
ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ–আইপিএলে বাংলাদেশের ফাস্ট বোলার মোস্তাফিজুর রহমানকে দলে ভেড়ানোর কারণে বলিউড অভিনেতা ও কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) মালিক শাহরুখ খানকে গাদ্দার বা দেশদ্রোহী বলে আখ্যা দিয়েছেন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) এক নেতা। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
বাংলাদেশে তথাকথিত হিন্দু ও অন্য সংখ্যালঘুদের ওপর ক্রমবর্ধমান নির্যাতনের অভিযোগের আবহে আইপিএলে কেকেআর বাংলাদেশি খেলোয়াড় কেনায় অভিনেতা শাহরুখ খানের তীব্র সমালোচনা করেছেন উত্তর প্রদেশের এক বিজেপি নেতা। রাজ্য বিধানসভার সাবেক সদস্য সংগীত সোম বাংলাদেশের ফাস্ট বোলার মোস্তাফিজুর রহমানকে কেনার জন্য শাহরুখ খানকে ‘গাদ্দার বা দেশদ্রোহী’ বলে আখ্যা দিয়েছেন।
মিরাটে এক জনসভায় সোম বলেন, একদিকে বাংলাদেশে হিন্দুদের হত্যা করা হচ্ছে, অন্যদিকে আইপিএলে ক্রিকেটার কেনা হচ্ছে। দেশদ্রোহী চলচ্চিত্র অভিনেতা শাহরুখ খান ৯ কোটি টাকা দিয়ে বাংলাদেশি ক্রিকেটার রহমানকে কিনেছেন। এ ধরনের দেশদ্রোহীদের এ দেশে থাকার কোনো অধিকার নেই। তিনি আরও বলেন, ‘এ দেশের মানুষ আপনাকে এই অবস্থানে পৌঁছাতে সাহায্য করেছে। আপনি যদি টাকা পান, তবে তা এই দেশ থেকেই পান। কিন্তু আপনি দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন।’
গত ১৬ ডিসেম্বর আইপিএলে নিলামে ৯ কোটি ২০ লাখ টাকায় বিক্রি হওয়া মোস্তাফিজুর রহমানের মতো খেলোয়াড়রা ভারতে গেলে ‘বিমানবন্দরের বাইরে পা রাখতে পারবেন না’ বলেও হুঁশিয়ারি দেন এই বিজেপি নেতা। খবর অনুযায়ী, আগামী মার্চে আইপিএল শুরু হওয়ার কথা।
আধ্যাত্মিক গুরু দেবকিনন্দন ঠাকুরও মোস্তাফিজুর রহমানকে কেনায় শাহরুখ খানের সমালোচনা করেছেন এবং কেকেআর কর্তৃপক্ষকে তাঁকে দলে না খেলানোর আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘সনাতন ধর্মাবলম্বীরা, যাঁরা কেকেআরের মালিককে তারকা বানিয়েছেন, তাঁরা দেখুন—বাংলাদেশে হিন্দুদের হত্যা করা হচ্ছে, জীবন্ত পুড়িয়ে মারা হচ্ছে এবং মেয়েদের ওপর নির্যাতন চালানো হচ্ছে—এসব বিবেচনা না করেই মালিক তাঁর ভারতীয় দলে বাংলাদেশি খেলোয়াড় অন্তর্ভুক্ত করছেন।’
উত্তর প্রদেশ বিধানসভার বিরোধীদলীয় নেতা মাতা প্রসাদ পাণ্ডে সংগীত সোমের সমালোচনা করেছেন এবং বিজেপিকে নিশানা করেছেন। কংগ্রেস নেতা সুরেন্দ্র রাজপুতও বিজেপির সমালোচনা করে দলটিকেই ‘গাদ্দার বা দেশদ্রোহী’ বলে অভিহিত করেছেন। তিনি এনডিটিভিকে বলেন, ‘তারা শাহরুখ খানকে আক্রমণ করছে শুধু তিনি মুসলিম বলে।’
বিজেপির মিত্র ও উত্তর প্রদেশের মন্ত্রী ওম প্রকাশ রাজভরও সোমের সমালোচনা করে বলেছেন, তিনি ‘আলোচনায় থাকার জন্য’ এমন বক্তব্য দিয়ে থাকেন।
ভারত ও বাংলাদেশের মধ্যে বর্তমান শীতল সম্পর্কের মধ্যেই এই বাগ্যুদ্ধ শুরু হলো। গত মাসে ময়মনসিংহে ধর্ম অবমাননার অভিযোগ এনে দীপু চন্দ্র দাস নামের হিন্দু সম্প্রদায়ের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা ও তাঁর মরদেহ আগুনে পুড়িয়ে দেওয়ার পর দুই দেশের সম্পর্কের আরও অবনতি ঘটে।

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহতের ঘটনায় যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলার তীব্র নিন্দা জানিয়েছে ভারতের প্রধান বিরোধী দল জাতীয় কংগ্রেস। শনিবার এক বিবৃতিতে দলটি এই হামলাকে ‘যুদ্ধের আনুষ্ঠানিক ঘোষণা ছাড়া পরিচালিত হত্যাকাণ্ড’ হিসেবে আখ্যা দিয়ে স্পষ্ট ভাষায় এর বিরোধিতা করেছে।
৬ ঘণ্টা আগে
ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্র ইরানের তুলনামূলকভাবে বড় ও গুরুত্বপূর্ণ কয়েকটি নৌযান সম্পূর্ণভাবে ধ্বংস করেছে এবং সাগরে ডুবিয়ে দিয়েছে। তিনি আরও দাবি করেন, মার্কিন সামরিক বাহিনী ইরানের নৌবাহিনীর সদরদপ্তরও অনেকাংশে ধ্বংস করে দিয়েছে।
৭ ঘণ্টা আগে
গত রাতে মার্কিন বি-২ স্টিলথ বোমারু বিমানগুলো ২ হাজার পাউন্ড ওজনের শক্তিশালী বোমা নিয়ে ইরানের সুরক্ষিত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র স্থাপনাগুলোতে আঘাত হেনেছে। আমেরিকার সংকল্প নিয়ে কোনো জাতিরই সন্দেহ করা উচিত নয়।
৭ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হওয়ার পর মার্কিন ঘাঁটি থাকা উপসাগরীয় দেশগুলোতে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এই হামলার জেরে উপসাগরীয় অঞ্চলে ব্যবসা-বাণিজ্যে বড় ধরনের অচলাবস্থা তৈরি হয়েছে।
৭ ঘণ্টা আগে