ছুটি নিয়ে বাড়িতে গিয়ে হৃদ্রোগে আক্রান্ত হয়ে সিলেট মহানগর পুলিশের এক কনস্টেবলের মৃত্যু হয়েছে। তাঁর নাম আব্দুল ওয়াহিদ (৩৯)। গতকাল শুক্রবার (১০ এপ্রিল) রাতে সিলেট নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
আব্দুল ওয়াহিদ সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার সাচনা ইউনিয়নের সোনাতলা গ্রামের আব্দুল মান্নানের ছেলে। তিনি সিলেট মহানগর পুলিশের এয়ারপোর্ট থানার আম্বরখানা ফাঁড়িতে কর্মরত ছিলেন। তাঁর স্ত্রী, দুটি ছেলেমেয়ে রয়েছে।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মো. মনজুরুল ইসলাম বলেন, আব্দুল ওয়াহিদ ৬ এপ্রিল থেকে ১০ এপ্রিল পর্যন্ত পাঁচ দিনের নৈমিত্তিক ছুটিতে নিজ বাড়িতে গিয়েছিলেন। ছুটি চলাকালে হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে তাঁকে শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে রাত ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। আব্দুল ওয়াহিদের লাশ দাফনের জন্য তাঁর গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে।
পুলিশ কনস্টেবল আব্দুল ওয়াহিদের মৃত্যুতে শোক প্রকাশ এবং তাঁর স্ত্রী রোজিনা আক্তারসহ পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন সিলেট মহানগর পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরী। তিনি শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
জানা গেছে, আব্দুল ওয়াহিদ ২০০৭ সালে পুলিশ বাহিনীতে যোগদান করেন। তিনি বান্দরবান, ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) এবং ২০১৪ সাল থেকে সিলেট মহানগরে দায়িত্ব পালন করে আসছিলেন।

এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
২৩ মিনিট আগে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-বরিশাল মহাসড়কে একটি মিনি ট্রাকের সঙ্গে আরেকটি বড় ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মিনি ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মিনি ট্রাকের চালক আবু নাঈম খান ঘটনাস্থলেই নিহত হন।
৩৭ মিনিট আগে
খুলনায় দিনমজুর মো. ডালিম গাজী হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মামলার একমাত্র অভিযুক্ত জয়নাল আবেদীন গাইন (৩৫)। মাত্র ২০০ টাকা ধারের বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ।
১ ঘণ্টা আগে
রোববার দুপুরে উপজেলার বীর রামপুর গফাকুড়ি মোড়ে ফুলকুড়ি দাখিল মাদ্রাসার সুপার হাফেজ মাওলানা ইউনুস আলী বিপুল পরিমাণ সরকারি পাঠ্যবই একটি পিকআপে তুলে দেন। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তাঁরা গাড়িটি আটক করেন।
১ ঘণ্টা আগে