় (রামেবি) স্থাপন প্রকল্পের প্রায় ১ হাজার কোটি টাকার কাজ দিতে উপাচার্য (ভিসি) ৯ শতাংশ টাকা ঘুষ চেয়েছেন বলে অভিযোগ উঠেছে। জেনিট করপোরেশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে এ নিয়ে দর-কষাকষি চলছিল। শেষ পর্যন্ত প্রতিষ্ঠানটি কাজ নেবে না বলে জানিয়ে দিয়েছে।
৪ ঘণ্টা আগে
শিক্ষা-সংস্কৃতির নগরী ময়মনসিংহ এখন ছিনতাইয়ের জনপদে পরিণত হয়েছে বলে মনে করেন নগরবাসী। দিন কিংবা রাত কোনো সময়েই বাদ যাচ্ছে না ছিনতাই। অনেক সময় ছিনতাইয়ের কবলে পড়া প্রতিবাদকারীদের দিতে হচ্ছে প্রাণ। পুলিশ বলছে, ২০২৫ সালে জেলায় মোট ১১১টি খুনের ঘটনা ঘটেছে। এর মধ্যে অন্তত ১৮-২০টি কোনো না কোনোভাবে ছিনতাইকারী
৫ ঘণ্টা আগে