
জিম্বাবুয়ের বিপক্ষে গত নভেম্বরে ৩ ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে আফগানিস্তানের অধিনায়কত্ব করেন রশিদ খান। বাকি দুটি ম্যাচে তারকা লেগস্পিনারের অনুপস্থিতিতে নেতৃত্ব দিয়েছেন ইবরাহিম জাদরান। তাই টি-টোয়েন্টি বিশ্বকাপে আফগানরা কার নেতৃত্বে অংশ নেবে সেটা নিয়ে জল্পনা কল্পনা ছিল।
অবশেষে সব জল্পনা দূর হলো। রশিদের নেতৃত্বেই টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলবে আফগানিস্তান। আগামী ফেব্রুয়ারি-মার্চে ভারত ও শ্রীলঙ্কার মাটিতে সংক্ষিপ্ত ওভারের বিশ্বকাপ হবে। তার আগে রশিদকে অধিনায়ক করে ১৫ সদস্যের দল দিয়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। সহ অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে জাদরানকে।
দলে ফেরানো হয়েছে পেসার ফাজলহক ফারুকি ও অলরাউন্ডার গুলবাদিন নাইবকে। গত অক্টোবরে বাংলাদেশ সিরিজের দল থেকে বাদ পড়েন এই দুজন। গত বছরের ডিসেম্বরের পর দলে ফিরেছেন নাভিন উল হক। মোহাম্মদ গজনফারকে পেছনে ফেলে দলে জায়গা করে নিয়েছেন স্পিনার মুজিব উর রহমান। রিজার্ভ দলে রাখা হয়েছে গজনফারকে। আগামী মাসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে আফগানিস্তান। বিশ্বকাপের ঘোষিত দল নিয়েই ক্যারিবীয়দের বিপক্ষে খেলবে ২০২৪ সালের সেমিফাইনালিস্টরা।
টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হবে ৭ ফেব্রুয়ারি। আফগানিস্তানের ম্যাচ পরদিন। ৮ ফেব্রুয়ারি চেন্নাইয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে তারা। ‘ডি’ গ্রুপে তাদের বাকি ৩ প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা, সংযুক্ত আরব আমিরাত ও কানাডা।
আফগানিস্তানের টি-টোয়েন্টি বিশ্বকাপ দল: রশিদ খান (অধিনায়ক), নূর আহমদ, আবদুল্লাহ আহমদজাই, সেদিক উল্লাহ অতল, ফজলহক ফারুকি, রহমানুল্লাহ গুরবাজ, নাভিন উল হক, মোহাম্মদ ইশাক, শাহিদুল্লাহ কামাল, মোহাম্মদ নবি, গুলবাদিন নাইব, আজমতুল্লাহ ওমরজাই, মুজিব উর রহমান, দারউইশ রাসুলি, ইব্রাহিম জাদরান।
ট্রাভেলিং রিজার্ভ: মোহাম্মদ গজনফার, ইজাজ আহমদজাই, জিয়াউর রহমান শরীফি।

বিশ্বকাপের ইতিহাসে সাতবার খেলার যোগ্যতা অর্জন করলেও তিউনিসিয়া কখনো গ্রুপ পর্বের বাধা পার হতে পারেনি। ২১ জুন জাপানের বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ে মাঠে নামবে উত্তর আফ্রিকার দলটি, তবে ততক্ষণে ডাগআউটে দেখা যাবে নতুন কোনো মুখ।
১৪ মিনিট আগে
যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকোতে চলমান বিশ্বকাপে ১০ নম্বর নয়, বরং ১৯ নম্বর জার্সিই পরবেন লামিনে ইয়ামাল। মূলত স্পেন জাতীয় দলে জার্সি নম্বর বণ্টনের নিয়মের কারণেই এই জার্সি পরে মাঠ মাতাতে দেখা যাবে বার্সেলোনার এই স্প্যানিশ উইঙ্গারকে।
৩১ মিনিট আগে
কুরাসাওয়ের বিপক্ষে জার্মানির ৭-১ গোলের জয়ের ম্যাচ চলাকালে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) কক্ষে থাকা অস্ট্রেলীয় কর্মকর্তা শন ইভান্সের একটি হাতের অঙ্গভঙ্গি ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। সম্প্রচার ক্যামেরা হঠাৎ ভিএআর স্টুডিওতে কাট হলে তাঁর ডান হাতের একটি ভঙ্গি সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়, য
১ ঘণ্টা আগে
এবারের বিশ্বকাপে প্রতি অর্ধের ২২ মিনিটের মাথায় বাধ্যতামূলক হাইড্রেশন বিরতি চালুর সিদ্ধান্ত নিয়ে আলোচনা-সমালোচনা ক্রমেই বাড়ছে। খেলোয়াড়দের তীব্র গরম ও আর্দ্রতার প্রভাব থেকে সুরক্ষা দিতে তিন মিনিটের এই বিরতি চালু করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (ফিফা)। তবে অনেক কোচ ও সাবেক ফুটবলার মনে করছেন, এই বি
২ ঘণ্টা আগে