টানা ২৬ দিন আকাশে উড়ে নতুন রেকর্ড গড়েছে মনুষ্যহীন সৌরচালিত উড়োজাহাজ জেফির। এর আগের রেকর্ডটিও জেফিরের দখলেই ছিল। ২০১৮ সালে দীর্ঘসময় ফ্লাইটের রেকর্ডটি গড়েছিল সৌরচালিত এই উড়োজাহাজটি।
ফ্লাইট ট্র্যাকিং ডাটা থেকে এ তথ্য জানা গেছে বলে সম্প্রতি এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, বাণিজ্যিক উড়োজাহাজের রুট এবং প্রতিকূল আবহাওয়া এড়াতে বায়ুমণ্ডলের ওপরে উড়েছে জেফিরের মনুষ্যহীন সৌরচালিত উড়োজাহাজটি। সৌরশক্তির পাশাপাশি উড়োজাহাজটিকে ব্যাটারির সহায়তা নিয়েও চলতে হয়েছে।
ফ্লাইট ট্র্যাকিং ডাটা অনুসারে, যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা থেকে মধ্য আমেরিকার বেলিজ অঞ্চলে ফ্লাইট পরিচালনা করে এবং পুনরায় ফিরে আসে।

১৬ বছরের কম বয়সীদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধ করার ঘোষণা দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। টিকটক, ইনস্টাগ্রাম, ফেসবুক, ইউটিউবসহ বিভিন্ন প্ল্যাটফর্মের পাশাপাশি গেমিং ও লাইভস্ট্রিমিং সেবাতেও আসছে নতুন বিধিনিষেধ।
১৪ মিনিট আগে
একটি ছোট অ্যাপার্টমেন্টে একা বসবাস করেন ৭৮ বছর বয়সী বৃদ্ধা ব্যাং চুন-জা। এখন তাঁর দিন কাটছে শিশুর মতো দেখতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-চালিত একটি পুতুলের সঙ্গে কথা বলে। বাইরে থেকে ঘরে ফিরলে এই এআই পুতুলটি তাঁকে স্বাগত জানায়...
২ দিন আগে
হঠাৎ দেখা দেওয়া প্রযুক্তিগত বিভ্রাটের পর ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক। আজ শুক্রবার সন্ধ্যায় ফেসবুকে সমস্যা দেখা দেওয়ার পর রাত সাড়ে আটটার পর অনেক ব্যবহারকারী আবারও ফেসবুকে প্রবেশ করতে সক্ষম হন।
৩ দিন আগে
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে হঠাৎ বিভ্রাট দেখা দিয়েছে। আজ শুক্রবার রাত পৌনে ৮টার দিকে এই সমস্যা শুরু হয়।
৩ দিন আগে