টয়োটার পরে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান হুন্দাই। গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান হিসেবে বিশ্বে হুন্দাইয়ের অবস্থান চতুর্থ স্থানে। বাংলাদেশে বিশ্ববিখ্যাত হুন্দাই গাড়ির একমাত্র পরিবেশক ফেয়ার টেকনোলজি গাজীপুরের কালিয়াকৈরে বঙ্গবন্ধু হাই-টেক পার্কে হুন্দাই ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট স্থাপন করেছে। বাংলাদেশের বাজারে হুন্দাইয়ের ক্রেটা ২০২৩ এসইউভি নিয়ে আসছে ফেয়ার টেকনোলজি।
এসইউভি ক্যাটাগরি সেগমেন্টের এই অল নিউ ক্রেটা ২০২৩-এ রয়েছে অত্যাধুনিক সব ফিচার। ১ দশমিক ৫ লিটার গ্যাসোলিন ইঞ্জিনের এ গাড়িটির আউটলুক গ্রাহকদের নজর কেড়েছে। অত্যাধুনিক ডিজাইন, রেডিয়েটর গ্রিল ও ইউনিক ডিআরএলের তৈরি এ গাড়িতে রয়েছে পর্যাপ্ত জায়গা। লেদার সিটের এই গাড়িটিতে আরও পাওয়া যাবে ১৭ ইঞ্চি ডায়মন্ড অ্যালয় রিম, প্যানারোমিক সান রুফ এবং ১০ দশমিক ২৫ ইঞ্চির অত্যাধুনিক ক্লাস্টার। সঙ্গে রয়েছে কন্টিনিউয়াস ভ্যারিয়েবল ট্রান্সমিশনসহ আরও অনেক অত্যাধুনিক প্রযুক্তি।
ফেয়ারের মতে, মেইড ইন বাংলাদেশ হুন্দাইয়ের যাত্রীবাহী গাড়িটি আগামী বছরের শুরুর দিকে রাস্তায় নামবে। আন্তর্জাতিক মানসম্পন্ন গাড়ির সঙ্গে থাকছে অরিজিনাল পার্টস ও বিক্রয়-পরবর্তী সুবিধা। ঢাকার যানজটের কথা বিবেচনায় রেখে এক লিটার অকটেনে এই গাড়ির মাইলেজ থাকবে ৮ থেকে ৯ কিলোমিটার, যা লং ড্রাইভে দেবে ১২ থেকে ১৩ কিলোমিটার মাইলেজ। গাড়িটি প্রথমে কালো, নীল ও গ্রে তিনটি রঙে পাওয়া যাবে। গাড়িটির দাম রাখা হয়েছে ৪৩ দশমিক ৫ লাখ টাকা।

বিশ্বের বিভিন্ন দেশে যাত্রীরা এখন অ্যাপভিত্তিক সেবার মাধ্যমে গাড়ি, মোটরবাইক, এমনকি নৌযানও ডাকতে পারেন। এবার সেই তালিকায় যুক্ত হতে যাচ্ছে আকাশপথের ট্যাক্সি। রাইড শেয়ারিং প্ল্যাটফর্ম ‘উবার’ ঘোষণা দিয়েছে, চলতি বছরের (২০২৬) শেষ নাগাদ সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে তাদের অ্যাপের মাধ্যমেই বুক করা যাবে...
৩ দিন আগে
কৃত্রিম বুদ্ধিমত্তার প্রসারে এখন ইচ্ছেমতো ছবি ও ভিডিও তৈরি করার প্রযুক্তি হাতের মুঠোয়। যে কেউ যথাযথ প্রম্পট লিখে তৈরি করে ফেলতে পারছেন মনের মতো ছবি-ভিডিও। এই কাজটি আরও সহজ ও দ্রুততর করতে প্রযুক্তি জায়ান্ট গুগল তাদের ‘ন্যানো বানানা’ মডেল আরও উন্নত করেছে। নতুন এই মডেলের নাম দেওয়া হয়েছে...
৪ দিন আগে
এআই-চালিত অটো জুম সেলফি ক্যামেরা প্রযুক্তির ফোন নিয়ে এল অপো। আজ মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে বাজারে উন্মোচন করা হয়েছে নতুন ‘অপো এ৬ এস প্রো’।
৬ দিন আগে
পৃথিবীর অন্যতম সমৃদ্ধ ও প্রাণবন্ত আমাদের বাংলা ভাষা। সাহিত্য, সংগীত, নাটক, চলচ্চিত্র, গবেষণা—সবকিছুর ভেতর দিয়ে বাংলা শুধু যোগাযোগের মাধ্যম নয়; এটি আমাদের ইতিহাস, পরিচয় ও সৃজনশীলতার ভিত্তি।
৬ দিন আগে