
চট্টগ্রামের সাতকানিয়ায় মহাসড়কে কাভার্ড ভ্যান রাখতে নিষেধ করায় এক পুলিশ কনস্টেবল মারধরের শিকার হয়েছেন। এতে তাঁর মাথা ফেটে গেছে। আজ সোমবার উপজেলার কেরানীহাট এলাকার হক টাওয়ারের সামনে এ ঘটনা ঘটে।
আহত পুলিশ কনস্টেবলের নাম মো. আজাদ উদ্দিন (৩৮), তিনি সাতকানিয়া কেরানীহাট ট্রাফিক পুলিশ বক্সে কর্মরত। আর ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ আবু বক্কর (৩২) নামের একজনকে গ্রেপ্তার করেছে। তাঁর বাড়ি সাতকানিয়া উপজেলার ঢেমশা ইউনিয়নে। তিনি হক টাওয়ারের নিচতলার একটি স্টেশনারি দোকানের কর্মচারী।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকাল ৯টার দিকে হক টাওয়ারের সামনে মহাসড়কে কাভার্ড ভ্যান রেখে একটি স্টেশনারি দোকানে পণ্য সরবরাহ করা হচ্ছিল। ব্যস্ততম সড়কে যানজটের সম্ভাবনা থাকায় পুলিশ কনস্টেবল আজাদ সেখানে গিয়ে কাভার্ড ভ্যানটি সরিয়ে নেওয়ার জন্য বলেন। তখন আজাদের সঙ্গে কাভার্ড ভ্যানের চালক, সহকারী ও স্টেশনারি দোকানের লোকজনের সঙ্গে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তাঁর ওপর হামলার ঘটনা ঘটে। পরে তাঁকে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা দেওয়া হয়।
বিষয়টি নিশ্চিত করে সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. জসিম উদ্দিন জানান, আহত পুলিশ কনস্টেবলের মাথায় জখম হওয়ায় দুটি সেলাই দিতে হয়েছে।
এ বিষয়ে সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু মাহমুদ কাওসার জানান, দোকান কর্মচারী আবু বক্কর কথা-কাটাকাটির একপর্যায়ে লোহার টুল দিয়ে আজাদের মাথায় আঘাত করেন। এতে তাঁর মাথা ফেটে যায়।
এ সময় তাঁকে মারধরও করা হয়। খবর পেয়ে দ্রুত অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে যায়। স্থানীয় লোকজনের সহযোগিতায় আবু বক্করকে আটক করা হয়। আহত কনস্টেবল আজাদকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে বলে জানান ওসি।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৫ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৮ ঘণ্টা আগে