
ইন্টারনেট ব্যবহারকারীদের অধিকাংশই উইকিপিডিয়া সম্বন্ধে যথেষ্ট ধারণা রাখেন। তাঁরা এটিও জানেন যে এই উন্মুক্ত বিশ্বকোষ স্বেচ্ছাসেবকেরা তৈরি করেছেন এবং তাঁরাই এটি সম্পাদনার দায়িত্বে রয়েছেন। তবে অনেক ইন্টারনেট ব্যবহারকারী এটি জানেন না এই পেজগুলোকে নিয়মিত দেখে শুনে রাখছে হাজার হাজার রোবট!
৫ কোটি ২০ লাখেরও বেশি উইকিপিডিয়ার পেজ রক্ষণাবেক্ষণের জন্য রয়েছে অনুমোদিত মোট ২ হাজার ৪৬৮টি বট। উইকিপিডিয়া বটগুলো নতুন পৃষ্ঠা তৈরি, বানান সংশোধন, শৈলী সংশোধন ইত্যাদি কাজ করে থাকে।
যে কেউ উইকিপিডিয়া ওয়েবসাইটে প্রবেশের করে যে কোনো নিবন্ধ সম্পাদনা করতে পারেন। তবে কোনো প্রকারের অসৎ উদ্দেশ্যে উইকিপিডিয়ার কোনো পেজের তথ্য কেউ পরিবর্তন করলে বটগুলো ভুয়া তথ্য শনাক্ত করে পেজটিকে আবার আগের সংস্করণে নিয়ে নেয়।
প্রোগ্রামিং জ্ঞান আছে এমন যে কেউ সহজেই উইকিপিডিয়ার জন্য বট তৈরি করতে পারবেন। তবে এই বটকে উইকিপিডিয়ার পেজের রক্ষণাবেক্ষণে কাজে লাগাতে হলে উইকিপিডিয়ার ‘বট অ্যাপ্রুভাল গ্রুপ’–এর কাছ থেকে অনুমোদন নিতে হবে।
২০০১ সালের ১৫ জানুয়ারি জিমি ওয়েলস এবং ল্যারি স্যাঙ্গার উইকিপিডিয়া তৈরি করেন। উইকিপিডিয়ার শুরু হয়েছিল নুপিডিয়ার একটি বর্ধিত প্রকল্প হিসেবে। ‘নুপিডিয়া’ ছিল ইংরেজি ভাষায় একটি মুক্ত বিশ্বকোষ যেখানে শুধু অভিজ্ঞরা লিখতেন এবং একটি সুনির্দিষ্ট পদ্ধতি অনুযায়ী লেখাগুলো সম্পাদনা করা হতো।

১৬ বছরের কম বয়সীদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধ করার ঘোষণা দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। টিকটক, ইনস্টাগ্রাম, ফেসবুক, ইউটিউবসহ বিভিন্ন প্ল্যাটফর্মের পাশাপাশি গেমিং ও লাইভস্ট্রিমিং সেবাতেও আসছে নতুন বিধিনিষেধ।
১৫ মিনিট আগে
একটি ছোট অ্যাপার্টমেন্টে একা বসবাস করেন ৭৮ বছর বয়সী বৃদ্ধা ব্যাং চুন-জা। এখন তাঁর দিন কাটছে শিশুর মতো দেখতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-চালিত একটি পুতুলের সঙ্গে কথা বলে। বাইরে থেকে ঘরে ফিরলে এই এআই পুতুলটি তাঁকে স্বাগত জানায়...
২ দিন আগে
হঠাৎ দেখা দেওয়া প্রযুক্তিগত বিভ্রাটের পর ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক। আজ শুক্রবার সন্ধ্যায় ফেসবুকে সমস্যা দেখা দেওয়ার পর রাত সাড়ে আটটার পর অনেক ব্যবহারকারী আবারও ফেসবুকে প্রবেশ করতে সক্ষম হন।
৩ দিন আগে
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে হঠাৎ বিভ্রাট দেখা দিয়েছে। আজ শুক্রবার রাত পৌনে ৮টার দিকে এই সমস্যা শুরু হয়।
৩ দিন আগে